সুন্দরবন বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন ও সর্ববৃহৎ অখন্ড বনভূমি। ১০,০০০ বর্গ কিলোমিটার জুড়ে গড়ে উঠা সুন্দরবনের ৬,৫১৭ বর্গ কিলোমিটার পড়েছে বাংলাদেশে এবং বাকিটা ভারতের মধ্যে। প্রাকৃতিক বিস্ময়াবলির সুন্দরবনে রয়েল বেঙ্গল টাইগার, চিত্রা হরিণ, কুমির, সাপ সহ বিভিন্ন প্রাজাতির প্রাণীর আবাসস্থল হিসেবে পরিচিত।
সুন্দরবনের প্রাধান বৃক্ষ সুন্দরী। এছাড়া গেওয়া, বাইন, কেওড়া, ধোন্দল, পশুর, গোলপাতা সহ বিভিন্ন ধরনের গাছগাছালি আছে। এছাড়া ৪২ টি প্রজাতির স্তন্যপায়ী, ১২০ টি প্রজাতির মাছ, ৩৫ টি প্রজাতির সরীসৃপ, ১২০ টি প্রজাতির মাছ, ২৯০ টি প্রজাতির পাখি, ৮ টি প্রজাতির উভচর প্রাণী সহ ৪৫৩ টি প্রজাতির বন্যপ্রাণী আছে।
প্রাকৃতির সৌন্দর্যের অপূর্ব লীলাভূমি সুন্দরবনের প্রকৃতি ও বন্যপ্রাণী কাছ থেকে দেখতে সুন্দরবন ভ্রমণের বেশ কয়েকটি বিলাসবহুল জাহাজ আছে। এসব বিলাসবহুল জাহাজে চড়ে সুন্দরবনের জনপ্রিয় ট্যুরিস্ট স্পট গুলো ঘুরে দেখতে পারবেন।
বর্তমানে খুলনার জেলখানা ঘাট থেকে সুন্দরবন ভ্রমণের বিলাসবহুল জাহাজ গুলো ছেড়ে যায়। এসব জাহাজে ৩ দিন ২ রাত, ৪ দিন ৩ রাত সুন্দরবন ট্যুর প্যাকেজ অন্তর্ভুক্ত থাকে। বিলাসবহুল এসব জাহাজে সুইমিংপুল, প্যানোরামা রুম, বেলকনি, খাওয়া সহ সকল সুযোগ সুবিধা পাবেন। যা আপনার সুন্দরবন ভ্রমণ আরামদায়ক ও সৃতিময় করে রাখবে।
সুন্দরবন ভ্রমণের বিলাসবহুল জাহাজ ও প্যাকেজ
সুন্দরবনের সৌন্দর্য কাছ থেকে উপভোগ করার জন্য বেশ কয়েকটি বিলাসবহুল জাহাজ আছে। এসব জাহাজ গুলোর সুন্দরবন ভ্রমণ প্যাকেজ, কোন কোন ট্যুরিস্ট স্পট দেখবেন, খাওয়া-দাওয়া সহ বিস্তারিত তথ্য নিচে উল্লেখ করা হয়েছে।
এমভি আলাস্কা ক্রুজ (MV Alaska Cruise)
বর্তমানে সুন্দরবন ভ্রমণের সবচেয়ে আধুনিক ও লাক্সারি শীপ এমভি আলাস্কা ক্রুজ। ৭৫ জনের ধারণ ক্ষমতা সম্পূর্ণ এই শীপে ২৮ টি লাক্সারি রুম, এটাস্ট বাথরুম, এয়ারকন্ডিশন, ওয়াই-ফাই নেটওয়ার্ক, ইনডোর গেম, নামাজের স্থান, মিউজিক কর্ণার, সুইমিংপুল, ডাইনিং, কনফারেন্স রুম, বারবিকিউ সহ বিভিন্ন ধরনের সুবিধা আছে।
খুলনা-সুন্দরবন-খুলনা ২ রাত ৩ দিন থাকা-খাওয়া সহ সবকিছু পাবেন। জনপ্রতি খরচ ২২,০০০ টাকা। ঢাকা-সুন্দরবন-ঢাকা ৩ রাত ৪ দিন খরচ ২৫,০০০ টাকা।
যোগাযোগ
- খুলনা লঞ্চ ঘাট, খুলনা
- যোগাযোগঃ 01720-331144
এমভি দা রিভার ক্রুজ (MV The River Cruise)
চার তলা বিশিষ্ট এমভি দা রিভার ক্রুজে প্রতিটি কেবিন প্যানারমিক রিভার ভিউ। ২৪ টি রুমে ৬২ টি স্লিপিং বেড়, এটাস্ট বাথরুম, এসি, ওয়াই-ফাই নেটওয়ার্ক। সুসজ্জিত ডাইনিং, কনফারেন্স রুম, মুভি থিয়েটার, প্রেয়ার রুম।
ঢাকা-সুন্দরবন-ঢাকা থেকে ৪ রাত ৩ দিন থাকা-খাওয়া সহ ১৯,০০০ টাকা। খুলনা-সুন্দরবন-খুলনা থেকে ২ রাত ৩ দিন থাকা-খাওয়া সহ ১৭,০০০ টাকা।
যোগাযোগ
- মোবাইল নাম্বারঃ 01711-336825, 01678-076361-69
এম.ভি. জিলান (MV Zilan)
এমভি জিলান জাহাজে ৭৫ জনের বাসস্থান, ৫০ জনের কনফারেন্স রুম, ৭৫ জনের ডাইনিং, এটাস্ট বাথরুম সহ বিভিন্ন ধরনের সুবিধা আছে।
খুলনা-সুন্দরবন-খুলনা থেকে ২ রাত ৩ দিন ১২,০০০ টাকা। ঢাকা-সুন্দরবন-ঢাকা থেকে ১৪,০০০ টাকা।
যোগাযোগ
- মোবাইল নাম্বারঃ 01941-776163
এমভি উৎসব ক্রুজ (MV Utshob Cruise)
এমভি উৎসব ক্রুজ সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত বিলাসবহুল একটি শীপ। এই শীপে মোট ২৩ টি রুম, ভিআইপি রুম ১৬ টি, ৫০ জনের ডাইনিং ও কনফারেন্স রুম, নামাজের স্থান, ইনডোর গেম, মুভি থিয়েটার, বারবিকিউ, ২৪ ঘন্টা বিদ্যুৎ ব্যবস্থা সহ আরো সুযোগ সুবিধা আছে।
ঢাকা-সুন্দরবন-ঢাকা থেকে জনপ্রতি খরচ ১৫,০০০ টাকা। খুলনা-সুন্দরবন-খুলনা থেকে জনপ্রতি ১৩,০০০ টাকা।
যোগাযোগ
- মোবাইল নাম্বারঃ 01716-078415
এমভি ফ্লেমিঙ্গো শীপ
এমভি ফ্লেমিঙ্গো শীপে দ্বিতীয় তলায় ২০ গেস্ট রুম, নিচ তলায় ১০০ জনের কনফারেন্স রুম, ছাদে কাচের উঁচু রেলিং সহ প্লে গ্রাউন্ড, নামাজের স্থান, মুভি থিয়েটার, ডাইনিং, এটাস্ট ওয়াশরুম, কমন টয়লেট, বারবিকিউ পার্টি সহ আরো সুবিধা পাবেন।
ঢাকা-সুন্দরবন-ঢাকা থেকে জনপ্রিয় খরচ ১৮,০০০ টাকা। খুলনা-সুন্দরবন-খুলনা থেকে জনপ্রতি খরচ ১৬,০০০ টাকা।
যোগাযোগ
- মোবাইল নাম্বারঃ 01977-886877
এম ভি বন সাম্পান (MV Banosampan)
এম ভি বন সাম্পান সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত সুন্দরবন ভ্রমণ জাহাজ বিলাসবহুল এই জাহাজে মোট ১৪ টি রুমে ৪০ জন অতিথিদের থাকার সুব্যবস্থা আছে। এছাড়া খাওয়া-দাওয়া সহ নামাজের স্থান, ২৪ ঘন্টা বিদ্যুৎ ব্যবস্থা, বারবিকিউ সহ অন্যান্য সুবিধা আছে।
খুলনা-সুন্দরবন-খুলনা থেকে ৩ দিন ২ রাতের জন্য জনপ্রতি খরচ ১২,০০০ টাকা। ঢাকা-সুন্দরবন-ঢাকা থেকে ৩ দির ৪ রাতের জন্য জনপ্রতি খরচ ১৪,০০০ টাকা।
যোগাযোগ
- মোবাইল নাম্বারঃ 01711-336825, 01402-288573
সী পার্ল ক্রুজ ৪ (Sea Pearl Cruise 4)
সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত সী পার্ল ক্রুজ ৪ জাহাজে মোট ২১ টি রুমে ৪৬ জন অতিথিদের থাকার সুব্যবস্থা আছে। কনফারেন্স রুম, মুভি থিয়েটার, নামাজের স্থান, ডাইনিং, ওয়াই-ফাই নেটওয়ার্ক, বারবিকিউ সহ অন্যান্য সুবিধা আছে।
অভিজ্ঞ শেফ দ্বারা তিন বেলা খাবারের ব্যবস্থা করা হয়। ঢাকা-সুন্দরবন-ঢাকা থেকে ৪ রাত ৩ দিন জনপ্রতি ভাড়া ১৮,০০০ টাকা। খুলনা-সুন্দরবন-খুলনা থেকে ২ রাত ৩ দিন জনপ্রতি ভাড়া ১৬,০০০ টাকা।
যোগাযোগ
- মোবাইল নাম্বারঃ 01886-553333
জাহাজে সুন্দরবন ভ্রমণ স্পট
- আন্ধারমানিক
- হাড়বাড়িয়া
- জামতলা বিচ
- টাইগার টাওয়ার
- কটকা অফিস পাড়া
- তিন-কোণা আইল্যান্ড
- দুবলার চর / ডিমের চর
- হিরণ পয়েন্ট / কচিখালি
- করমজল





