কাজিরবাগ ইকো পার্ক, ফেনী

কাজিরবাগ ইকো পার্ক (Kazirbag eco park) ফেনী জেলা শহর থেকে মাত্র ৫ কিলোমিটার এবং মহিপাল থেকে প্রায় ৭ কিলোমিটার দূরে ফেনী-পরশুরাম সড়কের পাশে অবস্থিত। কাজিরবাগ এলাকায় সামাজিক বন বিভাগের তত্বাবধানে দৃষ্টিনন্দন এই ইকোপার্ক তৈরি করা হয়েছে। এর ফলে ফেনী সহ আশেপাশের মানুষের বিনোদনের সুযোগ সৃষ্টি হয়েছে।

সবুজশ্যামল দৃষ্টিনন্দিত এই ইকোপার্কে রয়েছে হরিণ, বানর, খরগোশ, টিয়া, ঘুঘু, তিতির, টার্কি, বনমোরগ সহ বিভিন্ন প্রজাতির পাখি, দর্শনার্থীদের বাস জন্য বেঞ্চ, শিশুদের জন্য শিশু কর্নার, পুকুরে বোড রাইডিং, শিক্ষার্থীদের জন্য বোটানিক্যাল গার্ডেন, ওয়াচ-টাওয়ার ইত্যাদি।

কাজিরবাগ ইকো পার্কে প্রবেশ করলে চোখে পড়বে বিভিন্ন ধরনের ফুলের বাগান, হাঁটার জন্য পাকা রাস্তা, বসার জন্য বেঞ্চ। বিভিন্ন স্থানে পশু-পাখির অবয়বে তৈরি করা হয়েছে ডাস্টবিন। পার্কের মাঝখানে ম্যানগ্রোভ প্রজাতির আদর্শ বাগান, নার্সারি সেন্টার, বিভিন্ন বনজ, ফলদ, ওষুধি, বিরল ও বিলুপ্ত প্রজাতির একটি বোটানিক্যাল গ্যার্ডেন।

পার্কের শেষ প্রান্তে রয়েছে বিভিন্ন পশু-পাখির আদলে চিড়িয়াখানা। চিড়িয়াখানায় হরিণ, খরগোশ, রাজহাঁস, বনমোরগ, ময়ূর, বানর, টার্কি, টিয়া, ঘুঘু সহ বিভিন্ন প্রজাতির পশু-পাখি আছে।

BM Khalid Hasan Sujon

এছাড়া ইকো পার্কে দর্শনার্থীদের রেস্ট নেওয়ার জন্য একটি রেস্টহাউজ আছে। তার পাশে একটি বড় পুকুর, পুকুরের চারপাশে চারটি পাকা ঘাট এবং মাঝখানে একটি সুদৃশ্য ফোয়ারা আছে। পুকুরে থাকা নৌকায় চড়ে ঘুরে বেড়াতে পারবেন।

পার্কের মাঝখানে প্রায় ৫০ ফুট উঁচু একটি পর্যবেক্ষণ টাওয়ার আছে। টাওয়ারের উপর থেকে ইকো পার্কের সৌন্দর্য সহ আশেপাশের গ্রামের সৌন্দর্য উপভোগ করতে পারবেন।

কাজিরবাগ ইকো পার্ক টিকিটের মূল্য

কাজিরবাগ ইকো পার্কে জনপ্রতি প্রবেশ টিকেট মূল্য ২৫ টাকা।

BM Khalid Hasan Sujon

কিভাবে যাবেন

ফেনী কাজিরবাগ ইকো পার্ক যেতে হলে প্রথমে ফেনী শহরে যেতে হবে। ঢাকার সায়েদাবাদ, আব্দুল্লাহপুর, গাবতলী বাস টার্মিনাল থেকে এনা পরিবহন, শ্যামলী পরিবহন, হানিফ পরিবহন, দেশ ট্রাভেলস সহ অন্যান্য পরিবহনের গাড়িতে চড়ে সরাসরি ফেনী জেলা শহর যেতে পারবেন। এসি/নন-এসি বাস ভেদে জনপ্রতি ভাড়া ৪৫০-৬০০ টাকা। যেতে সময় লাগবে প্রায় ৪-৫ ঘন্টা।

বাস থেকে নেমে যেকোনো স্থান থেকে বা ফেনী সদর হাসপাতাল মোড় থেকে সিএনজি বা অটোরিকশা করে ইকো পার্কে যেতে পারবেন। সদর হাসপাতাল মোড় থেকে ইকো পার্ক পর্যন্ত সিএনজি ভাড়া ১৫ টাকা।

কোথায় খাবেন

পার্কের ভেতরে দর্শনার্থীদের থাকার জন্য একটি রেস্তোরাঁ আছে। যেখান থেকে সকালের নাস্তা ও দুপুরের খাবার খেতে পারবেন।

এছাড়া ফেনী জেলা শহরে এসে মাস্টার হোটেল, ক্রাউনওয়েস্ট রেস্টুরেন্ট, সেস্ট অফ ফুড, রন্ধন কাব্য, কুঁড়েঘর কাবাব অ্যান্ড রেস্টুরেন্ট, সূচনা হোটেল এন্ড রেস্টুরেন্ট, নবী রেস্টুরেন্ট অ্যান্ড বিরানি হাউজ থেকে পছন্দের খাবার খেতে পারবেন।

BM Khalid Hasan Sujon

কোথায় থাকবেন

ফেনী জেলা শহরে থাকার জন্য হোটেল মিড নাইট (0331-62223), হোটেল গাজী ইন্টারন্যাশনাল (01711-123545), হোটেল আলী আবাসিক (01676-893707), হোটেল গোল্ডেন প্যালেসে (01974-939421) থাকতে পারবেন। ফেনী আবাসিক হোটেল ভাড়া কত সহ বিস্তারিত তথ্য জানতে এই আর্টিকেলটি সম্পূর্ণ পডুন।

আরো পড়ুন