রাজশাহী শহরের রাজপাড়া শ্রীরামপুর পার্ক গেট অবস্থিত বাংলাদেশের দ্বিতীয় নভোথিয়েটার। ঢাকার পর এটি দেশবাসীর কাছে দ্বিতীয় নভোথিয়েটার রাজশাহী (Novo Theatre Rajshahi) নামে পরিচিত। প্রায় ২.৩০ একর জায়গায় উপর গড়ে গড়ে তোলা হয়েছে সোলার নির্ভর আধুনিক প্রযুক্তি সমৃদ্ধ রাজশাহী নভোথিয়েটার। গণপূর্ত অধিদপ্তর ও নভোথিয়েটার কর্তৃপক্ষ বেসিস-ডিওআইসিটির সহযোগিতায় এটি নির্মাণ করা হয়।
রাজশাহী নভোথিয়েটার স্থাপনের জন্য ২০১২ সালের ৯ জানুয়ারি ততকালীন রাজশাহী সিটি কর্পোরেশন মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়কে একটি চিঠি প্রদান করেন। যার প্রদান উদ্দেশ্য হল দেশ জুড়ে বিজ্ঞানমনস্ক জনগোষ্ঠী গঠন, বিশেষত শিক্ষার্থীদের মহাকাশ ও বিজ্ঞান প্রযুক্তিতে আগ্রহ বৃদ্ধি করা।
২০১৮ সালে রাজশাহী নভোথিয়েটার নির্মাণের কাজ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী করোনা পরিস্থিতির কারণে নির্মাণ কাজ বিলম্ব হয়। ২০২৩ সালের জুলাই থেকে সেপ্টেম্বর মাসে এর সম্পূর্ণ নির্মাণ কাজ সম্পূর্ণ হয়।
২০২৩ সালের ১৪ নভেম্বর তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়াল আনুষ্ঠানিকভাবে নভোথিয়েটার রাজশাহী শুভ উদ্বোধন করেন। এরপর থেকে জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়।
নভোথিয়েটারে আসা দর্শনার্থীরা নভোপার্ক, পরমাণু শক্তি তথ্য কেন্দ্র, বঙ্গবন্ধু কর্নার, ফুডকোর্ট, টেরাকোটা ম্যুরাল, সবুজ চত্বর, প্ল্যানেটেরিয়াম, 5D মুভি থিয়েটার, ভি আর গেম, এক্সিবিটস গ্যালারি ও পরমাণু শক্তি তথ্য কেন্দ্র উপভোগ করতে পারবেন।
রাজশাহী নভোথিয়েটার সময়সূচী ২০২৫
নভোথিয়েটার সকাল ১০ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য খোলা থাকে। নভোথিয়েটার বন্ধের দিন প্রতি বুধবার।
নভোথিয়েটার রাজশাহী টিকেট মূল্য ২০২৫
নভোথিয়েটার টিকেট মূল্য ৩০ টাকা। প্রবেশ টিকেটের বিনিময়ে বিনামূল্যে নভোপার্ক, বঙ্গবন্ধু কর্নার, পরমাণু শক্তি তথ্য কেন্দ্র, সবুজ চত্বর, টেরাকোটা, ফুডকোর্ট উপভোগ করতে পারবেন।
তাছাড়া ভিরতে প্রতিটি প্রদর্শনীর জন্য পৃথক টিকেট ব্যবস্থা আছে। প্ল্যানটেরিয়াম প্রদর্শনী ১০০ টাকা, 5D মুভি থিয়েটার ৫০ টাকা, ভি আর (V R) গেম ৫০ টাকা, এক্সিবিটস গ্যালারি ৫০ টাকা। গাড়ি পাকিং করার জন্য আলাদা টিকেট কাটতে হবে।
আপনি চাইলে অনলাইনে নভোথিয়েটার টিকেট কাটতে পারবেন।
কিভাবে যাবেন
রাজধানী ঢাকা থেকে সড়ক, রেল ও আকাশ পথে রাজশাহী যেতে পারবেন। সড়কপথে ঢাকার গাবতলী, মহাখালী, আব্দুল্লাহপুর ও কল্যাণপুর বাস টার্মিনাল থেকে শ্যামলী পরিবহন, ন্যাশনাল ট্র্যাভেল, হানিফ পরিবহন, একতা পরিবহন, গ্রীন লাইন এর এসি/নন-এসি বাসে চড়ে রাজশাহী যেতে পারবেন। এসি নন-এসি বাস ভেদে ভাড়া ৮০০ থেকে ১,৮০০ টাকা।
ঢাকার কমলাপুর রেলস্টেশন থেকে পদ্মা এক্সপ্রেস, বনলতা এক্সপ্রেস, সিল্কসিটি এক্সপ্রেস ও ধুমকেতু এক্সপ্রেস ট্রেনে চড়ে রাজশাহী আসতে পারবেন। ট্রেনের সিট ভেদে ভাড়া ৪৫০ থেকে ১,৫৯৭ টাকা।
আকাশ পথে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, নভোএয়ার, ইউএস-বাংলা ফ্লাইটে রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দর আসতে পারবেন। ঢাকা টু রাজশাহী বিমান ভাড়া ৩,৫০০ থেকে ৫,০০০ টাকা।
রাজশাহী শহরের যেকোনো স্থান থেকে সিএনজি বা অটোরিকশা চড়ে সরাসরি রাজশাহী নভোথিয়েটার যেতে পারবেন।
কোথায় থাকবেন
থাকার জন্য রাজশাহী শহরে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন মোটেল (01991-139394) ও ভালো মানের আবাসিক হোটেল-রিসোর্ট রয়েছে। এর মধ্যে হোটেল গ্রিন সিটি ইন্টারন্যাশনাল (01791-711133), হোটেল সিল্ক ইন্টারন্যাশনাল, হোটেল নাইস ইন্টারন্যাশনাল (01740-133933), মুক্তা ইন্টারন্যাশনাল, হোটেল স্টার ইন্টারন্যাশনাল (02-588862563) উল্লেখযোগ্য।
এছাড়া রাজশাহী শহরে কম অনেক আবাসিক হোটেল রয়েছে। এর মধ্যে হোটেল আনজুম (01719-750918), হোটেল হকস ইন (01715-605151), হোটেল এশিয়া (01780-565919), হোটেল আল আরাফাহ আবাসিক (01712-685167) উল্লেখযোগ্য।
কোথায় খাবেন
রাজশাহী শহরে খাবার জন্য ভালো মানের অনেক হোটেল ও রেস্টুরেন্ট আছে। এর মধ্যে রহমানিয়া হোটেল, বিন্দু হোটেল, তেহারী ঘর, কাচ্চি ডাইন, কাবাব ঘর এন্ড্র রেস্টুরেন্ট, কেএফসি, দাওয়াতি-ই-কাচ্চি, ফুড কিং উল্লেখযোগ্য।
আশেপাশের আরো দর্শনীয় স্থান
রাজশাহী নভোথিয়েটার ছাড়াও আশেপাশে অনেক দর্শনীয় স্থান রয়েছে। এর মধ্যে সাফিনা পার্ক, উৎসব পার্ক, শহীদ জিয়া শিশু পার্ক, রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানা, পদ্মা গার্ডেন রাজশাহী, বাঘা মসজিদ, পুঠিয়া রাজবাড়ী, পুঠিয়া শিব মন্দির ও বরেন্দ্র গবেষণা জাদুঘর উল্লেখযোগ্য।





