যশোর রোড – যশোর

যশোর রোড (Jessore road) বাংলাদেশের খুলনা বিভাগ ও ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মধ্যে সংযোগকারী একটি আন্তর্জাতিক মহাসড়ক। এই রোডের দীর্ঘ প্রায় ১২৮ কিলোমিটার। এই রোডটি কলকাতার শ্যামবাজার থেকে বাংলাদেশের যশোর জেলা শহর পর্যন্ত বিস্তৃত। 

এই রোড ধরে সড়ক পথে ঢাকা-কলকাতা, কলকাতা-ঢাকা-আগরতলা ও খুলনা-কলকাতা রুটে দুই দেশের মধ্যে আন্তর্জাতিক বাস সেবা চালু রয়েছে। ব্রিটিশ ভারত বাংলার প্রথম জেলা যশোর এর সাথে ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতার যোগাযোগ ব্যবস্থা সহজ করার জন্য ব্রিটিশ ভারতীয় সরকার এই রাস্তা নির্মাণ করেন।

বর্তমানে যশোর রোড বলতে কলকাতার দমদম থেকে বাংলাদেশের যশোর শহর পর্যন্ত মহাসড়ককে বোঝায়। বাংলাদেশ-ভারত আন্তর্জাতিক স্থল বাণিজ্যের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এই যশোর রোড।

১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ প্রতিবেশী দেশ ভারতে এই পথ দিয়ে পাড়ি জমিয়েছিল। এছাড়া এই সড়কের দুই পাশে শতশত শরনার্থী আশ্রয় নেয়।

শরনার্থীদের দুঃখ-দুর্দশা দেখে আমেরিকান কবি অ্যালান গিনসবার্গ “সেপ্টেম্বর অন যশোর রোড” নামে একটি কবিতা লিখেন। পরবর্তী সময় ভারতীয় গায়িকা মৌসুমি ভৌমিক এই কবিতার অনুবাদ করে একটি গান রচনা করেন।

যশোর রোডের দুই পাশে দুইশ বছরের পুরাতন শতশত রেন্ট্রি/কড়ই গাছ রয়েছে। প্রকৃতি প্রেমীদের কাছে এই রোড ধীরে ধীরে আকর্ষণীয় হয়ে উঠেছে।

যশোর রোড যাওয়ার উপায়

রাজধানী ঢাকা থেকে বাস, ট্রেন ও আকাশ পথে যশোর আসতে পারবেন। যশোর থেকে বেনাপোলগামী এই রোডটিই যশোর রোড নামে পরিচিত। যশোর থেকে বেনাপোল যাওয়ার সময় এই রোডের সৌন্দর্য উপভোগ করতে পারবেন।

বাসে ঢাকা থেকে যশোর: ঢাকার গাবতলী, কল্যাণপুর, কলাবাগান, নবীনগর বাস টার্মিনাল থেকে শ্যামলী, সোহাগ, হানিফ, টুঙ্গিপাড়া, এম আর, গ্রীন লাইন, ঈগল, দেশ ট্র্যাভেল, ইমাদ, গোল্ডেন লাইন পরিবহনে চড়ে যশোর আসতে পারবেন। এসি/নন-এসি বাস ভেদে জনপ্রতি ভাড়া ৬৫০ টাকা থেকে ১,৫০০ টাকা।

ট্রেনে ঢাকা থেকে যশোর: ঢাকার কমলাপুর রেলস্টেশন থেকে চিত্রা এক্সপ্রেস ট্রেন প্রতি রবিবার বাদে সপ্তাহের বাকি ৬ দিন সন্ধ্যা ৭ টা ৩০ মিনিটে, বেনাপোল এক্সপ্রেস প্রতি বুধবার বাদে সপ্তাহের বাকি ৬ দিন রাত ১১ টা ৪৫ মিনিট, সুন্দরবন এক্সপ্রেস বুধবার বাদে সপ্তাহের বাকি ৬ দিন সকাল ৮ টা ১৫ মিনিটে এবং রূপসী বাংলা এক্সপ্রেস প্রতি সোমবার বাদে সপ্তাহের বাকি ৬ দিন সকাল ১০ টা ৪৫ মিনিটে যশোর ছেড়ে আসে। ট্রেনের সিটভেদে জনপ্রতি টিকেট মূল্য ৪১০ থেকে ১,৯২৭ টাকা।

আকাশ পথে ঢাকা থেকে যশোর: ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইউএস-বাংলা, বিমান বাংলাদেশ, নভোএয়ার ও এয়ার অ্যাস্ট্রা এয়ারলাইন্সে যশোর বিমানবন্দর আসতে পারবেন। সিট ভেদে জনপ্রতি বিমান ভাড়া ৪,৫০০ টাকা থেকে ১০,০০০ টাকা।

কোথায় থাকবেন

যশোর শহরে থাকার জন্য থাকার জন্য ভালো মানের আবাসিক হোটেল রয়েছে। এগুলো হল হোটেল শাসম ইন্টারন্যাশনাল, হোটেল হাসান ইন্টারন্যাশনাল, হোটেল, আর.এস ইন্টারন্যাশনাল, হোটেল সিটি প্লাজা ইন্টারন্যাশনাল ইত্যাদি।

এছাড়া মোটামোটি মানের বেশ কিছু আবাসিক হোটেল ও সরকারি গেস্ট হাউজ রয়েছে। এর মধ্যে মনিহার, চৌধুরী, মিডওয়ে, মিডটাউন, ম্যাগপাই, গ্রান্ড হোটেল উল্লেখযোগ্য। যশোর আবাসিক হোটেল মোবাইল নাম্বার সমূহ উল্লেখ করা হয়েছে।

কোথায় খাবেন

খাবার জন্য যশোর অনেক বড় বড় খাবার হোটেল ও রেস্টুরেন্ট রয়েছে। এগুলো মধ্যে নাজমা হোটেল, নূর হোটেল, লাক্সারি ডাউন, রোজ গার্ডেন, ক্যান্ডেল লাইট ক্যাফে, ক্যাফে ম্যারিওট, জলযোগ রেস্টুরেন্ট উল্লেখ্যযোগ্য।

এছাড়া যশোরের বিখ্যাত খেজুরের গুড়ের প্যারা ও সন্দেশ, জামতলার মিষ্টি, চুক নগরের বিখ্যাত চুই ঝালের মাংস, ধর্মতলার মালাই চা খেতে পারেন। 

যশোরের আশেপাশে আরো দর্শনীয় স্থান

যশোর রোড ছাড়াও যশোরের আশেপাশে অনেক দর্শনীয় স্থান রয়েছে। এর মধ্যে ফুলের রাজ্য গদখালি, যশোর কালেক্টরেট পার্ক, ভাসমান সেতু যশোর, বিনোদিয়া ফ্যামিলি পার্ক, সাগরদাঁড়ি মধুমেলা, বেনাপোল স্থল বন্দর, জেস গার্ডেন পার্ক উল্লেখ্যযোগ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *