নোয়াখালী ড্রিম ওয়ার্ল্ড পার্ক, নোয়াখালী

নোয়াখালী জেলা সদর থেকে মাত্র ৭ কিলোমিটার দূরে ধর্মপুর গ্রামে প্রায় ২৫ একর জায়গায় গড়ে তোলা হয়েছে নোয়াখালী ড্রিম ওয়ার্ল্ড পার্ক (Noakhali Dream World Park)। নোয়াখালী বিঙ্গান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পাশে অবস্থিত নোফেল ড্রিম ওয়ার্ল্ড পার্কিটি নোয়াখালী বাসীর অন্যতম বিনোদন কেন্দ্র হিসাবে সুপরিচিত লাভ করেছে। সম্পূর্ণ বেসরকারি উদ্যোগে গড়ে তোলা এই পার্কে সব বয়সী মানুষের বিনোদনের ব্যবস্থা আছে।

নোয়াখালী ড্রিম ওয়ার্ল্ড পার্কে প্রবেশ করলে বিভিন্ন ধরনের রাইডস চোখে পড়বে। এর মধ্যে কিডস ট্রেন, ফ্যামেলি ট্রেন, সুইং চেয়ার, হেলিকপ্টার রাইড, প্যাডেল বোট, সোয়ান বোট, মেরি গো রাউন্ড, ফেরিস হুইল, নাগরদৌলা, বাম্পার কার উল্লেখযোগ্য। এসব রাইডে চড়তে আলাদা টিকেট কাটতে হবে।

এছাড়াও বিভিন্ন প্রাণীর ভাস্কর্য, সবুজে ঢাকা পাহাড়, লেক, পাহাড়ি কৃত্রিম ঝর্ণা, বাসার স্থান, সুইমিংপুল, পিকনিক স্পট, সবুজ মাঠ, গাড়ি পাকিং ও নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা।

নোয়াখালী ড্রিম ওয়ার্ল্ড পার্ক সময়সূচী ও টিকেট মূল্য

নোয়াখালী ড্রিম ওয়ার্ল্ড পার্ক সপ্তাহের সাতদিনই সকাল ৯ টা ৩০ মিনিট থেকে সন্ধ্যা ৬ টা ৩০ মিনিট পর্যন্ত খোলা থাকে। জনপ্রতি প্রবেশ টিকেট মূল্য ৫০ টাকা। এছাড়া ৩ ধরনের পিকনিক প্যাকেজ এবং ১ টি ফ্যামেলি প্যাকেজ চালু আছে।

যোগাযোগ

  • ঠিকানাঃ নোফেল ড্রীম ওয়ার্ল্ড পার্ক লিমিটেড, ধর্মপুর, নোয়াখালী।
  • মোবাইল নাম্বারঃ 01813-876829, 01849-653660, 01825-295829

কিভাবে যাবেন

নোয়াখালী জেলা সদর থেকে মাত্র ৭ কিলোমিটার দূরে অবস্থিত নোয়াখালী ড্রিম ওয়ার্ল্ড পার্ক। দেশের যেকোনো স্থান থেকে নোয়াখালী জেলা শহরে এসে সেখান থেকে সিএনজি বা অটোরিকশা করে খুব সহজে ড্রিম ওয়ার্ল্ড পার্কে যেতে পারবেন।

বাসে ঢাকা থেকে নোয়াখালীঃ রাজধানী ঢাকার সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে হিমাচল এক্সপ্রেস, একুশে এক্সপ্রেস, মুনলাইন এন্টারপ্রাইজ বাসে সরাসরি নোয়াখালী যেতে পারবেন। নন-এসি ও এসি বাসের ভাড়া ৬০০ থেকে ১,২০০ টাকা পর্যন্ত। ধানমন্ডি জিগাতলা কাউন্টার থেকে একুশে পরিবহনের বাস প্রতিদিন রাত ১০ টা ২০ মিনিটে ছেড়ে যায়।

ট্রেনে ঢাকা থেকে নোয়াখালীঃ ঢাকার কমলাপুর রেলস্টেশন থেকে প্রতি বৃহস্পতিবার বাদে সপ্তাহের বাকি ৬ দিন বিকাল ৪ টা ২০ মিনিটে উপকূল এক্সপ্রেস আন্তঃনগর ট্রেন নোয়াখালী ছেড়ে যায়। ট্রেনের আসন ভেদে ভাড়া ৩১৫ থেকে ৫৯৮ টাকা পর্যন্ত। ঢাকা থেকে নোয়াখালী যেতে প্রায় ৬ ঘন্টা সময় লাগে।

BM Khalid Hasan Sujon

কোথায় থাকবেন

নোয়াখালী জেলা শহরে থাকার জন্য বিভিন্ন মানের আবাসিক হোটেল ও রিসোর্ট আছে। এর মধ্যে হোটেল সায়েম ইন (01913-122389), হোটেল মৌচাক আবাসিক (01511-317812), পুবালি হোটেল (0321-61257), হোটেল রাফসান (0321-61395), হোটেল আল মোরশেদ (0321-62173), নোয়াখালী গেস্ট হাউজ ও সার্কিট হাউস উল্লেখযোগ্য। নোয়াখালী সোনাপুর আবাসিক হোটেল সমূহের তথ্য জানতে আর্টিকেলটি সম্পূর্ণ পড়ুন।

কোথায় খাবেন

নোয়াখালী ড্রিম ওয়ার্ল্ড পার্কের মধ্যে খাবার জন্য রেস্টুরেন্ট আছে। এছাড়া নোয়াখালী জেলা শহরে খাবার জন্য বিভিন্ন মানের হোটেল ও রেস্টুরেন্ট আছে। এর মধ্যে ফুড ফিয়েস্তা, আমানিয়া হোটেল উল্লেখযোগ্য।