মাওয়া রিসোর্ট রুম ভাড়া কত সহ বিস্তারিত তথ্য, মুন্সীগঞ্জ

মাওয়া রিসোর্ট ঢাকা থেকে মাত্র ৩৮ কিলোমিটার দূরে মুন্সিগঞ্জ জেলার লৌহজং উপজেলার কান্দিপাড়া গ্রামে পদ্মা নদীর পাড়ে ২৩ বিঘা জায়গার উপর গড়ে তোলা হয়েছে। মাওয়া ১ নং ফেরিঘাট থেকে মাত্র ৫০০ গজ দূরে মাওয়া-ভাগ্যকূল সড়কের পাশে মাওয়া রিসোর্টের অবস্থান। মুন্সীগঞ্জ পদ্মার পাড়ে মাওয়া রিসোর্ট (Mawa resort) একটি আকর্ষণীয় পর্যটন কেন্দ্র।

অবসরপ্রাপ্ত পুলিশ মহাপরিদর্শক আবুল কাশেম হাওলাদার নিজের মৎস শিকারের শখ থেকে পারিবারিক খামার বাড়ী হিসেবে এই প্রকল্পটি শুরু করেন। সাপ্তাহিক পারিবারিক ভ্রমণ ও পিকনিকের জন্য বছর বছর ধরে উন্নত করা হয়। পরে বন্ধু-বান্ধব ও আত্মীয়-স্বজনদের পরামর্শে মাওয়া রিসোর্ট সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয়।

নির্জন পরিবেশ আর সবুজে ঘেরা রিসোর্টতে প্রবেশ করলে চোখে পড়বে বিশাল একটি দীঘি। দীঘিতে আছে শান বাঁধানো দুইটি পাকা ঘাট। দীঘির চারপাশে সারি সারি নারিকেল ও সুপারি গাছ এর সৌন্দর্য কয়েক গুণ বৃদ্ধি করেছে। দীঘির জলে ঘুরে বেড়ানোর জন্য আধুনিক বোট আছে। দীঘির পাড়ে একটি ক্যাফেটেরিয়া আছে। এখান থেকে পছন্দসই খাবার খেতে পারবেন।

দীঘির পূর্ব পাশে গেস্টদের থাকার জন্য সারিবদ্ধ দৃষ্টিনন্দন ১৮ টি কটেজ আছে। এর মধ্যে ১ টি সুইট, ৪ টি ডাবল এবং ৫ টি সিঙ্গেল কটেজ। কটেজে যাওয়ার পথে সাদা, লাল ও সবুজ রঙের কাঠের সেতু গুলো কটেজের সৌন্দর্য আরো বৃদ্ধি করেছে। রাতে বিভিন্ন রঙের বৈদ্যুৎতির বাতি ও জোনাকি পোকার আলো দারুণ উপভোগ করতে পারবেন।

BM Khalid Hasan Sujon

মাওয়া রিসোর্টের কটেজ গুলো তৈরি করা হয়েছে ইট ও কাঠ দিয়ে। কটেজের ভেতর আধুনিক সকল আসবাবপত্র, এয়ারকন্ডিশন ও বাথরুম আছে।

এছাড়া মাওয়া রিসোর্টে রয়েছে বড় এবং ছোটদের জন্য সুইমিংপুল, কিডস জোন, খেলার মাঠ, পিকনিক স্পট, সেলফি জোন, বসার স্থান, নামাজের স্থান, মাছ ধরার ব্যবস্থা, চা-কফি শপ ও জল তরঙ্গ রেস্তোরাঁ।

মুন্সিগঞ্জ পদ্মা পাড়ে বেড়াতে আসা শতশত মানুষ ও আশেপাশের মানুষ প্রতিদিন এখানে বেড়াতে আসে। বিশেষ করে ছুটির দিন এখানে মানুষকে সংখ্যা বৃদ্ধি পায়।

প্রবেশ টিকেট মূল্য

মাওয়া রিসোর্টে জনপ্রতি প্রবেশ টিকেট মূল্য ১০০ টাকা।

মাওয়া রিসোর্ট রুম ভাড়া কত

Day Rates –

9am-6pm (Swimming available Between 10am and 6pm)

Room TypeRoom Price
Economy (Non A/C)3,500 Tk
Executive (Non A/C)4,000 Tk
Deluxe5,000 Tk
Single Cottage5,500 Tk
Super Deluxe6,500 Tk
Premium Villa Cottage7,000 Tk
Suite Cottage12,000 Tk

Overnight Rates –

12pm-11am next day (Swimming available Between 10am and 6pm)

Room TypeRoom Price
Economy (Non A/C)4,500 Tk
Executive (Non A/C)5,000 Tk
Deluxe7,000 Tk
Single Cottage7,500 Tk
Super Deluxe8,500 Tk
Premium Villa Cottage9,000 Tk
Suite Cotage16,000 Tk

Swimming Rates and Duration

Rates based on per person

BM Khalid Hasan Sujon
Main Pool350 Tk
Kids Pool350 Tk
Jacuzzi350 Tk
Steam Room350 Tk
Sauna Room350 Tk

Picnics/Parties

Up to 50 people73,500 Tk
Up to 100 people99,700 Tk
Up to 150 people1,36,500 Tk
Up to 200 people1,50,000 Tk
Up to 250 people1,89,000 Tk
Up to 300 people2,01,600 Tk
Up to 350 people2,36,000 Tk
Up to 400 people2,57,000 Tk
Up to 500 people2,99,100 Tk
All picnic sports6,50,000 Tk

যোগাযোগের ঠিকানা

কিভাবে যাবেন

ঢাকা থেকে বাসে চড়ে মাওয়া বিশ্বরোড হয়ে মাওয়া রিসোর্ট যেতে সময় লাগে মাত্র ৪৫ মিনিট। মাওয়া চৌরাস্তা থেকে হাফ কিলোমিটার দূরে মাওয়া রিসোর্ট।

ঢাকা থেকে বিক্রমপুর পরিবহনের বাসে চড়ে মাওয়া ফোরিঘাট নেমে যাবেন। সেখান থেকে পায়ে হেঁটে মাওয়া রিসোর্ট যেতে পারবেন। এছাড়া ঢাকা থেকে মিরপুর ১০, ফার্মগেট, শাহবাগ থেকে স্বাধীন পরিবহন, গুলিস্তান থেকে গাংচিল পরিবহন বা ইলিশ পরিবহনের বাসে চড়ে লৌহজং থানা মসজিদ ঘাট নেমে যাবেন। জনপ্রতি বাস ভাড়া ৭০ টাকা।

প্রাইভেট গাড়ি নিয়ে আসতে চাইলে মাওয়া গোলচত্বরের ডানদিকের রাস্তার কিছু দুর আসলে লৌহজং পুলিশ ফাড়ির পাশে পুরাতন ফেরীঘাটের পাশের অবস্থিত মাওয়া রিসোর্ট। লৌহজং থানার সামনে গাড়ি রাখার ব্যবস্থা আছে। প্রাইভেট গাড়ি নিয়ে আসতে হলে পথে দুই জায়গায় ৩০ করে টোল প্রদান করতে হবে।

আরো পড়ুন