তিতাখাঁ জামে মসজিদ, লক্ষীপুর

লক্ষীপুর জেলার পৌর বাজার প্রাণকেন্দ্র উপজেলা ভূমি অফিসের সামনে অবস্থিত ঐতিহাসিক তিতাখাঁ জামে মসজিদ (Titakha Jame Mosque)। মসজিদটি অত্যন্ত প্রাচীন প্রায় ৩০০ বছর পূর্বে হযরত আজিম শাহ (রঃ) বাগানের মধ্যে মসজিদটি আবিস্কার করেন।

মসজিদটির দৃষ্টিনন্দন ও শৈল্পিক কারুকার্যের জন্য বিশেষ খ্যাতি অর্জন করেছে। খ্যাতি অনুযায়ী হিন্দু-মুসলমান সকল ধর্ম-বর্ণ নির্বিশেষে সাহায্যের হাত বাড়িয়ে দিছে। বর্তমানে সংস্কারের উদ্যোগ নিয়ে মসজিদটি সংরক্ষিত আছে।

তিতাখাঁ জামে মসজিদ যাওয়ার উপায়

ঢাকার সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে আলবারাকা, রয়েল, আলম, ইকোনো, ঢাকা এক্সপ্রেস, গ্রীনলাইন এক্সপ্রেস সহ লক্ষীপুরগামী যেকোনো বাসে চড়ে লক্ষীপুর আসতে পারবেন। ঢাকা টু লক্ষীপুর নন-এসি বাস ভাড়া ৭০০ টাকা এবং এসি বাস ভাড়া ১,০০০ টাকা, যেতে সময় লাগে প্রায় সাড়ে ৬ থেকে ৭ ঘন্টা।

ঢাকা থেকে বাসে এসে লক্ষীপুর সদর উত্তর স্টেশন নূররজাহান বা মোহাম্মদীয়া হোটেলের সামনে নেমে যাবেন। সেখান থেকে সিএনজি বা অটোরিকশা করে তিতা খাঁ মসজিদ যেতে পারবেন। ভাড়া লাগবে জনপ্রতি ১০ টাকা। চাইলে হেঁটেও যেতে পারবেন।

কোথায় থাকবেন

রাত্রিযাপন করতে চাইলে লক্ষীপুর শহরের এন আর গেস্ট হাউজ (01623-619053), হোটেল ইউনিক (01732-202256), হোটেল আবেহায়াত (01718-428922), সোনার বাংলা গেস্ট হাউজ (01733-687166), হোটেল গোলাপ (01860-188302), স্টার গেস্ট হাউজে (01726-123719) থাকতে পারবেন।

কোথায় খাবেন

খাবার জন্য লক্ষীপুর জেলা শহরে অবস্থিত মোহাম্মদীয়া হোটেল, নূর জাহান হোটেল, কুটুম বাড়ি রেস্টুরেন্ট, আব্বাস আলী রেস্টুরেন্ট, রাজমহল হোটেল, ফুড গার্ডেন রেস্টুরেন্ট, সেন্ট মার্টিন রেস্টুরেন্ট, তৃপ্তি হোটেল থেকে পছন্দসই খাবার খেতে পারেন।

আশেপাশের দর্শনীয় স্থান

আশেপাশের দর্শনীয় স্থান সমূহের মধ্যে আস সালাম জামে মসজিদ, মতিরহাট সৈকত, দালাল বাজার জমিদার বাড়ি, জ্বীনের মসজিদ, খোয়াসাগর দীঘি, আলেকজান্ডার মেঘনা বীচ উল্লেখযোগ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *