জলতরঙ্গ হোটেল কক্সবাজার লাবণী পয়েন্টে সমুদ্র সৈকতের খুব কাছে অবস্থিত। জলতরঙ্গ হোটেল (Jol Torongo) বাংলাদেশ সেনাবাহিনী কল্যাণ ট্রাস্ট (Bangladesh army welfare trust) কর্তৃক পরিচালিত একটি ৪-তারকা মানের বিলাসবহুল হোটেল। কক্সবাজার বিমানবন্দর থেকে মাত্র ১০ মিনিটের দূরত্বে লাবণী বিচ সংলগ্ন।
জলতরঙ্গ হোটেলের রুম থেকে সমুদ্র সৈকত এবং নীল সমুদ্রের জলরাশি উপভোগ করতে পারবেন। এখানে রয়েল প্যানোরামিক স্যুট, ডিলাক্স রুম সহ ১৪ ক্যাটাগরিতে মোট ১২৮ টি বিলাসবহুল রুম আছে। এছাড়া ৩৫০ আসনের রেস্তোরাঁ, সভা কক্ষ ও সম্মেলন কক্ষ আছে।
জলতরঙ্গ হোটেলের সুযোগ সুবিধা
৪-তারকা মানের জলতরঙ্গ হোটেলে এয়ারকন্ডিশন, বিনামূল্যে ওয়াই-ফাই, লবিতে চা/কফি, লিফট, ফুল বাগান, ধুমপানমুক্ত এলাকা, শিশুদের খেলার মাঠ, ব্যাডমিন্টন খেলা, সৈকত ভলিবল, সভা কক্ষ, ভোজ, জিম সেন্টার, সুইমিং পুল, বুফে ব্রেকফাস্ট, দুপুরের খাবার, রাতের খাবার, বারবিকিউ, ২৪ ঘন্টা নিরাপত্তা, সিসিটিভি ক্যামেরা, ২৪ ঘন্টা রুম সার্ভিস, বিনামূল্যে গাড়ি পাকিং, বিনামূল্যে বিমানবন্দর শাটল, স্ট্যান্ডার্ড সার্ভিস, কম্বল, আলমারি, সোফা, ডেস্ক, চেয়ার, বাথরুম, গিজার, চুল শুকানোর মেশিন, টেলিফোন, স্মার্ট টিভি, রুমে চা/কফি মেকার, মিনারেল ওয়াটার, মিনি বার (অতিরিক্ত চার্জ প্রযোজ্য), হোটেল লবিতে বিনামূল্যে সংবাদপত্র, হুইলচেয়ার ছাড়াও আরো প্রয়োজনীয় সুযোগ সুবিধা আছে।
এছাড়া বিভিন্ন রুম থেকে সমুদ্র সৈকত, ফুলের বাগান এবং শহরের দৃশ্য উপভোগ করতে পারবেন। যারা কক্সবাজার ভ্রমণে এসে সমুদ্র সৈকতের কাছাকাছি এবং সী ভিউ রুমে নিরাপদে থাকতে চাচ্ছেন তাদের জন্য সেরা জলতরঙ্গ হোটেল।
জলতরঙ্গ হোটেল কক্সবাজার রুম ভাড়া / খরচ
জলতরঙ্গ হোটেলে বিভিন্ন ক্যাটাগরির রুম আছে। নিচে জলতরঙ্গ কক্সবাজার রুমের দাম এবং ধরণ উল্লেখ করা হল।
| রুমের ধরণ | রুম ভাড়া |
| ইকোনমি ডিলাক্স | ১০,০০০ টাকা |
| ইকোনমি ডিলাক্স (বাগান ভিউ) | ১১,০০০ টাকা |
| ইকোনমি স্যুট | ১৬,০০০ টাকা |
| স্ট্যান্ডার্ড ডিলাক্স | ১২,০০০ টাকা |
| প্যানোরামিক স্যুট (সমুদ্র ভিউ) | ৪০,০০০ টাকা |
| সুপিরিয়র ডিলাক্স (সিটি ভিউ) | ১৩,০০০ টাকা |
| সুপিরিয়র ডিলাক্স (বাগান ভিউ) | ১৪,০০০ টাকা |
| রয়েল প্যানোরামিক স্যুট (সমুদ্র ভিউ) | ৮০,০০০ টাকা |
| এক্সিকিউটিভ ডিলাক্স (বাগান ভিউ) | ১৬,০০০ টাকা |
| এক্সিকিউটিভ ডিলাক্স (সমুদ্র ভিউ) | ১৮,০০০ টাকা |
| সুপিরিয়র স্যুট (শহর ভিউ) | ২৪,০০০ টাকা |
| এক্সিকিউটিভ স্যুট (সমুদ্র ভিউ) | ৩২,০০০ টাকা |
| প্রিমিয়াম স্যুট (আংশিক সমুদ্র ভিউ) | ৫০,০০০ টাকা |
| প্রিমিয়ার স্যুট (সমুদ্র ভিউ) | ৬০,০০০ টাকা |
রুমে অতিরিক্ত বেড নিতে ১,৫০০ টাকা অতিরিক্ত চার্জ প্রযোজ্য হবে। পোশা প্রাণী হোটেলে গ্রহণযোগ্য নয়।
জলতরঙ্গ হোটেল চেক-ইন করার সময় দুপুর ২ টা এবং চেক-আউট করার সময় দুপুর ১২ টা। চেক-ইন বয়স নূন্যতম ১৮ বছর। রিসিপশনে চেক-ইন করার সময় বৈধ জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্ট (বাংলাদেশীদের জন্য) এবং বিদেশিদের জন্য ভিসার ফটোকপি অবশ্যই জমা দিতে হবে।
যোগাযোগ
- ঠিকানাঃ লাবনী সমুদ্র সৈকত, কক্সবাজার, বাংলাদেশ
- মোবাইল নাম্বারঃ +880 9610-999333, +880 1769-107011 (Whatsapp)
- ইমেইলঃ reservation@joltorongo.com.bd
- ওয়েবসাইট | ফেসবুক পেজ
- বাংলাদেশ (ঢাকা অফিস): বাড়ি ০৪, রোড ১৫, ব্লক-ডি (দ্বিতীয় তলা), বনানী, ঢাকা-১২১৩
- পর্তুগাল অফিসঃ পুয়া জাইম মার্টিন্স বারাতা ৬, লিসবন, পর্তুগাল
- সুইডেন অফিসঃ ডেনমার্ক সগাটান ৩৪, স্টকহোম, সুইডেন
পেমেন্টের ধরণঃ ক্যাশ, ভিসা, মাস্টার কার্ড, আমেরিকান এক্সপ্রেস, বিকাশ, নগদ।





