মানামী লঞ্চ কেবিন বুকিং নাম্বার ও ভাড়ার তালিকা

এম ভি মানামী (MV Manami) ঢাকা-বরিশাল-ঢাকা রুটে চলাচলকারী একটি বিলাসবহুল ও দ্রুতগামী লঞ্চ। ঢাকার সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে নিয়মিত যাত্রীদের নিয়ে বরিশালের উদ্দেশ্য এবং বরিশাল থেকে নিয়মিত যাত্রীদের নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে। এই রুটে আরামদায়ক ও দ্রুতগামী ভ্রমণের জন্য যাত্রীদের প্রথম পছন্দের নাম এম ভি মানামী লঞ্চ। এই লঞ্চে সিঙ্গেল, ডাবল, ডিলাক্স, ফ্যামিলি, ভিআইপি সহ বিভিন্ন ক্লাসের কেবিন সুবিধা আছে। আজকের ভ্রমণ গাইডে মানামী লঞ্চ কেবিন বুকিং নাম্বার ও ভাড়ার তালিকা সহ বিস্তারিত তথ্য উল্লেখ করবো। যাতে আপনি মানামী লঞ্চে অগ্রিম কেবিন বুকিং করে কোনো ধরণের ঝামেলা ছাড়াই নিশ্চিতে যাত্রা করতে পারেন।

মানামী লঞ্চ কেবিন বুকিং নাম্বার

  • 01329-643773, 01329-643774, 01319-888148 (লঞ্চ বুকিং)
  • 01329-643771, 01329-643772 (অফিস বুকিং)

এছাড়া আপনি চাইলে মানামী লঞ্চের কেবিন বা টিকেট অনলাইনে বুকিং করতে পারবেন। অনলাইন বুকিং করার জন্য https://booking.mvmanami.com ভিজিট করুন।

শনিবার থেকে বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে রাত ১০ টা এবং শুক্রবার বিকাল ৩ টা থেকে রাত ৯ টা সময়ের মধ্যে ফোন করে মানামী লঞ্চ কেবিন বুকিং করতে পারবেন।

বরিশাল অফিস

১০৫, স্টল নং-২০৪, (২য় তলা), স্টিমার ঘাট জামে মসজিদ মার্কেট, বাঁধ সড়ক, বরিশাল সদর, বরিশাল।

মানামী লঞ্চের ভাড়ার তালিকা

ক্যাটাগরিটাকা
ভিআইপি রুম (সাকুরা)১০,০০০ টাকা
অন্য ভিআইপি রুম৮,০০০ টাকা
সেমি ভিআইপি কেবিন৪,০০০ টাকা
ডিলাক্স কেবিন৩,৫০০ টাকা
সেমি ডিলাক্স কেবিন২,২০০ টাকা
ফ্যামিলি কেবিন (এসি)৩,০০০ টাকা
ফ্যামিলি কেবিন (নন-এসি)২,৬০০ টাকা
ফ্যামিলি কেবিন (ইকোনমিক)২,৫০০ টাকা
ডাবল কেবিন (এসি)২,০০০ টাকা
ডাবল কেবিন (নন-এসি)২,০০০ টাকা
সিঙ্গেল কেবিন (এসি)১,০০০ টাকা
সিঙ্গেল কেবিন (নন-এসি)১,০০০ টাকা
সোফা৬০০ টাকা
ডেক৩০০ টাকা

এম ভি মানামী লঞ্চের কেবিন যাত্রী মেম্বারশিপ কার্ড থাকলে ৫০ থেকে ১০০ টাকা ডিসকাউন্ট অফার এবং ডিনারের জন্য ৫% ছাড় পাবেন।

বিঃদ্রঃ বিভিন্ন উৎসবের সময় বা কর্তৃপক্ষের বিবেচনার ভিত্তিতে কেবিন ভাড়ার দাম পরিবর্তন হতে পারে।

কেবিনের সুবিধাঃ টিভি, হ্যান্ড ড্রায়ার, ইউএসবি, এসি, ওয়াই-ফাই নেটওয়ার্ক, ফ্যান, ডাবল বেড রুম, বাথরুম, ফ্রিজ সহ প্রয়োজনীয় জিনিসপত্র আছে।

মানামী লঞ্চের সময়সূচি

মানামী লঞ্চ ঢাকার সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে রাত ৯ টায় বরিশালের উদ্দেশ্য যাত্রা করে এবং বরিশাল থেকে রাত ৯ টায় ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে (আবহাওয়ার কারণে সময়সূচি পরিবর্তন হতে পারে)।

মানামী লঞ্চে খাবার মেন্যু

  • ভাত প্রতি প্লেট ১৫ টাকা
  • মুরগী কোয়াটার ১২০ টাকা
  • মুরগী হাফ ২৪০ টাকা
  • মুরগী ফুল ৪৮০ টাকা
  • আলু দিয়ে স্পেশাল মুরগী ৫৫০ টাকা
  • রূপচাঁদা মাছ প্রতি পিচ ২৫০ টাকা
  • ইলিশ মাছ প্রতি পিচ ২০০ টাকা
  • বাইলা মাছ প্রতি পিচ ২০০ টাকা
  • কোরাল মাছ প্রতি পিচ ২০০ টাকা
  • আইর মাছ প্রতি পিচ ২০০ টাকা
  • পাবদা মাছ প্রতি পিচ ২০০ টাকা
  • পোয়া মাছ প্রতি পিচ ২০০ টাকা
  • চিংড়ি মাছ ২০০ টাকা
  • খাসির মাংস ১৪০ টাকা
  • ডাল চরচরী ৩০ টাকা
  • সবজি ৩০ টাকা
  • চিংড়ি ভর্তা ২০ টাকা
  • আলু ভর্তা ১০ টাকা
  • মুরগী দিয়ে খিচুড়ি ভুনা ১৮০ টাকা
  • কফি ৩০ টাকা
  • চা ১৫ টাকা

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *