দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাতায়াতের জন্য যাত্রীদের কাছে আস্থার নাম ইউনিক বাস। দীর্ঘদিন ধরে যাত্রীদের আস্থার সাথে সার্ভিস প্রদান করে আসতেছে। আপনি যদি ইউনিক পরিবহনের বাসে যাত্রা করতে চান তাহলে অবশ্যই আপনাকে টিকেট কাটতে হবে। যাত্রীদের সুবিধার জন্য ইউনিক বাস অনলাইন টিকেট বুকিং করার সিস্টেম চালু করেছে। যাতে আপনাকে আর কষ্ট করে টিকেট কাটতে কাউন্টার যেতে হবে না। এখন ঘরে বসে অনলাইনের মাধ্যমে ইউনিক বাস অনলাইন টিকেট বুকিং করতে পারবেন।
ইউনিক বাস অনলাইন টিকেট বুকিং করার উপায়
ইউনিক পরিবহনের অনলাইন টিকেট বুকিং করার জন্য নিজস্ব কোনো ওয়েবসাইট এখনো চালু করেনি বাস কর্তৃপক্ষ। তবে আপনি Shohoz.com ওয়েবসাইট থেকে খুব সহজে ইউনিক বাস অনলাইন টিকেট বুকিং করতে পারবেন।
নিচে সহজ ডটকম ওয়েবসাইট থেকে ইউনিক পরিবহনের অনলাইন টিকেট বুকিং করার নিয়ম উল্লেখ করা হল।
অনলাইনে Unique bus ticket বুকিং করার জন্য যেকোনো মোবাইল বা কম্পিউটার থেকে ভিজিট করুন Shohoz.com ওয়েবসাইট। এরপর One Way অপশন সিলেক্ট করুন।

- From: যাত্রা শুরুর স্থান সিলেক্ট করুন
- To: কোথায় যেতে চান সিলেক্ট করুন
- Journey date: কত তারিখে যেতে যান সিলেক্ট করুন
- Search অপশনে ক্লিক করুন

এবার অনেক গুলো বাস দেখতে পাবেন। এখান থেকে আপনার যাত্রার সময় অনুযায়ী একটি বাস সিলেক্ট করে Book Ticket অপশনে ক্লিক করুন।

এবার সিট সিলেক্ট করে Continue অপশনে ক্লিক করুন। সাদা কালারের সিট গুলো ফাঁকা আছে। আপনি যেটা সিলেক্ট করবেন সেটা সবুজ কালার দেখাবে।

এবার আপনাকে Boarding Point সিলেট করে Continue অপশনে ক্লিক করুন। অর্থাৎ কোন পয়েন্ট থেকে আপনি গাড়িতে উঠতে চাচ্ছেন।

এখানে যাত্রীর প্রয়োজনীয় তথ্য মোবাইল নাম্বার, ইমেইল এড্রেস, নাম, জেন্ডার উল্লেখ করুন। এরপর Process To Payment অপশনে ক্লিক করুন।

Privacy Policy অপশনে টিক চিহ্ন দিন। এরপর মোবাইল ব্যাংকি বিকাশ, নগদ, রকেট বা ভিসা কার্ড / মাস্টার কার্ড যেকোনো একটি সিলেক্ট করে Process To Payment অপশনে ক্লিক করে পেমেন্ট করুন। এরপর টিকেট ডাউনলোড করে নিদিষ্ট তারিখ যাত্রা করুন।
আরো পড়ুন
- ইউনিক বাস কাউন্টার নাম্বার
- পূর্বাশা পরিবহন অনলাইন টিকেট
- এনা পরিবহন অনলাইন টিকেট
- শ্যামলী পরিবহন অনলাইন টিকিট বুকিং করার নিয়ম





