ইরাবতী ইকো রিসোর্ট, সুন্দরবন

বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় পর্যটন স্থান ম্যানগ্রোভ সুন্দরবন। সুন্দরবনের প্রাকৃতিক সৌন্দর্য খুব কাছ থেকে দেখার জন্য সুন্দরবনের কোল ঘেঁষে গড়ে তোলা হয়েছে বেশ কয়েকটি ইকো রিসোর্ট। এর মধ্যে ইরাবতী ইকো রিসোর্ট (Iraboti eco resort) অন্যতম।

সুন্দরবনের নির্জনতা আর ম্যানগ্রোভ বন ঘেঁষা প্রান্তিক জীবন দেখতে আপনিও ২ দিন ১ রাতের জন্য অতিথি হতে পারেন ধাংমারী খালের পাশে গোলপাতা ঘেরা ইরাবতী ইকো রিসোর্ট এন্ড রিসোর্ট সেন্টারে। এই  ইকো রিসোর্ট থেকে ছোট ডিঙ্গি নৌকা নিয়ে ক্যানাল ক্রুজিং করতে পারবেন।

রিসোর্টে বেশ কয়েকটি পৃথক কটেজ রয়েছে। প্রত্যেকটি কটেজে বড় বারান্দা, হ্যামক ও দোলনা রয়েছে। সেখানে শুয়ে বসে সুন্দরবন ও ধাংমারী খালের সৌন্দর্য দেখতে পাবেন। বিশেষ করে জোৎস্না রাতে রিসোর্টে কাটানো একটি রাত সারাজীবন আপনার মনে রাখার মতো।

রিসোর্টের পাশে ধাংমারী খালকে ডলফিনের অভয়ারণ্য বলে গণ্য করা হয়। খালের পাশে ১৫-২০ মিনিট বসে থাকলে দেখতে পাবেন লবন পানি সহ্য করা ক্ষমতা সম্পূর্ণ ডলফিন মাছ।

ইরাবতী ইকো রিসোর্ট রুম ভাড়া

রুমের ধরনভাড়া
ডুপ্লেক্স কটেজ৮,০০০ টাকা
প্রিমিয়াম কটেজ৫,০০০ টাকা
ইকো কাপল কটেজ৩,০০০ টাকা
কোয়াড কটেজ৪,০০০ টাকা

ইরাবতী ইকো রিসোর্ট প্যাকেজ

  • সিঙ্গেল কটেজ (ইকোনমি), ২ জন (জনপ্রতি) ৩,৮৫০ টাকা
  • সিঙ্গেল কটেজ (প্রিমিয়াম), ২ জন (জনপ্রতি) ৪,৫০০ টাকা
  • সিঙ্গেল কটেজ (ইকোনমি), ৩ জন (জনপ্রতি) ৩,২৫০ টাকা
  • সিঙ্গেল কটেজ (প্রিমিয়াম), ৩ জন (জনপ্রতি) ৩,৫০০ টাকা
  • সিঙ্গেল কটেজ (ইকোনমি), ৪ জন (জনপ্রতি) ২,৬৫০ টাকা
  • সিঙ্গেল কটেজ (প্রিমিয়াম), ৪ জন (জনপ্রতি) ৩,০০০ টাকা

প্রত্যেক কটেজের সাথে ওয়েলকাম ড্রিংক, কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট, স্ট্যান্ডার্ড টয়লেট্রিজ (সাবান, শ্যাম্পু ব্রাশ, টুথপেষ্ট), পানি গরম করার কেটলি, চা/কফির সরঞ্জাম, মিনারেল ওয়াটার ও মশা নিরোধক ব্যবস্থা রয়েছে।

এছাড়া রিসোর্টে আপনার পোষা প্রাণী সাথে করে নিয়ে যেতে পারবেন।

চেক-ইন করার সময় দুপুর ১ টা এবং চেক-আউট করার সময় সকাল ১১ টা।

প্যাকেজে যা যা অন্তর্ভুক্ত থাকবে

  • মংলা থেকে রিসোর্টে আসার শেয়ারিং বোট খরচ।
  • রিসোর্টে ২ দিন ১ রাত থাকার ব্যবস্থা।
  • দুপুর, রাত ও সকাল ৩ বেলা খাবার।
  • ডিঙ্গি নৌকায় ১ ঘন্টা ক্যানাল ক্রুজিং।
  • রিসোর্ট থেকে চেক-আউট করার পর করমজল হয়ে মংলা যাওয়ার শেয়ারিং বোট খরচ।

রিসোর্টের সুযোগ-সুবিধা সমূহ

  • সার্বক্ষণিক বিদ্যুৎ সুবিধা
  • ক্যারাম বোড, দাবা, লুডু সহ বেশ কিছু ইন্ডোর গেমস
  • ক্যান্ডেল লাইট ডিনারের ব্যবস্থা
  • প্রাথমিক চিকিৎসার সরঞ্জাম এবং ফার্স্ট এইড বক্স
  • নামাজ পড়ার স্থান
  • সুপরিসর ওয়েইটিং লাউঞ্জ
  • দোলনা, হ্যামক ও আরাম করার স্থান
  • অগ্নি নির্বাপন ব্যবস্থা
  • রাতে বারবিকিউ ব্যবস্থা
  • স্থানীয় সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করা
  • রিসোর্টের আশপাশ গ্রাম ভ্রমণ
  • গবেষকদের জন্য বিশেষ নির্দেশিকা
  • জাহাজ বুকিং করার সুবিধা
  • প্রসস্থ বারান্দা

খাবার মেন্যু

  • দুপুরের খাবার: সাদা ভাত, ভর্তা, মাছ/হাস/মুরগী/ভেড়া, ডাল ও মিনারেল ওয়াটার।
  • রাতের খাবার: চিকেন বারবিকিউ, ডাল, লুচি, সফট ড্রিংকস, মিনারেল ওয়াটার বোতল অথবা সাদা ভাত, ভর্তা, ভাজি, মুরগি / হাস, ডাল ও মিনারেল ওয়াটার বোতল।
  • সকালের নাস্তা: খিচুরি, ডিম ভুনা, চাটনি, বেগুন ভাজি ও মিনারেল ওয়াটার বোতল।

অতিরিক্ত খাবার বিল

  • মাছ, দেশি হাঁস/মুরগী ৭০০/- (২০০ টাকা অতিরিক্ত)। খাবার মেন্যু কাস্টমাইজ করতে চাইলে কমপক্ষে ২ দিন আগে জানাতে হবে।
  • মাছ বারবিকিউ প্রতি কেজি ভেদে ১,৫০০ টাকা। জনপ্রতি ২৫০ টাকায় লুচি, ডাল, বারবিকিউ, সফট ড্রিংক্স।
  • কাঁকড়া জনপ্রতি ২০০ টাকা, কমপক্ষে ৪ জনের জন্য অর্ডার করতে হবে।

বি:দ্র:- সুন্দরবন লোনা এলাকায় বিশুদ্ধ খাবার পানির সংকট, তাই খাবার পানি প্রয়োজন ছাড়া অতিরিক্ত অপচয় করবেন না।

যোগাযোগ তথ্য

  • ঠিকানা: ধাংমারী, বানিশান্তা ইউনিয়ন, দাকোপ উপজেলা, খুলনা জেলা
  • মোবাইল নাম্বার: 01404-004400, 01404-004513
  • ইমেইল: irabotiecoresort@gmail.com
  • ওয়েবসাইট
  • ফেসবুক পেজ

কিভাবে যাবেন

দেশের যেকোনো স্থান থেকে ইরাবতী ইকো রিসোর্ট আসতে হলে প্রথমে মংলা ফেরি ঘাট যেতে হবে। সেখান থেকে রিসোর্ট কতৃপক্ষ আপনাকে পিক-আপ করে রিসোর্টে নিয়ে যাবে। আবার রিসোর্ট থেকে মংলা ফেরি ঘাট পর্যন্ত ড্রপ করবে। ফেরার পথে করমজল ট্যুরিস্ট স্পট থেকে ঘুরে আসতে পারবেন।

ঢাকার গাবতলী, সায়েদাবাদ ও আব্দুল্লাহপুর বাস স্টেশন থেকে গ্রীন লাইন, এস আলম, সৌদিয়া, হানিফ, সোহাগ, শ্যামলী সহ যেকোনো মংলাগামী পরিবহনে করে সরাসরি মংলা যেতে পারবেন। নন-এসি বাস ভেদে জনপ্রতি ভাড়া ৭০০ টাকা

এছাড়া ঢাকা থেকে খুলনাগামী যেকোনো পরিবহনে করে খুলনা কাটাখালি নেমে যাবেন। সেখান থেকে লোকাল বাসে জনপ্রতি ১২০ টাকা ভাড়া দিয়ে মংলা বাস স্টেশন যেতে পারবেন। লোকাল বাসে যেতে সময় লাগবে প্রায় ১ ঘন্টা ৩০ মিনিট।

২ জন মিলে মোটরসাইকেল করে জনপ্রতি ৪০০ টাকা দিয়ে যেতে পারবেন। কাটাখালি থেকে প্রাইভেটকার ১০০০ টাকা দিয়ে রিজার্ভ ভাড়া করে মংলা যেতে পারবেন।

যারা ব্যাক্তিগত গাড়ি নিয়ে যাবেন তারা আগে থেকে রিসোর্টে যোগাযোগ করবেন। রিসোর্ট কতৃপক্ষ মংলাতে আপনার গাড়ি পাকিং করার সু-ব্যবস্থা করে দিবে।

আরো পড়ুন