হালতির বিল ভ্রমণ, নাটোর

হালতির বিল (Halti bill) নাটোর সদর জেলা থেকে ১০ কিলোমিটার দূরে নলডাঙ্গা থানার অন্তর্গত জনপ্রিয় একটি বিনোদন কেন্দ্র। হালতি বিলের মধ্যে দিয়ে পিপরুল টু খাজুরা ৮ কিলোমিটার লম্বা সাবমারসিবল রোডটি বিলের সৌন্দর্য আরো বাড়িয়ে তুলেছে। বর্ষা মৌসুমে বিলে যখন পানিতে পরিপূর্ণ থাকে তখন এই রোডের সৌন্দর্য আরো বৃদ্ধি পায়। তখন বিভিন্ন স্থান থেকে দর্শনার্থীরা ভিড় জমায়।

নাটোর সদর উপজেলার পিপরুল, খাজুরা, মাধনগর ও ব্রক্ষপুর ইউনিয়ন জুড়ে হাতলি বিলের বিস্তৃত। বিলেন ভিতর দ্বীপের মতো অসংখ্য ছোট ছোট গ্রাম রয়েছে, সেগুলো দেখতে অনেক সুন্দর লাগে।

বৈশাখ থেকে কার্তিক মাস পর্যন্ত বিলে ৫ ফুট থেকে ৮ ফুট পর্যন্ত পানি থাকে। শীতকালে বিলের যে অংশে পানি থাকে সে অংশেকে মৎস অভয়ারণ্য হিসাবে ঘোষণা করা হয়। শীতকালে এই অভয়ারণ্যে মাছ সংরক্ষণ করা হয়। বর্ষাকালে এই মাছ সমস্ত বিলে ছড়িয়ে পড়ে এবং প্রচুর মাছ উৎপাদন করে। এই বিলের মাছ অত্যন্ত সুস্বাদু।

দেশের উত্তরাঞ্চলে কোনো সমুদ্র সৈকত না থাকায় এই বিলকে মিনি সমুদ্র সৈকত হিসাবে আখ্যায়িত করেন। হালতি বিলের জলরাশি ও উত্তাল ঢেউ মুহূর্তে আপনার মন ভালো করে দিবে। বিলের সামনের পাটুল টু খাজুরা রাস্তা দিয়ে যেতে যেতে আপনার চোখে পড়বে অড় অক্ষরে খেলা সাইনবোর্ড “পাটুল মিনি কক্সবাজার”।

বিভিন্ন ঋতুতে এই বিলের আলাদা আলাদা সৌন্দর্য উপভোগ করতে পারবেন। প্রতি বছর বর্ষাকালে এখানে নৌ-ভ্রমণ ও প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য বিভিন্ন স্থান থেকে অসংখ্য দর্শনার্থীদের আগমন ঘটে।

হালতির বিল যাওয়ার উপায়

রাজধানী ঢাকা থেকে বাস বা ট্রেনে করে খুব সহজে নাটোর যেতে পারবেন। নাটোর সদর জেলা শহরের মাদ্রারাসা মোড় থেকে সিএনজি, অটোরিকশা, মোটরসাইকেল করে নলডাঙ্গা উপজেলা হয়ে হালতির বিল যেতে পারবেন।

ঢাকা থেকে বাসে নাটোর

ঢাকার গাবতলী ও কল্যাণপুর বাস টার্মিনাল থেকে শ্যামলী, একাতা, দেশ ট্রাভেল, হানিফ, গ্রীণ লাইন, ন্যাশনাল পরিবহন সহ নাটোরগামী যেকোনো পরিবহনে করে নাটোর যেতে পারবেন। বাস ভেদে টিকিট মূল্য এসি ৯০০ টাকা থেকে ১,৩০০ টাকা এবং নন-এসি ৫৯০ টাকা।

ট্রেনে ঢাকা থেকে নাটোর

ঢাকার কমলাপুর ও বিমানবন্দর রেলস্টেশন থেকে বুড়িমারী এক্সপ্রেস, রংপুর এক্সপ্রেস, চিলাহাটি এক্সপ্রেস, কুড়িগ্রাম এক্সপ্রেস, পঞ্চগড় এক্সপ্রেস, লালমনি এক্সপ্রেস, দ্রুতযান এক্সপ্রেস, নিলসাগর এক্সপ্রেস ও একতা এক্সপ্রেস ট্রেন গুলো নাটোর যাত্রা বিতরিত করে গন্তব্যে ছেড়ে যায়। ট্রেনের সিট ভেদে টিকিট মূল্য এসি বার্থ ১,৪৪৯ টাকা, এসি ৯৬৬ টাকা, স্নিগ্ধা ৮০৫ টাকা, শোভন চেয়ার ৪২০ টাকা।

কোথায় খাবেন

খাবার জন্য নাটোর শহরে অনেক রেস্টুরেন্ট রয়েছে। এর মধ্যে কুইন্স রেস্টুরেন্ট, ইসলামিয়া পোচুর হোটেল এন্ড রেস্টুরেন্ট, নিউ নয়ন হোটেল, সাদেক হোটেল ও বিসমিল্লাহ হোটেল এন্ড রেস্টুরেন্ট উল্লেখযোগ্য।

নাটোর ভ্রমণে চলন বিল ও রাণী ভবানী সুস্বাদু মাছ, নাটোরের কাঁচাগোল্লা অবশ্যই খেয়ে আসবেন।

কোথায় থাকবেন

নাটোর থাকার জন্য অনেক আবাসিক হোটেল রয়েছে। এর মধ্যে হোটেল ভি.আই.পি (01718-673735), হোটেল প্রিন্স (01746-029429), হোটেল মিল্লাত (01711-703346), নাটোর বোর্ডিং (0771-62001), উত্তরা মোটেল আবাসিক (01753-982566) উল্লেখযোগ্য। 

এছাড়া নাটোর জেলা পরিষদের ডাকবাংলো রয়েছে সেখানে থাকতে পারেন (077166932)। নাটোর আবাসিক হোটেল ভাড়া সহ বিস্তারিত তথ্য জানতে এই আর্টিকেলটি পড়ুন।

নাটোর দর্শনীয় স্থান সমূহ

হালতির বিল ছাড়াও আশেপাশে অনেক দর্শনীয় স্থান রয়েছে। এর মধ্যে গ্রীন ভ্যালী পার্ক, উত্তরা গণভবন, চলন বিল, দয়ারামপুর জমিদার বাড়ি উল্লেখযোগ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *