দেশের দক্ষিণ অঞ্চলের যাত্রীদের কাছে আস্থার নাম লিটন ট্রাভেলস। দেশ জুড়ে তাদের বিভিন্ন স্থানে টিকেট কাউন্টার আছে, যেখান থেকে যাত্রীরা টিকেট সংগ্রহ করে লিটন ট্রাভেলসে যাতায়াত করে। যাত্রীদের সুবিধার কথা চিন্তা করে লিটন ট্রাভেলস অনলাইন টিকিট সুবিধা চালু করেছে। আপনি এখন ঘরে বসে অনলাইনের মাধ্যমে টিকেট কাটতে পারবেন। এক্ষেত্রে আপনাকে আর কষ্ট করে কাউন্টারে যেতে হবে না।
আপনার হাতে থাকা স্মার্টফোন বা কম্পিউটার থেকে খুব সহজে অনলাইনে লিটন ট্রাভেলস টিকিট বুকিং করতে পারবেন।
লিটন ট্রাভেলস অনলাইন টিকিট বুকিং
অনলাইনে লিটন ট্রাভেলস টিকিট বুকিং করার জন্য তাদের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করুন https://www.litontravels.com/
- From: যাত্রা শুরুর স্থান সিলেক্ট করুন
- To: কোথায় যেতে চান সিলেক্ট করুন
- Date: যাত্রার তারিখ সিলেক্ট করুন
- শেষে Search অপশনে ক্লিক করুন
নিচে লিটন ট্রাভেলসের অনেক গুলো বাসের সিডিউল দেখতে পাবেন। আপনি পছন্দমত সিডিউলের বাস সিলেক্ট করার জন্য View seats অপশনে ক্লিক করুন।
এরপর পছন্দ মতো সিট সিলেক্ট করুন। সাদা রঙের সিট গুলো খালি আছে। সেগুলো থেকে যেকোনো একটি সিলেক্ট করতে পারবেন। এরপর
- Boarding point: কোথায় থেকে যাত্রা শুরু করবেন সিলেক্ট করুন।
- Dropping point: কোথায় নামবেন সিলেক্ট করুন।
- Name: যাত্রীর নাম লিখুন।
- Mobile: যাত্রীর মোবাইল নাম্বার লিখুন।
- Send OTP: অপশনে ক্লিক করুন এবং মোবাইল নাম্বার আসা OTP নাম্বার লিখে Verify করুন।
এবার মোবাইল ব্যাংকিং বা ডেবিট/ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করুন। আপনার অনলাইন টিকেট ডাউনলোড করুন। চাইলে কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে নিতে পারেন।
আরো পড়ুন
- লিটন ট্রাভেলস ঢাকা কাউন্টার সহ সকল কাউন্টার মোবাইল নাম্বার
- নাবিল পরিবহন ফোন নম্বর
- গোল্ডেন লাইন বাস কাউন্টার নাম্বার
- ইমাদ পরিবহন কাউন্টার নাম্বার





