মুহুরী প্রজেক্ট বাংলাদেশের প্রথম বায়ু বিদ্যুৎ কেন্দ্র এবং দেশের দ্বিতীয় বৃহত্তর সেচ প্রকল্প। এছাড়া দেশের সর্ববৃহৎ মৎস জোন হিসাবেও সুপরিচিত। ফেনী জেলা শহর থেকে থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে মুহুরী প্রজেক্ট অবস্থিত। ফেনী জেলা শহর থেকে সোনাগাজী উপজেলার দূরত্ব প্রায় ২০ কিলোমিটার এবং সোনাগাজী উপজেলা থেকে মুহুরী প্রজেক্ট সোনাগাজী পর্যটন কেন্দ্রের দূরত্ব প্রায় ১০ কিলোমিটার। এর কিছু অংশ চট্টগ্রামের মিরসরাই উপজেলার অন্তর্ভুক্ত হয়েছে।
১৯৭৭-৭৮ অর্থ বছরে মুহুরী সেচ প্রকল্পের কাজ শুরু হয়ে ১৯৮৫-৮৬ অর্থ বছরে ফেনী, মুহুরী ও কালিদাস পাহালিয়া নদীর পানি প্রবাহকে নিয়ন্ত্রণের জন্য আড়ি বাঁধের কাজ শেষ হয়। এর সুফল হিসাবে ২০,১৯৪ হেক্টর জায়গা সেচ সুবিধার মধ্যে অন্তর্ভুক্ত হয়।
২০০৪ সালে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড প্রায় ৭ কোটি টাকা ব্যয়ে ৪ টি ২২৫ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন দেশেন প্রথম বায়ু শক্তি চালিত বিদ্যুৎ ইউনিট স্থাপন করে। মুহুরী প্রজেক্টের পাশ দিয়ে ফেনী নদী বঙ্গোপসাগরে মিলিত হয়েছে।
বিগত ২৫ বছরে মুহুরী প্রজেক্ট ঘিরে অনেক পিকনিক স্পট ও বিনোদন কেন্দ্র গড়ে উঠেছে। দেশের বিভিন্ন স্থান থেকে প্রতিদিন বহু পর্যটক এখানে আসেন সময় কাটাতে।
মুহুরী প্রজেক্ট সোনাগাজী পর্যটন কেন্দ্র যাওয়ার উপায়
মুহুরী প্রজেক্ট সোনাগাজী যেতে হলে প্রথমে ফেনী জেলা সদর আসতে হবে। ঢাকার সায়েদাবাদ, আব্দুল্লাহপুর, গাবতলী বাস টার্মিনাল থেকে এনা পরিবহন, শ্যামলী পরিবহন, হানিফ পরিবহন, দেশ ট্রাভেলস সহ অন্যান্য পরিবহনের গাড়িতে চড়ে সরাসরি ফেনী জেলা শহর যেতে পারবেন। এসি/নন-এসি বাস ভেদে জনপ্রতি ভাড়া ৪৫০-৬০০ টাকা। যেতে সময় লাগবে প্রায় ৪-৫ ঘন্টা।
বাস থেকে ফেনী জেলা শহরে নেমে ফেনী লালপোল হতে মিল্লাত, জয়, ফারাবি ট্রান্সপোর্ট ও প্রতিশ্রুতি পরিবহনের বাসে চড়ে সোনাগাজী উপজেলা শহরে চলে আসবেন। সোনাগাজী উপজেলা শহর থেকে সিএনজি ভাড়া করে মুহুরী প্রজেক্ট যেতে পারবেন। রিজার্ভ সিএনজি ভাড়া লাগবে ২০০ টাকা। এছাড়া সোনাগাজী বাস টার্মিনাল থেকে বাসে বাদামতলী নেমে রিক্সা করে মুহুরী প্রজেক্ট যেতে পারবেন।
চট্টগ্রাম থেকে বাসে মিরসরাই এর জোরারগঞ্জ নেমে গিয়ে সেখান থেকে সিএনজি করে মুহুরী প্রজেক্ট যেতে পারবেন।
মুহুরী প্রজেক্ট সোনাগাজী পর্যটন কেন্দ্রের পুরো সৌন্দর্য উপভোগ করতে নৌকা ভাড়া করে ঘুরবেন। রিজার্ভ নৌকা ভাড়া ৮০০-৯০০ টাকা। সংখ্যায় কম হলে জনপ্রতি ৫০ টাকা দিয়ে নৌকায় ঘুরতে পারবেন।
কোথায় থাকবেন
মুহুরী প্রজেক্টের পাশে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের ডাক বাংলো আছে। এছাড়া ১০ কিলোমিটার দূরে সোনাগাজী উপজেলা পরিষদের ডাক বাংলো ও নাসির রেস্টুরেন্ট এন্ড আবাসিক হোটেলে (01830-167696) থাকতে পারবেন।
এছাড়া ফেনী জেলা শহরে হোটেল মিড নাইট (0331-62223), হোটেল গাজী ইন্টারন্যাশনাল (01711-123545), হোটেল গোল্ডেন প্যালেসে (01974-939421) থাকতে পারবেন। ফেনী আবাসিক হোটেল ভাড়া কত সহ বিস্তারিত তথ্য জানতে এই আর্টিকেলটি সম্পূর্ণ পডুন।





