ঢাকা থেকে কক্সবাজার যাওয়ার উপায় ও খরচ

বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় পর্যটন স্পটের নাম কক্সবাজার। কক্সবাজার সমুদ্র সৈকত শুধু বাংলাদেশের নয়, বিশ্বের সবচেয়ে দীর্ঘ সমুদ্র সৈকত। যার দৈর্ঘ্য ১২০ কিলোমিটার। কক্সবাজার সমুদ্র সৈকত ছাড়াও আশেপাশে অনেক দর্শনীয় স্থান আছে। আপনি যদি ভ্রমণ বা অন্যান্য কাজে ঢাকা থেকে কক্সবাজার যেতে চান তাহলে আজকের আর্টিকেলে ঢাকা থেকে কক্সবাজার যাওয়ার উপায় সমূহ ও খরচ উল্লেখ করবো। যাতে আপনি খুব সহজে বিভিন্ন মাধ্যমে ঢাকা টু কক্সবাজার যেতে পারেন।

ঢাকা থেকে কক্সবাজার যাওয়ার উপায় ও খরচ

ঢাকা থেকে বাস, ট্রেন ও বিমানে কক্সবাজার যেতে পারবেন। নিচে বাস, ট্রেন ও বিমানে কক্সবাজার যাওয়ার উপায় ও খরচ উল্লেখ করা হয়েছে।

ঢাকা থেকে বাসে কক্সবাজার যাওয়ার উপায় ও খরচ

সড়কপথে ঢাকা থেকে কক্সবাজার যাওয়ার সবচেয়ে সহজ মাধ্যম বাস সার্ভিস। ঢাকা গাবতলী, সায়েদাবাদ ও মহাখালী থেকে প্রতিদিন বিভিন্ন কোম্পানি এসি/নন-এসি ও স্লিপার বাস ছেড়ে যায়।

BM Khalid Hasan Sujon

এর মধ্যে উল্লেখযোগ্য বাস গুলো হল হানিফ পরিবহন (01713-402673), সোহাগ পরিবহন (01926-699367), শ্যামলী পরিবহন (02-7541336), ঈগল পরিবহন (01793-328045), এস আলম পরিবহন (02-9002702), সেন্টমার্টিন পরিবহন (01762-691341), গ্রীন লাইন পরিবহন (0447-8660011), ইউনিক পরিবহন (01963-622236), রয়েল কোচ (01872-723236), ইকোনো পরিবহন (01992-017915), এনা পরিবহন (01760-737650), ইমাদ পরিবহন (01798-229093), এম আর পরিবহন, ইম্পেরিয়াল পরিবহন (01896-105557), লন্ডন এক্সপ্রেস (01711-000333), দেশ ট্রাভেল (01705-430566), সৌদিয়া পরিবহন (01919-654856)

বাস ভেদে এসব বাসের ভাড়া ভিন্ন ভিন্ন। ঢাকা টু কক্সবাজার প্রায় ৪০০ কিলোমিটার পথ বাসে যেতে সময় লাগে প্রায় ৮ থেকে ৯ ঘন্টার মতো।

বাসের ধরণভাড়া/খরচ
নন-এসি বাস১,০০০ টাকা
এসি বাস১,৩০০-১,৫০০ টাকা
স্লিপার বাস২,০০০ টাকা

ঢাকা থেকে ট্রেনে কক্সবাজার যাওয়ার উপায় ও খরচ

ঢাকা থেকে কক্সবাজার যাওয়ার সবচেয়ে সহজ ও আরামদায়ক মাধ্যম ট্রেন। ঢাকা টু কক্সবাজার সরাসরি যাতায়াত করে কক্সবাজার এক্সপ্রেস ও পর্যটক এক্সপ্রেস ট্রেন।

ঢাকার কমলাপুর রেলস্টেশন থেকে রাত ১১ঃ০০ টায় কক্সবাজার এক্সপ্রেস ট্রেন যাত্রা শুরু করে ঢাকার বিমানবন্দর ও চট্টগ্রাম রেলস্টেশনে যাত্রা বিরতি করে সকাল ০৭ঃ২০ মিনিটে কক্সবাজার রেলস্টেশন পৌঁছায়। সাপ্তাহিক বন্ধ সোমবার।

BM Khalid Hasan Sujon

পর্যটক এক্সপ্রেস ট্রেন ঢাকার কমলাপুর রেলস্টেশন থেকে ভোর ০৬ঃ১৫ মিনিটে যাত্রা শুরু করে ঢাকা বিমানবন্দর ও চট্টগ্রাম রেলস্টেশন যাত্রাবিরতি করে বিকাল ০২ঃ৪০ মিনিটে কক্সবাজার পৌঁছায়। সাপ্তাহিক বন্ধ বুধবার।

ট্রেন নামপ্রারম্ভিক স্টেশনযাত্রা শুরুগন্তব্যযাত্রা শেষ
কক্সবাজার এক্সপ্রেসঢাকারাত ১১ঃ০০কক্সবাজারসকাল ০৭ঃ২০ মিনিট
কক্সবাজারদুুপুর ১২ঃ৩০ মিনিটঢাকারাত ০৯ঃ০০
পর্যটক এক্সপ্রেসঢাকাভোর ০৬ঃ১৫ মিনিটকক্সবাজারবিকাল ০২ঃ৪০ মিনিট
কক্সবাজাররাত ০৭ঃ৪৫ মিনিটঢাকারাত ০৪ঃ২০ মিনিট

কক্সবাজার এক্সপ্রেস ও পর্যটন এক্সপ্রেস ট্রেনের টিকেট মূল্য

ট্রেন রুটশোভন চেয়ারস্নিগ্ধাএসি সিটএসি বার্থ
ঢাকা থেকে কক্সবাজার৬৯৫ টাকা১,৩২৫ টাকা১,৫৯০ টাকা২,৩৮০ টাকা

অনলাইনে টিকেট বুকিং দিলে উক্ত ভাড়ার সাথে ২০ টাকা সার্ভিস চার্জ ও এসি সিট ও এসি বার্থ টিকেটের সাথে ৫০ টাকা বেডিং চার্জ যুক্ত করতে হবে।

ঢাকা থেকে বিমানে কক্সবাজার যাওয়ার উপায় ও খরচ

সাম্প্রতিক কক্সবাজার বিমানবন্দর আন্তর্জাতিক বিমানবন্দর ঘোষণা করা হয়েছে। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রতিদিন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, নভোএয়ার, ইউ এস বাংলা ও এয়ার আস্ট্রা এয়ারলাইন্স সরাসরি কক্সবাজার যাতায়াত করে। ঢাকা থেকে বিমানে কক্সবাজার যেতে সময় লাগে ৫৫ মিনিট থেকে ১ ঘন্টা।

বিমান ভ্রমণে যাওয়ার নূন্যতম এক মাস আগে টিকেট কাটলে ভাড়া কিছুটা কম হয়। ভ্রমণের ২-৩ দিন আগে বিমান টিকেট কাটলে ভাড়া অনেক বেশি হয়। তাই চেষ্টা করবেন কমপক্ষে একমাস আগে বিমান টিকেট কেটে রাখবেন।

BM Khalid Hasan Sujon

মনে রাখবেন দেশের আভ্যন্তরিন রুটে বিমান ভ্রমণে পাসপোর্ট লাগে না। তবে নিরাপত্তার জন্য অবশ্যই জাতীয় পরিচয়পত্র সাথে রাখবেন।

প্রত্যেক ইকোনমিক ক্লাসের যাত্রী চেক কৃত ২০ কেজি ও ৭ কেজি কেবিন লাগেজ মালামাল বহন করতে পারবেন। বিজনেস ক্লাসের যাত্রী চেক কৃত ৩০ কেজি ও ৭ কেজি মালামাল বহন করতে পারবেন। অতিরিক্ত মালামাল বহন করতে চাইলে সংশ্লিষ্ট এয়ারলাইন্সের নিয়ম অনুযায়ী অতিরিক্ত ফি প্রদান করতে হবে।

বিমান সংস্থাসর্বনিন্ম ভাড়াসর্বোচ্চ ভাড়া
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স৪,৮০০ টাকা১১,০০০ টাকা
নভোএয়ার এয়ারলাইন্স৪,৭০০ টাকা৯,৬০০ টাকা
ইউ এস বাংলা এয়ারলাইন্স৪,৮০০ টাকা৯,৫০০ টাকা
এয়ার আস্ট্রা৪,৬০০ টাকা৮,০০০ টাকা

আরো পড়ুন