রত্নদ্বীপ রিসোর্ট, পাবনা

বাংলাদেশের উত্তরাঞ্চলে ঐতিহাসিক পাবনা জেলায় প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে গড়ে তোলা হয়েছে রত্নদ্বীপ রিসোর্ট (Ratnodweep Resort)। আধুনিক বিলাসবহুল সকল সুযোগ সুবিধার সাথে পাবনায় এটিই প্রথম পাঁচ তারকা মানের রিসোর্ট।

রত্নদ্বীপ রিসোর্টে রয়েছে আধুনিক রেস্টুরেন্ট, সুইমিংপুল, জিম ও স্পা সেন্টার, বিশাল কনফারেন্স রুম ও বিশাল মঞ্চ যেখানে কর্পোরেট মিটিং থেকে শুরু করে সাংস্কৃতিক অনুষ্ঠান সহ সব ধরনের অনুষ্ঠান আয়োজন করতে পারবেন।

রত্নদ্বীপ রিসোর্ট রুম ভাড়া

রত্নদ্বীপ রিসোর্টে ৩ টি ক্যাটাগরিতে মোট ৪৬ টি রুম ও ১ টি স্যুইট রয়েছে। পাঁচ তারকা রিসোর্ট হওয়ার রুমের সাথে সকল সুযোগ সুবিধা রয়েছে। রুম ভাড়া ৮,১২০ টাকা থেকে শুরু করে ১১,১২০ টাকা পর্যন্ত। তবে বছরের বিশেষ দিন গুলোতে ডিসকাউন্ট অফার থাকে।

Room TypeRoom price
Super Deluxe8,120 Tk
Executive Room10,044 Tk
Deluxe Trople11,120 Tk

রুমের সাথে ওয়াশরুম, ঠান্ডা ও গরম পানি, এয়ারকন্ডিশন, এলইডি টিভি, ওয়াই-ফাই নেটওয়ার্ক, ফ্যান, লাইট, সোফা, ডেসিন-টেবিল, টেলিফোন, আলমারি, চেয়ার-টেবিল, মিনারেল ওয়াটার বোতল, টিস্যু বক্স, গিজার, কিং সাইজের বিছানা সহ রুমের প্রয়োজনীয় সকল আসবাবপত্র রয়েছে।

চেক-ইন করার সময় দুপুর ১২ টা এবং চেক-আউট করার সময় পরের দিন দুপুর ১২ টা। ড্রাইভারের জন্য অতিরিক্ত রুম ৮০০ টাকা (আগেই জানিয়ে রাখতে হবে)।

খাবার ব্যবস্থা

রত্নদ্বীপ রিসোর্টে গেস্টদের খাবার জন্য “কিছুক্ষণ” ও “অবচেতন” নামে দুইটি রেস্টুরেন্ট রয়েছে। এছাড়া চা-কফি খাবার জন্য “উপলব্ধি” নামে একটি ক্যাফে রয়েছে। এই ২ টি রেস্টুরেন্ট থেকে আপনি পছন্দের খাবার অর্ডার দিয়ে খেতে পারবেন।

৫০ জন ধারণক্ষমতা সম্পূর্ণ “কিছুক্ষণ রেস্টুরেন্ট” এ আরবী, ইউরোপীয় ও ভূমধ্যসাগরীয় খাবার পাওয়া যায়। ৪৫ জন ধারণক্ষমতা সম্পূর্ণ “অবচেতন রেস্টুরেন্ট” এ বাংলাদেশী, থাই ও চাইনিজ খাবার পাওয়া যায়। এছাড়া ২০ জন ধারণক্ষমতা সম্পূর্ণ “উপলব্ধি ক্যাফে” তে বসে চা-কফি খেতে পারবেন।

কিভাবে যাবেন

রত্নদ্বীপ রিসোর্টে যেতে হলে প্রথমে আপনাকে পাবনা আসতে হবে। রাজধানী ঢাকা থেকে ১৬১ কিলোমিটার দূরে পাবনা জেলায় অবস্থিত রত্নদ্বীপ রিসোর্ট। ঢাকা থেকে সড়কপথে বাস বা ট্রেনে চড়ে পাবনা যেতে পারবেন।

ঢাকার গাবতলী ও কল্যাণপুর থেকে পাবনা এক্সপ্রেস, শাহজাদপুর ট্রাভেলস সহ অন্যান্য বাসে চড়ে পাবনা যেতে পারবেন। এসি / নন-এসি বাস ভেদে জনপ্রতি ভাড়া ৫০০ থেকে ৭০০ টাকা।

ট্রেনে যেতে ঢাকার কমলাপুর রেলস্টেশন থেকে রাজশাহীগামী ট্রেনে চড়ে পাবনার চাটমোহর রেলস্টেশনে নেমে যাবেন। রেলস্টেশন থেকে সিএনজি করে সরাসরি পাবনা যেতে পারবেন।

যারা দ্রুত সময়ের মধ্যে পাবনা যেতে চান তারা ঢাকার আরিচা নৌ-ঘাট থেকে স্পিডবোটে নদী পার হয় পুনরায় বাসে চড়ে পাবনা যেতে পারবেন।

যোগাযোগ তথ্য

আরো পড়ুন