উল্লাস পার্ক খুলনা

উল্লাস পার্ক খুলনা (Ullash park khulna) মুজগুন্নি আউটার বাইপাস রোড়ের আবাসিক এলাকায় অবস্থিত একটি জনপ্রিয় বিনোদন পার্ক। প্রায় ৮ দশমিক ৬০ একর জায়গার উপর পার্কটি গড়ে তোলা হয়েছে। পূর্বে এই পার্কের নাম ছিলো মুজগুন্নি শিশু পার্ক, বর্তমানে উল্লাস অ্যামিউজমেন্ট পার্ক নামকরণ করা হয়।

দৃষ্টিনন্দন এই পার্কে ছোট-বড় সকলের জন্য বিভিন্ন ধরনের রাইডস আছে। এর মধ্যে উল্লাস এক্সপ্রেস ট্রেন, এচিং বিচিং, ইউনিকর্ন, গো কার্ট, হোভার বোট, পানশি প্যাডেল বোট, ফ্রিসভি, বাম্পার বোট, চরকি, থ্রিলিং, স্পিড স্টার, ট্রফি উল্লেখযোগ্য।

এছাড়া উল্লাস পার্কে কিডস জোন, লেকের পাশে সুন্দর বসার স্থান, বাদ্য যন্ত্র, দোলনা, গাছের উপর তৈরি দৃষ্টি নন্দন ট্রিহাউজ, জিম ব্যবস্থা, লাভ পয়েন্ট, সেলফি জোন, সুপার শপ ও পুকুরে মাছ ধরার সুবিধা। এছাড়াও পিকনিক স্পট, বিয়ে-শাদি, জন্মদিন, অফিসের মিটিং করার জন্য সু-ব্যবস্থা আছে।

যারা খুলনা শহরের কোলাহল ছেড়ে খোলা আকাশের নিচে সবুজ প্রকৃতির মাঝে নিরিবিলি সময় কাটাতে চান তাদের জন্য খুলনা উল্লাস পার্ক সেরা বিনোদনের স্থান।

প্রবেশ টিকেট মূল্য ও সময়সূচী

  • ০১-০৩ বছরের বাচ্চাদের জন্য টিকেট ফ্রি।
  • ০৩-১০ বছরের বাচ্চাদের জন্য টিকেট মূল্য ৫০ টাকা।
  • ১০-৮০ বছরের বয়সী মানুষের জন্য টিকেট মূল্য ১০০ টাকা।
  • ৮০ বছরের উর্ধে টিকেট ফ্রি।
  • প্রতিবন্ধীদের জন্য টিকেট মূল্য ফ্রি।

অনলাইনে টিকেট বুকিং করতে ভিজিট করুন https://ullashpark.com/booking/

প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত ১০ টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উল্লাস অ্যামিউজমেন্ট পার্ক খোলা থাকে।

যোগাযোগ তথ্য

উল্লাস পার্ক খুলনা কিভাবে যাবেন

ঢাকা থেকে খুলনাগামী হানিফ পরিবহন, শ্যামলী পরিবহন, ইমাদ পরিবহন, ঈগল পরিবহন, গ্রীল লাইন পরিবহন, এস আলম পরিবহন, টুঙ্গিপাড়া এক্সপ্রেস সহ যেকোনো পরিবহনে খুলনা সোনাডাঙা বাস টার্মিনাল আসতে পারবেন। এসি/নন-এসি বাস ভেদে ভাড়া ৬০০ থেকে ১০০০ টাকা।

সোনাডাঙ্গা বাস টার্মিনাল থেকে সিএনজি বা অটোরিকশা করে ২০ টাকা ভাড়া দিয়ে উল্লাস পার্কে যেতে পারবেন। সিএনজিওলা মামাকে খুলনা উল্লাস পার্কের কথা বললে নিয়ে যাবে।

এছাড়া ঢাকার কমলাপুর রেলস্টেশন থেকে জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনে মাত্র ৩ ঘন্টা ৪৫ মিনিটে খুলনা আসতে পারবেন। প্রতি সোমবার বাদে ঢাকা থেকে রাত ০৮:০০ টায় খুলনার উদ্দেশ্যে ছেড়ে আসে।   আসন ভেদে ভাড়া ৪৪৫ থেকে ১০১৮ টাকা। খুলনা রেলস্টেশনে নেমে সিএনজি/অটোরিকশা করে উল্লাস পার্কে যেতে পারবেন।

কোথায় খাবেন

উল্লাস পার্কে দর্শনার্থীদের খাবার জন্য একটি আধুনিক রেস্টুরেন্ট আছে। রেস্টুরেন্টের ডেকোরেশন যেকারো মুগ্ধ করবে। এখান থেকে পছন্দের খাবার অর্ডার করে খেতে পারবেন। এছাড়া পার্কের ভেতরে ফুসকা, ঝালমুড়ি, চটপটি, আইসক্রিম সহ অন্যান্য খাবারের ছোট দোকান আছে।

এছাড়া খুলনা শহরে ভালো মানের অনেক খাবার হোটেল ও রেস্টুরেন্ট আছে। এখানে বাংলা, ইন্ডিয়ান, চাইনিজ ও থাই খাবার খেতে পারবেন। খুলনা ভ্রমণে এসে খুলনার বিখ্যাত চুইঝালের গরু ও খাশির মাংস খেতে ভুলবেন না।

কোথায় থাকবেন

পার্কের ভেতরে থাকার জন্য হোটেল বা রিসোর্ট নেই। তবে যারা রাতে ক্যাম্পিং করে থাকতে চান তাদের জন্য সু-ব্যবস্থা আছে। খুলনা শহরে থাকার জন্য ভালো মানের হোটেল আছে। এর মধ্যে হোটেল সিটি ইন, হোটেল ক্যাসেল সালাম, হোটেল রয়েল ইন্টারন্যাশনাল উল্লেখযোগ্য।

এছাড়া থাকার জন্য খুলনা আবাসিক হোটেল আছে। সেখানে কম খরচে নিরাপদে রাত্রিযাপন করতে পারবেন।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *