আমাদের পাশের দেশ ভারত ও নেপালে অবস্থিত হিমালয় পর্বতমালার তৃতীয় সর্বোচ্চ পর্র্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা। পাশের দুই দেশে কাঞ্চনজঙ্ঘার অবস্থান হলেও অক্টোবর থেকে নভেম্বর পর্যন্ত পঞ্চগড়ের বিভিন্ন স্থান থেকে দেখা যায়। এসময় আকাশ পরিস্কার থাকলে দিনের যেকোনো সময় কাঞ্চনজঙ্ঘা দেখা যায়।
ভ্রমণ প্রেমীদের কাছে কাঞ্চনজঙ্ঘা হয়ে উঠেছে একটি বিস্ময়ের জায়গা। টানা ৩ দিন ধরে জেলার বিভিন্ন প্রান্ত থেকে দেখা যাচ্ছে বিশ্বের তৃতীয় ও হিমালয় দ্বিতীয় উচ্চতম পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা।
গত সোমবার ০১ সেপ্টেম্বর সকালে আংশিক দেখা মিললেও, মঙ্গলবার ০২ সেপ্টেম্বর সকাল ও বিকেলে এবং ৩ সেপ্টেম্বর ২০২৫ হঠাৎ করেই পরিষ্কার নীল আকাশে ধরা দেয় বরফে মোড়ানো বিশাল শৃঙ্গটি। মুহূর্তেই মেঘমুক্ত উত্তরের আকাশে ঝলমল করে ওঠা কাঞ্চনজঙ্ঘার ছবি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে।
স্থানীয়রা জানান, জেলার তেঁতুলিয়া, পঞ্চগড় সদর, আটোয়ারী থেকে সহজেই দেখা গেছে এ দৃষ্টিনন্দন দৃশ্য। অনেকেই মোবাইল ক্যামেরায় বন্দি করেছেন মুহূর্তগুলো, আবার কেউ পরিবার-পরিজন নিয়ে প্রকৃতির এই বিরল সৌন্দর্য উপভোগ করেছেন।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, দুদিন ধরে আবহাওয়া পরিষ্কার থাকায় কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে।
পঞ্চগড় থেকে কাঞ্চনজঙ্ঘা দেখার সঠিক সময়বাংলাদেশের হিমালয় কন্যাখ্যাত জেলা পঞ্চগড়। হিমালয়ের পাদদেশে জেলাটির ভৌগোলিক অবস্থান হওয়ায় পঞ্চগড়কে বলা হয় হিমালয় কন্যা।
প্রতিবছর শীতের সময় বাংলাদেশ থেকে দেখা মেলে এই পর্বতের। কাঞ্চনজঙ্ঘা দেখার উপযুক্ত সময় প্রতি বছরের সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত।। এই সময় পঞ্চগড়ের তেতুলিয়া থেকে স্পষ্টভাবে দেখা মেলে কাঞ্চনজঙ্ঘার।
কাঞ্চনজঙ্ঘার ভিউ পয়েন্ট তেঁতুলিয়া উপজেলা শহরের সরকারি ডাকবাংলো চত্বর কিংবা জিরো পয়েন্ট থেকেও দেখা মেলে পৃথিবীর তৃতীয় বৃহত্তম পর্বতের। শীতের আকাশ মেঘমুক্ত ও পরিষ্কার থাকায় ভেসে ওঠে তুষারশুভ্র হিমালয় ও কাঞ্চনজঙ্ঘা।
পাশাপাশি স্পষ্টভাবে দার্জিলিংয়ের সবুজে ঘেরা পাহাড় দেখা যায়। পাশে রয়েছে চা-বাগান। এছাড়াও পঞ্চগড় জেলার অন্যান্য দর্শনীয় স্থান সমূহের মধ্যে রয়েছেঃ
- কাঞ্চনজঙ্ঘা, মহানন্দা নদীর পাড়, তেতুলিয়া
- মির্জাপুর শাহী মসজিদ, আটোয়ারী।
- মহারাজার দিঘী, পঞ্চগড়।
- রকস্ মিউজিয়াম, পঞ্চগড়।
- বাংলাবান্ধা জিরো পয়েন্ট, তেতুলিয়া।
- ভিতরগড়, পঞ্চগড় সদর।
- মিরগড়, পঞ্চগড় সদর।
- এশিয়ান হাইওয়ে, তেঁতুলিয়া।
- গোলকধাম মন্দির, দেবীগঞ্জ।
- তেঁতুলিয়া ডাক-বাংলো, তেতুলিয়া
- বারো আউলিয়ার মাজার, আটোয়ারী।
- তেতুলিয়া পিকনিক কর্ণার, তেতুলিয়া।
- তেতুলিয়া ডাক বাংলা, তেতুলিয়া।
- বদেশ্বরী মহাপীঠ মন্দির, –দা, পঞ্চগড়।
- বাংলাবান্ধা স্থল বন্দর, তেতুলিয়া।
- সমতল ভূমিতে চা বাগান, তেতুলিয়া।





