রাজধানী ঢাকা থেকে মাত্র ৩৮ কিলোমিটার দূরে মুন্সিগঞ্জ জেলার লৌহজং উপজেলার কান্দিপাড়া গ্রামে পদ্মা নদীর তীরে মাওয়া রিসোর্ট (Mawa Resort) গড়ে তোলা হয়েছে। মাওয়া ১নং ফেরিঘাট থেকে মাত্র ৫০০ গজ দূরত্বে মাওয়া-ভাগ্যকূল রাস্তায় পাশে নির্জন প্রকৃতির মাঝে এই রিসোর্টের অবস্থান।
রিসোর্টের মেইন গেইট দিয়ে ভিতরে প্রবেশ করলে বিশাল একটি দীঘি দেখতে পাবেন, যার চারিপাশে সারি সারি নারিকেল ও সুপারি গাছে ঘেরা। ইচ্ছে করলে দীঘির জলে ঘুরে প্যাডেল বোডে ঘুরে বেড়াতে পারেন।
দীঘির পূর্ব পাড়ে সারিবদ্ধ ১৮ টি কটেজ রয়েছে। কটেজে যাওয়ার জন্য রঙিন দৃষ্টিনন্দন কাঠের সেতু রয়েছে, যা কটেজ গুলোকে আরো বেশি আকর্ষণীয় করে তুলেছে। চাইলে এই কটেজে রাত্রিযাপন করতে পারবেন। দীঘির পাড়ে একটি ক্যাফেটেরিয়া রয়েছে, যেখান থেকে পছন্দসই খাবার খেতে পারবেন।
এছাড়া মাওয়া রিসোর্টে রয়েছে কিডস জোন ও সুইমিংপুল, খেলার মাঠ, পিকনিক স্পট ও কনফারেন্স হল। নির্জন সবুজ প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিন মাওয়া রিসোর্টে দেশি-বিদেশি পর্যটকদের আগমন ঘটে।
প্রবেশ টিকেট মূল্য
মাওয়া রিসোর্টে জনপ্রতি প্রবেশ টিকেট মূল্য ১০০ টাকা। এছাড়া বিভিন্ন রাইড, সুইমিংপুল, পিকনিক স্পট এর জন্য আলাদা টিকেট কাটতে হয়।
মাওয়া রিসোর্ট কটেজের রুম ভাড়া / খরচ
| Room Type | Day Rate | Overnight Rate |
| Economy Room (Non AC) | 3,500 Tk | 4,500 Tk |
| Executive Room (Non AC) | 4,000 Tk | 5,000 Tk |
| Deluxe Room (AC) | 5,000 Tk | 7,000 Tk |
| Single Cottage (AC) | 5,500 Tk | 7,500 Tk |
| Super Deluxe Cottage | 6,500 Tk | 8,500 Tk |
| Premium Villa Cottage | 7,000 Tk | 9,000 Tk |
| Suite Cottage (AC) | 12,000 Tk | 16,000 Tk |
ডে-ট্যুরে চেক-ইন করার সময় সকাল ৯ টা এবং চেক-আউট করার সময় সন্ধ্যা ৬ টা। নাইট ট্যুরে চেক-ইন করার সময় দুপুর ১২ টা এবং চেক-আউট করার সময় পরের দিন সকাল ১১ টা।
সুইমিংপুল ভাড়া
| Type Pool | Price |
| Main Pool (1hr 30 mins) | 350 Tk |
| Kids Pool (1hr 30 mins) | 350 Tk |
| Jacuzzi (40 mins) | 350 Tk |
| Steam Room | 350 Tk |
| Sauna Room | 350 Tk |
পিকনিক স্পট ভাড়া
- ৫০ জন পর্যন্ত ৩১,৫০০ টাকা
- ১০০ জন পর্যন্ত ৪৮,০০০ টাকা
- ২০০ জন পর্যন্ত ৭২,০০০ টাকা
- ৩০০ জন পর্যন্ত ৮৪,০০০ টাকা
- ৪০০ জন পর্যন্ত ১,০৫,০০০ টাকা
- ৫০০ জন পর্যন্ত ১,২০,০০০ টাকা
- সকল পিকনিক স্পট ৪,০০,০০০ টাকা
এছাড়া যারা মাছ ধরতে পছন্দ করেন তারা ২,০০০ টাকা দিয়ে টিকেট কেটে মাছ ধরতে পারবেন।
যোগাযোগ
- ঠিকানা: কান্দিপাড়া রোড, মাওয়া, মুন্সিগঞ্জ, ঢাকা
- মোবাইল নাম্বার: 01755-592584, 01755-592585, 01711-057947
- ইমেইল: mawaresort12@gmail.com
- ফেসবুক পেজ
- ওয়েবসাইট
খাওয়া-দাওয়ার ব্যবস্থা
মাওয়া রিসোর্টে ঘুরতে আসা পর্যটকদের খাবার জন্য রেস্টুরেন্টে রয়েছে। এখানে বাংলা ও চাইনিজ খাবার খেতে পারবেন। এছাড়া বারবিকিউ তো থাকছে।
কিভাবে যাবেন
ঢাকার গুলিস্তান থেকে গাংচিল বা ইলিশ পরিবহন, মিরপুর ১০, ফার্মগেট ও শাহবাগ থেকে স্বাধীন পরিবহন বাসে চড়ে জনপ্রতি ৭০ টাকা ভাড়া দিয়ে লৌহজং থানা মসজিদ ঘাট নেমে যাবেন।
প্রাইভেট গাড়ি থাকলে মাওয়া গোলচত্বরের ডানদিকের রাস্তা দিয়ে কিছু দুর এগিয়ে লৌহজং পুলিশ ফাড়ির কাছে পুরনো ফেরি ঘাটের পাশে অবস্থিত মাওয়া রিসোর্টে পৌঁছে যাবেন। প্রাইভেট গাড়িতে যাওয়ার পথে দুই জায়গায় ৩০ টাকা করে টোল দিতে হবে।
গোধূলি পরিবহন বাসে চড়ে মাওয়া ফেরিঘাট যাওয়ার পূর্বে লৌহজং থানা যাওয়ার চৌরাস্তা মোড় থেকে সিএনজি বা অটোরিকশা করে মাওয়া রিসোর্টে যেতে পারবেন। এছাড়া বিক্রমপুর পরিবহনের বাসে চড়ে মাওয়া ফেরিঘাট নেমে গিয়ে ৫০০ গজ হেঁটে গেলে রিসোর্টে পৌঁছে যাবেন।





