সৈয়দপুর আবাসিক হোটেল সমূহ

সৈয়দপুর বাংলাদেশের রংপুর বিভাগের নীলফামারী জেলার অন্তর্ভুক্ত একটি উপজেলা শহর। রংপুর বিভাগের একমাত্র বিমানবন্দর সৈয়দপুর অবস্থিত হওয়ায় বেশ সুনামধন্য এই উপজেলা। দেশ-বিদেশের বহু মানুষ প্রতিদিন সৈয়দপুরে ব্যবসা-বানিজ্য সহ নানা কাজে এসে রাত্রিযাপন করার জন্য ভালো মানের আবাসিক হোটেল খুঁজে থাকেন। তাই আজকের আর্টিকেলে সৈয়দপুর আবাসিক হোটেল সমূহের নাম, ঠিকানা ও ভাড়া উল্লেখ করবো। যাতে আপনারা খুব সহজে সৈয়দপুর ভালো ও নিরাপদ আবাসিক হোটেল খুঁজে নিতে পারেন।

সৈয়দপুর ভালো মানের আবাসিক হোটেল সমূহ নির্বাচন করা হয়েছে হোটেলের গুণগত মান, পরিবেশ, নিরাপত্তা, গেস্ট রিভিউ ও গুগল রেটিং এর উপর ভিত্তি করে।

সৈয়দপুর আবাসিক হোটেল সমূহ

Eque Heritage Hotel and Resort

সৈয়দপুর এয়ারপোর্ট রোডে অবস্থিত সৈয়দপুরের সেরা হোটেল এন্ড রিসোর্ট। প্রাকৃতিক সবুজ পরিবেশে দৃষ্টি আনন্দ এই রিসোর্টটি তৈরি করা হয়েছে। এই রিসোর্টে রাত্রিযাপন করার পাশাপাশি, বিয়ে-শাদি সহ যেকোনো ধরনের অনুষ্ঠান আয়োজন করার সুব্যবস্থা রয়েছে। রয়েছে দৃষ্টিনন্দন একটি সুইমিংপুল।

BM Khalid Hasan Sujon

এখানে রুমের সাথে ওয়াশরুম, ঠান্ডা ও গরম পানি, এয়ারকন্ডিশন, ফ্যান, লাইট, ওয়াই-ফাই নেটওয়ার্ক, এলইডি টিভি, মিনি ফ্রিজ, টিস্যু বক্স, মিনারেল ওয়াটার বোতল, সোফা, ডেসিন-টেবিল, টি-টেবিল, এয়ারকুলার, রুম সার্ভিস, কিং সাইজের বিছানা সহ রুমের প্রয়োজনীয় আসবাবপত্র রয়েছে।

এছাড়া রুমের সাথে বিনামূল্যে সকালের নাস্তা, সুইমিংপুল, গাড়ি পাকিং সুবিধা রয়েছে। রুম ভাড়া ২,৫০০ টাকা থেকে ৭,৫০০ টাকা। চেক-ইন করার সময় ১৪ টা এবং চেক-আউট করার সময় দুপুর ১২ টা।

যোগাযোগ

  • ঠিকানা: এয়ারপোর্ট রোড, সৈয়দপুর, নীলফামারী
  • মোবাইল নাম্বার: 01317-121871
  • ওয়েবসাইট

Hotel Premier Residential

হোটেল প্রিমিয়ার আবাসিক সৈয়দপুর শহরের চাল বাজার মোল্লা রোডে অবস্থিত। পরিস্কার পরিচ্ছন্ন পরিবেশ ও সুন্দর ডেকোরেশন যেকারো দেখে পছন্দ হবে। বাজেটের মধ্যে এখানে এসি, নন-এসি সব ধরনের রুম পাবেন।

রুমের সাথে ওয়াশরুম, ঠান্ডা ও গরম পানি, এয়ারকন্ডিশন, ফ্যান, লাইট, এলইডি টিভি, টিস্যু, মিনারেল ওয়াটার বোতল, টেলিফোন, সোফা, ওয়াই-ফাই নেটওয়ার্ক, রুম সার্ভিস, কিং সাইজের বিছানা সহ প্রয়োজনীয় আসবাবপত্র পাবেন।

BM Khalid Hasan Sujon

চেক-ইন করার সময় ১৮ টা এবং চেক আউট করার সময় দুপুর ১২ টা। এছাড়া গাড়ি পাকিং সুবিধা ও সিসিটিভি ক্যামেরা দ্বারা নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। নন-এসি ও এসি রুম ভেদে প্রত্যেক রাতের জন্য ভাড়া ৭০০ টাকা থেকে ২,৫০০ টাকা।

যোগাযোগ

  • ঠিকানা: চাল বাজার, মোল্লা রোড, সৈয়দপুর ৫৩১০
  • মোবাইল নাম্বার: 01886-009217

Dream Plus Hotel & Resort

সৈয়দপুর পার্বতীপুর রোডে অবস্থিত ড্রিম প্লাস হোটেল অ্যান্ড রিসোর্ট। রিসোর্টের চারপাশে প্রাকৃতিক দৃশ্য, খোলামেলা জায়গা, সুইমিংপুল সব মিলিয়ে অবসর কাটানোর আদর্শ স্থান। এখানকার নিরিবিলি শান্ত পরিবেশ ও রুম গুলো পরিস্কার পরিচ্ছন্ন।

রুমের সাথে ওয়াশরুম, ঠান্ডা ও গরম পানি, এয়ারকন্ডিশন, ফ্যান, লাইট, ওয়াই-ফাই নেটওয়ার্ক, এলইডি টিভি, রুম সার্ভিস, ডেসিন-টেবিল, টেলিফোন, কিং সাইজের বিছানা ইত্যাদি পাবেন। রুম ভাড়া ৩,০০০ টাকা থেকে ৭,০০০ টাকা।

এছাড়া রিসোর্টে সুইমিংপুল, স্পা, গাড়ি পাকিং, খাবার জন্য রেস্টুরেন্ট, বিনামূল্যে সকালের নাস্তা সহ সার্বক্ষানিক নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। চেক-ইন করার সময় ১৪ টা এবং চেক-আউট করার সময় দুপুর ১২ টা।

BM Khalid Hasan Sujon

যোগাযোগ

  • ঠিকানা: পার্বতীপুর সড়ক, সৈয়দপুর, নীলফামারী
  • মোবাইল নাম্বার: 01744-983127

Hotel Amzadia International

হোটেল আমজাদিয়া ইন্টারন্যাশনাল ঢাকা – রংপুর হাইওয়ে রোডে অবস্থিত। এখানে নন-এসি সিঙ্গেল, ডাবল, থ্রিপল ও এসি সিঙ্গেল, ডাবল ও থ্রিপল বেডরুম রয়েছে।

রুমের সাথে ওয়াশরুম, ওয়াই-ফাই নেটওয়ার্ক, এলইডি টিভি, এয়ারকন্ডিশন, ফ্যান, লাইট, সোফা, ডেসিন-টেবিল, বিছানা সহ রুমের প্রয়োজনীয় জিনিসপত্র পাবেন। নন-এসি ও এসি রুম ভেদে ভাড়া ৩০০ টাকা থেকে ১,৫০০ টাকা (সাথে ১৫% ভ্যাট)।

যোগাযোগ

  • ঠিকানা: দক্ষিণ বঙ্গবন্ধু সড়ক (রংপুর রোড), সৈয়দপুর, নীলফামারী।
  • মোবাইল নাম্বার: 01776-868442
  • ফোন নাম্বার: 055267177

হোটেল সৌদিয়া আবাসিক

সৈয়দপুর বঙ্গবন্ধু সড়কে অবস্থিত হোটেল সৌদিয়া ইন্টারন্যাশনাল। যারা কম খরচে নিরাপদে সৈয়দপুর শহরে থাকতে চাচ্ছেন তাদের জন্য আদর্শ স্থান।

এখানে রুমের সাথে ওয়াশরুম, ফ্যান, লাইট, টিভি, ওয়াই-ফাই নেটওয়ার্ক, চেয়ার-টেবিল, বিছানা সহ রুমের প্রয়োজনীয় জিনিসপত্র পাবেন। রুম ভাড়া ৩০০ টাকা থেকে ৫০০ টাকা।

যোগাযোগ

  • ঠিকানা: বঙ্গবন্ধু সড়ক, সৈয়দপুর, নীলফামারী।
  • মোবাইল নাম্বার: 01711-001414, 01745-636082

হোটেল আরাফাত ইন্টারন্যাশনাল

সৈয়দপুর সদরে অবস্থিত হোটেল আরাফাত ইন্টারন্যাশনাল আবাসিক। এখানে নন-এসি, এসি সিঙ্গেল, ডাবল ও ফ্যামেলি রুম রয়েছে। রুমের সাথে ওয়াশরুম, এয়ারকন্ডিশন, ফ্যান, লাইট, ওয়াই-ফাই নেটওয়ার্ক, এলইডি টিভি, চেয়ার-টেবিল, বিছানা ইত্যাদি পাবেন।

নন-এসি ও এসি রুম ভেদে প্রত্যেক রাতের জন্য ভাড়া ৫০০ টাকা থেকে ৩,০০০ টাকা। গাড়ি পাকিং সুবিধা ও নিরাপত্তা ব্যবস্থা রয়েছে।

যোগাযোগ

  • ঠিকানা: সৈয়দপুর সদর, নীলফামারী
  • মোবাইল নাম্বার: 01922-984182

উপরে উল্লেখ করা আবাসিক হোটেল সমূহের ভাড়া সময়ের সাথে সাথে পরিবর্তন হতে পারে। তাই বুকিং করার আগে অবশ্যই নিজ দ্বায়িত্বে ভাড়া জেনে নিবেন। এছাড়া সরাসরি হোটেল গেলে আগে রুম দেখে পছন্দ হলে দামাদামি করে ভাড়া ঠিক করবেন।

আরো পড়ুন