ফ্যান্টাসি চুয়াডাঙ্গা ফুড এন্ড ফান পার্ক (Fantasy chuadanga food & fun park) চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার পুড়াপাড়া গ্রামে অবস্থিত একটি বিনোদন কেন্দ্র। চুয়াডাঙ্গা জেলা শহর থেকে মাত্র ৭ কিলোমিটার এবং দামুড়হুদা উপজেলা থেকে মাত্র ২ কিলোমিটার দূরে মেইল রোড়ের পাশে রাজা ব্রিকসের সামনে অবস্থিত ফ্যান্টাসি চুয়াডাঙ্গা।
পার্কে প্রবেশ করলে দেখতে পাবেন নানা রঙের বাহারি ফুলের বাগান। বামপাশে দেখতে পাবেন I ❤️ Fantasy Chuadanga লেখা একটি ফটো জোন। এখানে দর্শনার্থীরা এসে ছবি তুলে। রাস্তায় দুপাশে দর্শনার্থীদের বিশ্রাম করার জন্য জায়গা ও দোলনা আছে।
সামনে এগিয়ে দেখতে পাবেন একটি কফি শপ ও গিফট শপ। এখানে বাচ্চাদের থেকে শুরু করে প্রিয় মানুষের জন্য বিভিন্ন ধরনের গিফট পাবেন। পাশে একটি কৃত্রিম লেক, লেকে কৃত্রিম ঝর্ণা আছে। লেকের পাড়ে বসার বেঞ্চ আছে। নারী-পুরুষ উভয়ের জন্য আলাদা আলাদা বাথরুম।
এছাড়া পার্কে পিকনিক স্পট, স্টেজ, কৃত্রিম পশু-পাখির তৈরি ভাস্কর্য জোন, কিডস জোন, মিনি ট্রয় ট্রেন, জাম্পিং প্যাড, ভুতের বাড়ি সহ নানা ধরনের রাইডস। প্রত্যেকটি রাইডের টিকেট মূল্য ৩০ টাকা। এছাড়া জন্মদিন, গায়ে হলুদ, বিয়ে, বৌভাত, কর্পোরেট মিটিং আয়োজন করার সুব্যবস্থা আছে।
ফ্যান্টাসি চুয়াডাঙ্গা ফুড এন্ড ফান পার্ক প্রবেশ মূল্য ও সময়সূচী
ফ্যান্টাসি চুয়াডাঙ্গা ফুড এন্ড ফান পার্ক প্রবেশ টিকেট মূল্য ২০ টাকা। ৪ বছরের নিচে বাচ্চাদের টিকেট কাটতে হবে না। এছাড়া প্রতিবন্ধীদের টিকেট লাগবে না। পার্কের প্রত্যেকটি গেমসের টিকেট মূল্য ৩০ টাকা।
- পার্কটি প্রতিদিন সকাল ৯ টা থেকে রাত ৮ টা পর্যন্ত খোলা থাকে।
- যোগাযোগ ফোন নাম্বারঃ 01977-174762
- ফেসবুক পেজ
কিভাবে যাবেন
ফ্যান্টাসি চুয়াডাঙ্গা পার্কে যেতে হলে দেশের যেকোনো প্রান্ত থেকে প্রথমে চুয়াডাঙ্গা আসতে হবে। রাজধানী ঢাকা থেকে রয়েল এক্সপ্রেস, হানিফ পরিবহন, সোহাগ পরিবহন সহ চুয়াডাঙ্গাগামী যেকোনো পরিবহনে চড়ে চুয়াডাঙ্গা আসতে পারবেন। নন-এসি/এসি বাস ভেদে জনপ্রতি ভাড়া ৬৫০-১০০ টাকা। যেতে সময় লাগবে প্রায় ৭ ঘণ্টা।
বাস থেকে চুয়াডাঙ্গা শহরে নেমে সিএনজি করে ফ্যান্টাসি চুয়াডাঙ্গা ফুড & ফান পার্কে যেতে পারবেন। জনপ্রতি সিএনজি ভাড়া ৩০ টাকা।
কোথায় খাবেন
ফ্যান্টাসি চুয়াডাঙ্গা পার্কে দর্শনার্থীদের খাবার জন্য “ফুডি মাস্টার” নামে একটি রেস্টুরেন্ট আছে। এখান থেকে আপনার পছন্দের খাবার অর্ডার করে খেতে পারবেন। চা-কফি বা জুস খাবার জন্য একটি কফি শপ আছে।
এছাড়া চুয়াডাঙ্গা জেলা শহরে মেহমান খাবার হোটেল, ঢাকা কাচ্চি বাড়ি, গ্রিন ফুড, অভি ফুড, আপনজন রেস্তোরাঁ, আজাদীর রান্নাঘর সহ যেকোনো হোটেল থেকে খাবার খেতে পারবেন। চুয়াডাঙ্গার বিখ্যাত মিষ্টি দই ও খেজুরের গুড়ের স্বাদ নিবেন।
কোথায় থাকবেন
চুয়াডাঙ্গা ফ্যান্টাসি পার্কে রাত্রিযাপন করার ব্যবস্থা নেই। থাকার জন্য চুয়াডাঙ্গা শহরে হোটেল সোনার বাংলা (01714-812527), প্রিন্স আবাসিক হোটেল (076162378), হোটেল অবসর (076162405), খান আবাসিক হোটেল (01718-661513), মিজান আবাসিক হোটেল (01711-443081), হোটেল সুরমা (01711-939697) উল্লেখযোগ্য।
আরো পড়ুন
- পুলিশ পার্ক চুয়াডাঙ্গা
- আক্কাস লেক ভিউ পার্ক
- শহীদ জিয়া শিশু পার্ক
- সাফিনা পার্ক
- উৎস পার্ক





