ছাদ খোলা ট্যুরিস্ট বাসে কক্সবাজার মেরিন ড্রাইভ রোড ভ্রমণ

বিশ্বের সবচেয়ে দীর্ঘ সমুদ্র সৈকত কক্সবাজার ভ্রমণ করতে কার না ভালো লাগে। কক্সবাজার মেরিন ড্রাইভ রোডের সৌন্দর্য ও দর্শনীয় স্থান উপভোগ করতে পর্যটকদের জন্য ছাদ খোলা ট্যুরিস্ট বাস (পর্যটকবাহী অ্যাকুহলিক ট্যুরিস্ট ক্যারাভ্যান) চালু আছে। ছাদ খোলা বাস বা অ্যাকুহলিক ট্যুরিস্ট ক্যারাভ্যান কক্সবাজারের মেরিন ড্রাইভ রোড ধরে সাব্রাং জিরো পয়েন্ট পর্যন্ত চলাচল করে।

ছাদ খোলা ট্যুরিস্ট বাস থেকে মেরিন ড্রাইভ রোডের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। রোডের একপাশে উঁচু হলিউড পাহাড় এবং অপর পাশে সমুদ্র সৈকত, মাঝখান দিয়ে মেরিন ড্রাইভ রোড। পর্যটকদের মতে মেরিন ড্রাইভ রোডের সৌন্দর্য ভাষায় প্রকাশ করা যায় না।

২০২০ সালের ২৬ ফেব্রুয়ারি ছাদ খোলা বাসের শুভ উদ্বোধন হলেও ২৮/০২/২০২০ তারিখ থেকে সপ্তাহের সাতদিনই পর্যটকদের জন্য সেবা প্রদান করে আসতেছে। বাসটি কক্সবাজারের কলাতলী থেকে যাত্রা শুরু করে টেকনাফ জিরো পয়েন্ট হয়ে আবার কলাতলী ফিরে আসে।

ছাদ খোলা ট্যুরিস্ট বাসে ভ্রমণের জন্য বিভিন্ন ক্যাটাগরির প্যাকেজ চালু আছে। এই প্যাকেজের সাথে এন্ট্রি টিকেট, সকালের নাস্তা, দুপুরের খাবার, বিকালের স্ন্যাস্ক এবং সাইটসিন ভ্রমণ। এছাড়া ট্যুর গাইড, ওয়াইফাই সার্ভিস, ওয়াশরুম সুবিধা, লাইব্রেরী, সিসি ক্যামেরা, কিচেন সহ আরো সুযোগ সুবিধা আছে।

টিকেট মূল্য / খরচ

  • Upper Deck 2,299 Tk
  • Lower Deck 2099 Tk
  • Chid (Age 3-7) 1,599 Tk

ছাদ খোলা ট্যুরিস্ট বাস ভ্রমণ করার জন্য পর্যটকদের অ্যাকুহলিক ট্যুরিস্ট ক্যারাভ্যান অফিসে সরাসরি উপস্থিত হয়ে বা aquaholic ওয়েবসাইট ভিজিট করে অনলাইনে টিকেট বুকিং করতে পারবেন।

যোগাযোগ

  • ঠিকানাঃ মোটেল উপল, মোটেল রোড (শৈবাল রোড), কক্সবাজার, বাংলাদেশ।
  • মোবাইল নাম্বারঃ 01787-273727
  • ইমেইলঃ aquaholic.caravan@gmail.com
  • ফেসবুক পেজ | ওয়েবসাইট
নোটিশঃ বর্তমানে কক্সবাজারের রিজু খালের সেতুর ধারণ ক্ষমতা কম থাকায় কলাতলী থেকে কোস্টার ও খোলা জিপে রিজু সেতু পার করে ছাদ খোলা বাসে নেয়া হচ্ছে। মেরিন ড্রাইভ রোড ভ্রমণ শেষে পর্যটকদের একই ভাবে কলাতলী পর্যন্ত পৌঁছে দিচ্ছে।

ছাদ খোলা ট্যুরিস্ট বাসে কক্সবাজার মেরিন ড্রাইভ রোড ভ্রমণের দর্শনীয় স্থান সমূহ

হিমছড়ি পাহাড় ও ঝর্ণা, পাতুয়ারটেক, শামলাপুর হিল ভিউ বীচ, টেকনাফ বীচ, শামুক বীচ, অ্যাক্যুয়া জোন-১, অ্যাক্যুয়া জোন-২, সাব্রাং জিরো পয়েন্ট ইত্যাদি।

আরো পড়ুন