আপনি যদি পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবন ও তার প্রাণ বৈচিত্র দেখতে সুন্দরবন ভ্রমণ করতে চান তাহলে এমভি আলাস্কা ক্রুজ (MV Alaska Cruise) হবে আপনার একমাত্র সঙ্গী। বর্তমানে নদীপথে সুন্দরবন ভ্রমণের যতগুলো ট্যুরিস্ট শীপ বা লঞ্চ রয়েছে তার মধ্যে সবচেয়ে আধুনিক ও বিলাসবহুল শীপ এমভি আলাস্কা।
বিলাসবহুল আলাস্কা ক্রুজে পাঁচ তারকা মানের হোটেলের সকল সুযোগ সুবিধা পাবেন। ৭৫ জনের ধারণ ক্ষমতার এই ক্রুজ শীপে প্রাইভেট বেলকনি সহ ২৮ টি লাক্সারি রুম, এটাস্ট ওয়াশরুম, ওয়াই-ফাই নেটওয়ার্ক, এয়ারকন্ডিশন, সুইমিংপুল, লাইভ BBQ ডিনার, বাফেট খাবার, ইনডোর গেম, ১০০ জন ধারন ক্ষমতার প্যনারমা ভিউ সুবিশাল ডাইনিং কাম কনফারেন্স রুম, মিউজিক কর্ণার, আলাদা নামাজের স্থান, আড্ডা দেওয়ার আলাদা ৪ টি স্থান সহ আরো বিভিন্ন ধরনের সুবিধা আছে।
এমভি আলাস্কা ক্রুজ সুন্দরবন ভ্রমণ স্পট
- আন্ধার মানিক
- হাড়বাড়িয়া ইকো-ট্যুরিজম কেন্দ্র
- জামতলি সী বীচ
- টাইগার টিলা
- কটকা সমুদ্র সৈকত ও অফিস পাড়া
- তিন কোণা আইল্যান্ড
- দুবলার চর/ডিমের চর
- কচিখালি/হিরণ পয়েন্ট
- করমজল
এমভি আলাস্কা ক্রুজ সুন্দরবন ভ্রমণ প্যাকেজ বিস্তারিত
আলাস্কা ক্রুজে সুন্দরবন ভ্রমণের ২ টি প্যাকেজ আছে। খুলনা থেকে ২ রাত ৩ দিন এবং ৪ রাত ৩ দিন।
প্রথম দিনঃ সকাল ৮ টায় খুলনা জেলখানা ঘাট থেকে শীপ ছেড়ে যাবে। রূপসা ও পশুর নদী ধরে খুলনা শিপইয়ার্ড, রূপসা ব্রিজ, রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র ও মংলা বন্দরের পাশ দিয়ে শীপ চলে যাবে হাড়বাড়িয়া ইকো ট্যুরিজম উদ্দেশ্যে।
শীপ থেকে দুপুরের খাবার খেয়ে “হাড়বাড়িয়া ইকো-ট্যুরিজম কেন্দ্রে” চলে যাবেন। এখানে বন বিভাগের একজন কর্মকর্তা এবং গাইড়ের নির্দেশনা অনুসারে সবাইকে সারিবদ্ধভাবে ফুট ট্রেইলে হাঁটতে হবে। এখানে প্রচুর হরিণ দেখতে পাবেন। গোলপাতা, গেওয়া, সুন্দরী, বাইন, সেগুন গাছ চেখে পড়বে। ট্রেইল ধরে প্রায় ১ ঘন্টার পথ হেঁটে পুকুরের উপর নির্মিত কাঠের রেষ্ট হাউজে বিশ্রাম করে শীপে ফিরে আসবেন। শীপে বিকালের হালকা নাস্তা খাবেন। শীপ চলতে শুরু করবে কটকা অভয়ারণ্যের উদ্দেশ্যে।
দ্বিতীয় দিনঃ সকালে ঘুম থেকে উঠে সুন্দরবনের খালের মধ্যে নৌকায় ক্যানেল ক্রুজিং করবেন। গভীর বন পেরিয়ে প্রায় আড়াই কিলোমিটার দূরে বাদামতলা সী বীচে যাবেন। সেখানে উপভোগ করবেন বঙ্গোপসাগর ও সুন্দরবন এর মিলন স্থান।
শীপে ফিরে এসে সকালের নাস্তা শেষ করে চলে যাবেন টাইগার টিলার উদ্দেশ্যে। যাওয়ার পথে হরিণের দল দেখতে পাবেন। কাঁদা, শ্বাস মূল ও সুন্দরী গাছের বন পেরিয়ে যেতে হবে টাইগার টিলায়।
টাইগার টিলা দেখে শীপে ফিরে আসবেন। শীপ চলতে শুরু করবে “কচিখালির” উদ্দেশ্যে। কচিখালিতে প্রচুর হরিণের দেখা পাবেন। এজন্য এই স্থানকে বাঘের ডাইনিং বলা হয়। কচিখালিতে বনের মধ্যে দিয়ে নিবরে হাটলে চোখের সামনে হরিণের দল দেখতে পাবেন। শীপে ফিরে দুপুরের খাবার খেয়ে কচিখালি বীচে ঘোরাঘুরি করবেন। সেখানে সন্ধ্যা পর্যন্ত সী বীচের সৌন্দর্য উপভোগ করবেন। সন্ধ্যায় ফিরে যাবেন শীপে। শীপ চলতে শুরু করবে করমজলের উদ্দেশ্যে।
তৃতীয় দিনঃ করমজল কুমির প্রজনন কেন্দ্র সেখানে হরিণ, কচ্ছপ, বানর সহ বিভিন্ন প্রাণী দেখে শীপে ফিরে আসবেন। শীপ খুলনা বা মংলার উদ্দেশ্যে ছেড়ে আসবে।
আলাস্কা ক্রুজে বুফে খাবার মেন্যু
প্রথম দিন
- সকালের নাস্তাঃ ব্রেড, বাটার, জ্যাম, কর্নফ্লাক্স, দুধ, ডিম পোচ, পাখির ডিম সিদ্ধ, খালিসা খুলের মধু, পাকা কলা, মাল্টা, চা/কফি।
- দুপুরের খাবারঃ বাসতমী চালের ভাত, ভর্তা, লাউ চিংড়ি, কোরাল মাছের দোপিয়াজা, চুইঝালের গরুম মাংস, ডাল, সালাদ, রসো গোল্লা, কোল্ড ড্রিংকস, স্নাক্স ফিস ফ্রাই, হট এন্ড সাওয়ার সুপ, ফ্রান্স ফ্রাই, ফ্রুট, চা/কফি।
- রাতের খাবারঃ মিক্সড ফ্রাইড রাইচ, সুইট এন্ড সাওয়ার প্রন, ফ্রাইড চিকেন, চাইনিজ ভেজিটেবল, কেসনাট সালাদ, ফ্রুট কাস্টার্ড/ফালুদা, কোল্ড ড্রিংক্সস, চা/কফি।
দ্বিতীয় দিন
- মনিং টিঃ গরুর দুধ/গুুকোজ, ড্রাই কেক, চা/কফি।
- সকালের নাস্তাঃ ভুনা খিচুড়ি, কোয়েল পাখি ফ্রাই, খাসির কলিজা ভুনা, বেগুন ভাজি, আচার, গ্রিন সালাদ, জিরাপানি ড্রিংকস, চা/কফি, ফ্রুট জুস, চিকেন স্যান্ডিউজ, পেয়ারা, বরই।
- দুপুরের খাবারঃ বাসমতী চালের ভাত, চিংড়ি ভর্তা, কলা ভর্তা, মিক্সড ভেজিটেবল, চিকেন কারি, ফাইসা মাছের দোপিয়াজা, ডাল, সালাদ, চা/কফি।
- রাতের খাবারঃ বাটার নান, চিকেন বারবিকিউ, ফিস বারবিকিউ, ম্যাশ পটেটো, ভেজিটেবল ফ্রাই, রাশিয়ান সালাদ, কোল্ড ড্রিংক্সস, রস মালাই, চা/কফি।
তৃতীয় দিন
- সকালের নাস্তাঃ তুর্কীস রুটি, হাসের মাংস ভুনা, ডিম ভাজি, ডাল মাখানো, রসের পায়েস, ফ্রুট, বেলের সরবত, চা/কফি।
- দুপুরের খাবারঃ পোলাউ ভাত, রূপ দান্দা মাছের ফ্রাই, চিকেন রোস্ট, বেগুন ভাজি, গ্রিন সালাদ, দই, কোল্ড ড্রিংক্সস, চা/কফি।
এমভি আলাস্কা ক্রুজ সুন্দরবন ভ্রমণ খরচ
- খুলনা সুন্দরবন – খুলনা (২ রাত ৩ দিন)
- ২২,০০০ টাকা জনপ্রতি
- ঢাকা – সুন্দরবন – ঢাকা (৪ রাত ৩ দিন)
- ২৫,০০০ টাকা
বিঃদ্রঃ – বিদেশিদের জন্য অতিরিক্ত ফি জনপ্রতি ১০,৫০০ টাকা। ৩ বছরের বাচ্চা সম্পূর্ণ ফ্রি। ৩-৮ বছরের বাচ্চাদের জন্য ১০,০০০ টাকা। ৮ বছরের বাচ্চাদের ফুল ভাড়া প্রদান করতে হবে।
বুকিংঃ বুকিং করার সময় ৫০% ফি প্রদান করতে হবে (ফেরত যোগ্য নয়)।
যোগাযোগ তথ্য
- মোবাইল নাম্বারঃ 01720-331144
- ফেসবুক পেজ
আরো পড়ুন
- সুন্দরবন ভ্রমণ গাইড
- সুন্দরবন রিসোর্ট
- বনবিবি রিসোর্ট
- জংগল বাড়ি রিসোর্ট সুন্দরবন
- চট্টগ্রাম থেকে সেন্টমার্টিন জাহাজ ভাড়া
- কক্সবাজার টু সেন্টমার্টিন জাহাজ ভাড়া





