কুঁড়েঘর রিসোর্ট সাজেক, রাঙ্গামাটি

বর্তমানে সাজেক ভ্যালিতে পর্যটকদের থাকার জন্য যত গুলো রিসোর্ট রয়েছে তার মধ্যে কুঁড়েঘর রিসোর্ট সাজেক (kureghor resort sajek) অন্যতম। আপনি যদি নিরিবিলি শান্ত কোলাহল মুক্ত পরিবেশে থাকতে চান তাহলে কুঁড়েঘর রিসোর্ট আপনার জন্য আদর্শ স্থান।

বাঁশ ও কাঠের তৈরি এই রিসোর্টে পৃথক ৩ টি কটেজ রয়েছে। এই কটেজ গুলোতে ২ জন থাকার জন্য ১ টি কিং সাইজের বিছানা এবং অতিরিক্ত ১-২ জন থাকার জন্য এক্সট্রা ফ্লোরিং বেড রয়েছে। অর্থাৎ প্রতিটি কটেজে সর্বোচ্চ ৪ জন পর্যন্ত থাকতে পারবেন। অতিরিক্ত ফ্লোরিং বেডের জন্য জনপ্রতি ৫০০ টাকা চার্জ প্রদান করতে হবে।

রিসোর্টের কটেজ গুলোতে প্রসস্থ বারান্দা রয়েছে। সেখান থেকে উঁচু-নিচু সারি সারি পাহাড়, মেঘের খেলা দেখতে পারবেন। চাইলে হাত দিয়ে মেঘ ছুয়ে দেখতে পারবেন। এখান থেকে দিনের শেষ ভাগে সূর্যাস্থ ও রাতের পরিস্কার আকাশের উজ্জ্বল নক্ষত্র দেখতে পারবেন।

বিশেষ করে জ্যোৎস্না রাতে কটেজের বারান্দায় বসে চারিপাশের অপূর্ব সৌন্দর্য উপভোগ করে একটি রাত কাটিয়ে দিতে পারবেন। সারাজীবন মনে রাখার মতো একটি রাত হবে আপনার জন্য।

কুঁড়েঘর রিসোর্ট সাজেক কটেজ প্যাকেজ / ভাড়া

কুঁড়েঘর রিসোর্টে মোট ৩ টি পৃথক কটেজ রয়েছে। প্রত্যেকটি পৃথক কটেজ ভাড়া ৩,০০০ থেকে ৩,৫০০ টাকা। সাজেক ভ্যালি ভ্রমণের সিজন অনুযায়ী ও ছুটির দিন গুলোতে ভাড়ার পরিমান একটি বেশি (৩,৫০০ টাকা)।

এছাড়া বাকি সময় বা অফ সিজনে কটেজ ভাড়া ৩,০০০ টাকা। প্রত্যেক রুমে ২ জন গেস্ট থাকতে পারবেন। অতিরিক্ত থাকার জন্য জনপ্রতি ৫০০ টাকা চার্জ প্রদান করতে হবে। অর্থাৎ প্রত্যেকটি কটেজে সর্বনিন্ম ১ জন এবং সর্বোচ্চ ৪ জন পর্যন্ত থাকতে পারবেন।

বুকিং করার উপায়

কুঁড়েঘর রিসোর্টের কটেজ বুকিং করতে যোগাযোগ করুন 01646-507185 (হোয়াটসঅ্যাপ) নাম্বারে এবং তাদের অফিসিয়াল ফেসবুক পেজে। আপনার নাম, ঠিকানা এবং মোবাইল নাম্বার দিয়ে বুকিং করতে পারবেন।

বুকিং করার ক্ষেত্রে অগ্রিম ৩০% পেমেন্ট করতে হবে। পেমেন্ট কনফার্মমেশন হওয়ার পর আপনার মোবাইল নাম্বার মেসেজের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। বুকিং করার পর কোনো কারণে যদি তারিখ পরিবর্তন করার প্রয়োজন হয় তাহলে কমপক্ষে ৭ দিন আগে জানাবেন।

বুকিং করার ১ ঘন্টার মধ্যে ৩০% পেমেন্ট (01646-507185 বিকাশ / নগদ) না করলে আপনার প্রি-বুকিং বাতিল করা হবে। পরবর্তীতে আবার নতুন করে বুকিং করতে হবে।

রিসোর্টে চেক-ইন করার সময় সকাল ১১:০০ টা এবং চেক-আউট করার সময় সকাল ১০:০০ টা।

খাওয়া-দাওয়া ব্যবস্থা

রিসোর্টে গেস্টদের খাবার ব্যবস্থা নেই। তাই বাহিরের রেস্তোরাঁ থেকে পছন্দের খাবার খেতে পারবেন। রিসোর্ট থেকে মাত্রা ১০ মিনিটের পথ পায়ে হেঁটে গেলে অরকেন,কাশবন,সেইম পেলেজ রেস্তোরাঁ পেয়ে যাবেন।

সিজেন অনুযায়ী সাজেক ভ্যালিতে বিভিন্ন ধরনের পাহাড়ি ফল পাওয়া যায়। সেগুলো অবশ্যই টেস্ট করবেন।

সুযোগ-সুবিধা সমূহ

  • রিসোর্টে ২৪ ঘন্টা বিদ্যুৎ, পানি, সৌরশক্তি, আইপিএস এবং সার্বক্ষণিক জেনারেটর ব্যাকআপ রয়েছে।
  • ফ্যানের সু-ব্যবস্থা রয়েছে।
  • টাইলসযুক্ত ওয়াশরুম, সাবান, সেম্পু ও হাই কমোড সুবিধা রয়েছে।
  • প্রতিটি কটেজে ২ জনের জন্য একটি বেড এবং অতিরিক্ত ১-২ জনের জন্য ফ্লোরিং বেড রয়েছে (অতিরিক্ত চার্জ প্রদান করতে হবে)।
  • কটেজে বারান্দা থেকে বাংলাদেশ ভিউ পাহাড়, মেঘ ও রাতের পরিস্কার আকাশের উজ্জ্বল নক্ষত্র দেখতে পাবেন।
  • রিসোর্ট কতৃপক্ষ আপনার গোপনীয়তা, সুরক্ষা নিশ্চিত করবেন।

যোগাযোগ তথ্য

  • ঠিকানা: হ্যালিপ্যাড এর পরে হামারি পাড়া, সাজেক ভ্যালি, রাঙ্গামাটি
  • মোবাইল নাম্বার: 01646-507185 (হোয়াটসঅ্যাপ)
  • ইমেইল: [email protected]
  • ফেসবুক পেজ

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *