বিকে সিটি যশোর

যশোর শহর থেকে প্রায় ৬ কিলোমিটার দূরে রামনগর হাজারহাট মোড়ে অবস্থিত বিকে সিটি হোটেল এন্ড রিসোর্ট (BK city hotel & resort)। যারা যশোরের আশেপাশে পরিবার-পরিজন ও বন্ধু-বান্ধব নিয়ে আনন্দে সময় কাটাতে চান বিকে সিটি যশোর তাদের জন্য আদর্শ স্থান।

গেইট দিয়ে প্রবেশ করে চারপাশে দেখতে পাবেন নানা রঙের ফুলগাছ দিয়ে সাজানো গোছানো মনোরম পরিবেশ। যারা ছবি তুলতে পছন্দ করেন তাদের জন্য বিকে সিটি আদর্শ জায়গা। এখানে ছবি তোলার জন্য অনেক গুলো সেলফি জোন আছে।

এছাড়া বসার স্থান, বাচ্চাদের জন্য কিডস জোন, আউটডোর প্লে-গ্রাউন্ড, রেস্টুরেন্ট, ক্যাফে, রাত্রিযাপন করার জন্য রুম আছে। বিকে সিটির সবচেয়ে আকর্ষণীয় হল এখানকার সুইমিংপুল। নিদিষ্ট পরিমান ফি দিয়ে আনলিমিটেড সুইমিং করতে পারবেন। এখানে বড়দের এবং বাচ্চাদের জন্য আলাদা সুইমিংপুল আছে। সুইমিংপুলের পাশে কিটকট ছাতার নিচে বসে সুইমিং উপভোগ করার ব্যবস্থা আছে। সুইমিংপুলে গোসল শেষে কাপড় চেঞ্জ করার জন্য নারী-পুরুষ উভয়ের জন্য আলাদা ওয়াশরুম আছে।

যারা যশোরের মধ্যে একদিনের ট্যুর-প্লান করছেন বিকে সিটি হোটেল এন্ড রিসোর্ট হতে পারে তাদের জন্য সেরা জায়গা।

প্রবেশ টিকেট মূল্য

বিকে সিটি প্রবেশ টিকেট মূল্য ১০০ টাকা (পরিবর্তনশীল)। যারা সুইমিংপুল ব্যবহার করবেন তাদের জন্য প্রবেশ টিকেট মূল্য ২৯৯ টাকা।

বিকে সিটি যশোর যাওয়ার উপায়

রাজধানী ঢাকার গাবতলী, সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে হানিফ পরিবহন, শ্যামলী পরিবহন, গ্রীনলাইন পরিবহন, ঈগল পরিবহন, এনা পরিবহন, সোহাগ পরিবহন সহ অন্যান্য পরিবহনে চড়ে সরাসরি যশোর শহর আসতে পারবেন। নন-এসি/এসি বাস ভেদে জনপ্রতি ভাড়া ৭০০-১,২০০ টাকা।

ঢাকার কমলাপুর রেলস্টেশন থেকে সুন্দরবন এক্সপ্রেস, চিত্রা এক্সপ্রেস ও বেনাপোল এক্সপ্রেস ট্রেনে যশোর আসতে পারবেন। আসন ভেদে ট্রেনের টিকেট মূল্য ৩৮০-১,৩৬৫ টাকা।

এছাড়া ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, নভোএয়ার ও ইউ-এস বাংলা এয়ারলাইন্স চড়ে যশোর এয়ারপোর্ট আসতে পারবেন।

যশোর শহর থেকে সিএনজি বা অটোরিকশা করে জনপ্রতি ১৫-২০ টাকা ভাড়া দিয়ে বিকে সিটি হোটেল এন্ড রিসোর্ট যেতে পারবেন।

যোগাযোগ

  • ঠিকানাঃ বিকে সিটি মোড়, হাজারহাট, রামনগর, যশোর – ৭৪০০
  • মোবাইল নাম্বারঃ 01322-8899960, 01322-889964
  • ইমেইলঃ reservation@bkcityhotel.com
  • ওয়েবসাইট | ফেসবুক পেজ

খাওয়া-দাওয়া ও থাকার ব্যবস্থা

বিকে সিটি হোটেল এন্ড রিসোর্টে ঘুরতে আসা দর্শনার্থীদের খাবার জন্য রেস্টুরেন্ট ও ক্যাফে আছে। এখান থেকে পছন্দের খাবার অর্ডার দিয়ে খেতে পারবেন। সন্ধ্যার পর বারবিকিউ পার্টির আয়োজন করা হয়।

রাত্রিযাপন করার জন্য এক্সিকিউটিভ স্যুট, সুপিরিয়র রুম, ডিলাক্স রুম ও স্ট্যান্ডার্ড রুম আছে। রুমের সাথে ওয়েলকাম ড্রিংক, এসি, সকালের নাস্তা, লন্ডি, সুইমিংপুল, স্মার্ট টিভি, চা-কফি সহ অন্যান্য সুবিধা আছে। নিচে রুম ভাড়া উল্লেখ করা হল।

Room TypeRoom Price
Executive Suite15,000 Tk
Superior Room7,000 Tk
Deluxe Room5,500 Tk
Standard Room5,000 Tk

আরো পড়ুন