সাগরকন্য কুয়াকাটা সমুদ্র সৈকত ঘুরতে গিয়ে যারা পাঁচ তারকা মানের রিসোর্টে রাত্রিযাপন করতে চাচ্ছেন তাদের কাছে সবচেয়ে জনপ্রিয় সিকদার রিসোর্ট অ্যান্ড ভিলাস (Sikder resort & villas)। কুয়াকাটা জিরো পয়েন্ট থেকে মাত্র দুই কিলোমিটার দূরে ইকোপার্কের বিপরীতে অবস্থিত একটি বিলাসবহুল রিসোর্ট। শহরের কোলাহল ছেড়ে নির্জন শান্ত প্রকৃতিক পরিবেশে প্রায় ১৭ একর জায়গায় গড়ে তোলা হয়েছে দৃষ্টিনন্দন এই রিসোর্ট অ্যান্ড ভিলাস।
সিকদার রিসোর্টে ১২ টি প্রাইভেট ভিলাস, ৯৪ টি রুম, বড় সুইমিংপুল, প্রাইভেট সুইমিংপুল, রেস্তোরাঁ, কফি শপ, প্রাইভেট বিচ, কিডস জোন, খেলার মাঠ, বড় লেক, জিম সেন্টার, জুস কর্ণার, বারবিকিউ সুবিধা, হেলিপ্যাড, গাড়ি পাকিং, বিলিয়ার্ড লেকে বোডিং ও মিটিং অ্যান্ড কনফারেন্স হল।
সিকদার রিসোর্ট অ্যান্ড ভিলাস রুম ভাড়া
সিকদার রিসোর্টে বিভিন্ন ক্যাটাগরির রুম ও প্রাইভেট ভিলা আছে। এসব রুম ও ভিলাস ভাড়া নিচে উল্লেখ করা হল।
| Room Type | Price |
| Deluxe Room With View | 12,650 Tk |
| Deluxe Room With View (Two Bed) | 16,445 Tk |
| Superior Room | 17,710 Tk |
| Premier Room | 20,240 Tk |
| Deluxe Connection | 25,300 Tk |
| Executive Twin-Without Balcony | 25,300 Tk |
| Classy Twin | 27,830 Tk |
| Executive Suite | 40,480 Tk |
| Royal Suite | 56,925 Tk |
| Premier Villa With Private Pool | 63,250 Tk |
| Premier Villa Without Pool | 56,925 Tk |
| Superior Villa | 50,600 Tk |
রুমের সুবিধা
কিং সাইজের বিছানা, সোফা, টেবিল ও চেয়ার, স্যাটেলাইট চ্যানেল টিভি, ঠান্ডা ও গরম পানির ব্যবস্থা, ড্রাই ক্লিনিং ও লন্ড্রি, বাথরুমের স্লিপার, এয়ারকন্ডিশন, দৈনিক হাউসকিপিং, বুফে ব্রেকফাস্ট, ফলের ঝুড়ি, মিনারেল ওয়াটার বোতল, চা/কফি তৈরির সুবিধা, ওয়াই-ফাই ইন্টারনেট, ২৪ ঘন্টা বিদ্যুৎ সুবিধা, অন-কল ডাক্তার, গাড়ি পাকিং সুবিধা, ২৪ ঘন্টা রুম সার্ভিস।
চেক-ইন ও চেক-আউটঃ সিকদার রিসোর্টে চেক-ইন করার সময় দুপুর ২ টা এবং চেক-আউট করার সময় সকাল ১১ টা। আপনার বুকিং করা রুম/ভিলা ফাঁকা থাকলে আগেই চেক-ইন করতে পারবেন। শুক্রবার সহ ছুটির দিন গুলোতে গেস্টদের সংখ্যা বেশি থাকে, তাই অগ্রিম বুকিং করে যাবেন।
খাওয়া-দাওয়ার ব্যবস্থা
সিকদার রিসোর্টের গেস্টদের খাবার জন্য রেস্টুরেন্ট আছে। এখানে বাংলা, ইন্ডিয়ান, থাই, চাইনিজ খাবার খেতে পারবেন। রুমের সাথে বিনামূল্যে সকালের নাস্তা পাবেন। এছাড়া রয়েছে জুস কর্নার, কফি শপ ও বারবিকিউ পার্টির আয়োজন।
ঠিকানা ও যোগাযোগ তথ্য
- সিকদার রিসোর্ট অ্যান্ড ভিলাস – কুয়াকাটা ইকোপার্কের বিপরীতে, পটুয়াখালী – ৮৬৫২
- মোবাইল নাম্বারঃ +88 01870-704025, +88 01870-704029
- ইমেইলঃ sikderresort@gmail.com
- ফেসবুক পেজ | ওয়েবসাইট | গুগল ম্যাপ
কিভাবে যাবেন
সিকদার রিসোর্ট অ্যান্ড ভিলাস যেতে হলে দেশের যেকোনো স্থান থেকে প্রথমে কুয়াকাটা জিরো পয়েন্ট যেতে হবে। সেখান থেকে সিএনজি বা অটোরিকশা করে ৫-১০ মিনিটের মধ্যে রিসোর্টে যেতে পারবেন।
ঢাকার গাবতলী, সায়েদাবাদ, আব্দুল্লাহপুর, আরামবাগ বাস টার্মিনাল থেকে গ্রীন লাইন, হানিফ, শ্যামলী, সাকুরা, টি আর ট্রাভেল, ইউরো কোচ সহ কুয়াকাটাগামী যেকোনো এসি/নন-এসি পরিবহনে চড়ে সরাসরি কুয়াকাটা সমুদ্র সৈকত যেতে পারবেন। নন-এসি ও এসি বাসে জনপ্রতি ভাড়া ৮০০-১২০০ টাকা পর্যন্ত, যেতে সময় লাগবে প্রায় ৪-৫ ঘন্টা।





