এম বি স্বপ্নতরী হাউসবোট এ (M V Shopnotori Houseboat) পাহাড়, নদী ও সমুদ্রপথে কক্সবাজারের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য দৃষ্টিনন্দন কাঠের তৈরি এই হাউসবোটটি পর্যটকদের জন্য বিশেষভাবে নির্মাণ করা হয়েছে।
হাউসবোটটি কক্সবাজার ভ্রমণপ্রোমীদের নিয়ে মহেশখালী টু সোনাদিয়া দ্বীপে নিয়মিত চলাচল করে। নৌপথে বঙ্গোপসাগরে উপকূল ও কক্সবাজারের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে এম বি স্বপ্নতরী আদর্শ ভ্রমণসঙ্গী। স্বপ্নতরী থেকে পাহাড়, নদী, সমুদ্র ভ্রমণ করুন একসাথে।
১৫৬ জন ধারন ক্ষমতা সম্পূর্ণ বিলাসবহুল এই হাউসবোটে এটাস্ট বাথরুম, কেবিন, ভিআইপি কেবিন, লাউঞ্জ, ওয়াশরুম, ডাইনিং কাম কনফারেন্স রুম, সাউন্ড সিস্টেম, বিদ্যুৎ সুবিধা, কিচেন, সমুদ্র ভিউ পয়েন্ট সহ নানা ধরনের সুবিধা রয়েছে। রাত্রিযাপনের ব্যবস্থা নেই।
এম বি স্বপ্নতরী হাউসবোট থেকে কি কি দেখবেন
বাকখালী নদী, ম্যানগ্রোভ বন, খুরুশকুল আশ্রয়ণ প্রকল্প, মহেশখালী আদিনাথ জেটি, সোনাদিয়া দ্বীপ, মহেশখালী দ্বীপ, কক্সবাজার বায়ু বিদ্যুৎ প্রকল্প, শুটকি মহাল, বিমানবন্দর রানওয়ে, কক্সবাজার সমুদ্র সৈকতের ল্যান্ড ভিউ, সমুদ্র সৈকতে সূর্যাস্ত, জিরো পয়েন্ট উল্লেখযোগ্য।
ভ্রমণ প্যাকেজ ও খরচ
স্বপ্নতরী হাউসবোটে সকাল ও বিকাল ভ্রমণের জন্য দুইটি প্যাকেজ আছে।
সকালের প্যাকেজ ও খরচ (লাঞ্চ ক্রুজ)
- ভ্রমণ রুটঃ মহেশখালী দ্বীপ-সোনাদিয়া দ্বীপ-কলাতলী পয়েন্ট।
- ভ্রমণের সময়ঃ সকাল ৯:৩০ মিনিট থেকে দুপুর ৩ টা পর্যন্ত।
- খাবার সহ প্যাকেজঃ ১,২০০ টাকা
- ভিআইপি কেবিন (২ জন) – ৫,০০০ টাকা
বিকালের প্যাকেজ ও খরচ (সানসেট ক্রুজ)
- ভ্রমণ রুটঃ মহেশখালী দ্বীপ-সোনাদিয়া দ্বীপ-সমুদ্র ভ্রমণ।
- ভ্রমণের সময়ঃ বিকাল ৩ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত।
- বিকালের নাস্তাসহ প্যাকেজ মূল্য ৭০০ টাকা।
শিশু পলিসিঃ পাঁচ বছরের নিচে বাচ্চাদের কোনো টিকেট লাগবে না। পাঁচ বছরের বেশি বয়সী বাচ্চাদের অবশ্যই টিকেট লাগবে।
সী ডাইনিং দুপুরের খাবার
সাদা ভাত, চিকেন কারি, চিংড়ি কারি, ডিম কারি, মিক্সড ভেজিটেবল, ডাল, মিনারেল ওয়াটার। এছাড়া চা-কফি ও ওয়েলকাম ড্রিংক তো থাকছে।
বোট ছাড়ার স্থান
কক্সবাজার বিমানবন্দর সড়ক উত্তর নুনিয়া ছড়া, তিন রাস্তার মোড়, BIWTA ঘাট।
যোগাযোগ
- ফারহান এক্সপ্রেস ট্যুরিজম।
- কক্সবাজার বিমানবন্দর সড়ক, উত্তর নুনিয়া ছড়া, তিন রাস্তার মোড়, BIWTA ঘাট।
- মোবাইল নাম্বারঃ 01814-344256, 01687-224586, 01996-795525, 01860-706832
- ফেসবুক পেজ
আরো পড়ুন
- স্বপ্নতরী পার্ক
- ভ্রমণিকা অ্যাপ
- সুগন্ধা বিচ
- টেকনাফ থেকে সেন্টমার্টিন ট্রলার ভাড়া
- ৫০০ টাকায় কক্সবাজার হোটেল





