উদয়পুর ডেসটিনেশন (Udaipur destination) যার পূর্ব নাম ছিলো ঠিকানা রিসোর্ট (Thikana resort)। রাজধানী ঢাকার বাড্ডা থানার বেরাইদ এলাকার ১০০ ফিট মাদানী অ্যাভিনিউ অবস্থিত উদয়পুর ডেসটিনেশন। এই ডে-আউট স্পটে ভারতের রাজস্থানের উদয়পুর সিটি প্যালেসের আদলে গড়ে তোলা হয়েছে বিশাল আকারের দৃষ্টিনন্দন একটি প্রাসাদ। শুধু রাজস্থান প্যালেস নয় উদয়পুরের আরেক পাশে দেখতে পাবেন মুন্সিগঞ্জের বিক্রমপুরের বনেদি বাড়ির আদলে নির্মিত দেশীয় স্থাপনা।
উদয়পুর ডেসটিনেশনের ভেতরে প্রবেশ করলে দেখতে পাবেন চমৎকার ওয়ার্কওয়ে, যার দুপাশে নানা রঙের ফুলের সমারহ। সামনে এগিয়ে গেলে দেখতে পাবেন রাজস্থানের উদয়পুর সিটি প্যালেসের আদলে গড়ে তোলা রাজকীয় রাজ প্রাসাদ। এর স্থাপত্য শৈলী এবং সামনে থাকা প্লিয়ার গুলো যেকোনো দর্শনার্থীকে মুগ্ধ করবে।
প্যালেসের সামনে সবুজ খোলা মাঠ। মাঠে বসে পরিবার-পরিজন, বন্ধু-বান্ধব নিয়ে আড্ডা ও চারপাশে প্রকৃতি দেখার জন্য রয়েছে বেশ কয়েকটি দোলনা। এখানে ডাইনিং ব্যবস্থাও রয়েছে। সবুজ মাঠে চারপাশের প্রকৃতি দেখতে দেখতে খেতে পারবেন।
উদয়পুরের আরেক পাশে দেখতে পাবেন চমৎকার একটি কফিশপ, জুসবার ও আইসক্রিম পার্লার। এর চারপাশে ছোট ছোট টবে বিভিন্ন রঙের ফুল দিয়ে সাজানো। কফিশপের সামনে আছে চমৎকার একটি বাইসাইকেল। সাইকেলের সাথে অনেক দর্শনার্থীরা ছবি তুলছে।
শীতের শেষ এবং বসন্তের আগমনে উদয়পুর ডেসটিনেশন ছেয়ে গেছে লক্ষ লক্ষ ফুলের সমারহে। রং বেরঙের নানা ফুল গাধা, ডালিয়া, পিটোনিয়া, কচমচ আরো কত নাম না জানা ফুল। দেখে মনে হবে আপনি যেন ফুলের রাজ্যে ঘুরে বেড়াচ্ছেন। ঢাকার কাছে এমন প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে এবং সময় কাটাতে প্রতিদিন শতশত দর্শনার্থীদের আগমন ঘটছে উদয়পুর ডেসটিনেশনে।
পবিত্র মাহে রমজান উপলক্ষে উদয়পুর ডেস্টিনেশনে আকর্ষনীয় ডেকোরেশন, আলোকসজ্জা ও ইফতার পার্টির আয়োজন করা হয়েছে।
উদয়পুর ডেসটিনেশন প্রবেশ টিকেট / খরচ
উদয়পুর ডেসটিনেশনে কোনো এন্ট্রি ফি নেই। এখানে এন্ট্রি প্রসেস হচ্ছে ভেতরে প্রবেশ করার সময় রিসিপশন থেকে পার-পারসন অনুযায়ী খাবার অর্ডার করে ভেতরে প্রবেশ করতে হবে।
উদয়পুর ডেসটিনেশন সপ্তাহের সাত দিন সকাল ১০ টা থেকে রাত ৮ টা পর্যন্ত খোলা থাকে। পবিত্র রমজান মাস উপলক্ষে প্রতিদিন দুপুর ১২ টা থেকে রাত ৮ টা পর্যন্ত খোলা থাকে।
যোগাযোগ
- ঠিকানাঃ বড় বেরাইদ, নতুন বাজার (১০০ ফিট রোড), বাড্ডা, ঢাকা – ১২১২
- মোবাইল নাম্বারঃ 01755-544447, 01755-544448
- ফেসবুক পেজ
খাবার প্যাকেজ
| Couple Platter -01 | 2,999 TK |
| Couple Platter -02 | 1,999 TK |
| Couple Platter -03 | 1,999 TK |
| Family Platter | 4,999 TK |
| Premium Kebab Platter | 5,999 TK |
| Continental Dish | 1,199 TK |
| Snacks Platter | 799 TK |
| Evening Platter | 699 TK |
| Kids Menu | 499 TK |
উদয়পুর ডেসটিনেশন কিভাবে যাবো
ঢাকার যেকোনো স্থান থেকে বাড্ডা নতুন বাজার ভাটারা থানার সামনে এসে স্থানীয় সিএনজি, অটোরিকশা বা টেম্পু চড়ে উদয়পুর ডেসটিনেশন ডে আউট রিসোর্টে যেতে পারবেন। নিজস্ব গাড়ি থাকলে খুব সহজে যেতে পারবেন।





