ফরিদপুর আবাসিক হোটেল সমূহ

ফরিদপুর ঢাকা বিভাগের একটি জেলা ও প্রশাসনিক অঞ্চল। ব্রিটিশ আমল থেকে ফরিদপুর একটি ঐতিহ্যবাহী জেলা। ফরিদপুর অনেক দর্শনীয় স্থান, ব্যবসা ও শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। আপনি যদি ফরিদপুর বেড়াতে গিয়ে থাকার জন্য আবাসিক হোটেল খুঁজে থাকেন তাহলে আজকের ভ্রমণ টিপসে ফরিদপুর আবাসিক হোটেল সমূহের তথ্য উল্লেখ করবো।

আবাসিক হোটেলে থাকতে চাইলে প্রথমে নিরাপত্তার দিক গুলো বিবেচনা করতে হবে। কারণ অনেক আবাসিক হোটেলে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। আজকে ফরিদপুর জেলার সেরা আবাসিক হোটেল সমূহের তথ্য জানাবো। হোটেলের গুনগত মান, নিরাপত্তা, গেস্ট রিভিউ সবকিছু বিবেচনা করে সেরা আবাসিক হোটেল গুলোর তথ্য উল্লেখ করা হয়েছে।

ফরিদপুর আবাসিক হোটেল সমূহ

নিচে উল্লেখ করা ফরিদপুর সবচেয়ে ভালো আবাসিক হোটেল গুলোর ভাড়া সময়ের সাথে হোটেল কর্তৃপক্ষ পরিবর্তন করতে পারে। তাই বুকিং করার আগে অবশ্যই বর্তমান ভাড়া জেনে নিবেন এবং কোনো ডিসকাউন্ট অফার আছে কিনা জেনে নিবেন।

BM Khalid Hasan Sujon

#১ হোটেল রাফেলস ইনন (আবাসিক)

ফরিদপুর গোয়ালচামট অবস্থিত হোটেল রাফেলস ইনন। এই থ্রিস্টার মানের হোটেলটিতে উঠা-মানা করার জন্য লিফ্ট ব্যবস্থা রয়েছে। এটি ফরিদপুর সেরা আবাসিক হোটেল গুলোর মধ্যে একটি। সুন্দর নিরিবিলি পরিবেশ ও সুন্দর ডেকোরেশন করা প্রত্যেকটি রুম। এখানে বিনামূল্যে ব্রেকফাস্ট সুবিধা নেই, তবে অর্ডার করলে তারা ব্রেকফাস্ট এনে দিবে।

এসি নন-এসি সিঙ্গেল রুম, ডাবল রুম, ফ্যামেলি রুম রয়েছে। রুমের সাথে ওয়াশরুম, গিজার, এয়ারকন্ডিশন, ফ্যান, লাইট, এলইডি টিভি, ওয়াই-ফাই নেটওয়ার্ক, টেলিফোন, মিনারেল ওয়াটার বোতল, টিস্যু, সোফা, ফ্রিজ, আলমারি, টেবিল, রুম সার্ভিস, নামাজের কাপড়, বিছানা ইত্যাদি পাবেন।

এসি নন-এসি রুম ভেদে প্রত্যেক রাতের জন্য ভাড়া ৫০০ টাকা থেকে ৩,০০০ টাকা। হোটেলে সিসিটিভি ক্যামেরা দ্বারা সার্বক্ষানিক নিরাপত্তা ব্যবস্থা ও গাড়ি পাকিং সুবিধা রয়েছে।

যোগাযোগ

  • ঠিকানা: গোয়ালচামট, ফরিদপুর
  • মোবাইল নাম্বার: 01711-034727

#২ হোটেল রূপসী বাংলা (আবাসিক)

ফরিদপুর নতুন বাসস্ট্যান্ড হেলিপোর্ট বাজারে অবস্থিত হোটেল রূপসী বাংলা। পাঁচ তলা বিশিষ্ট এই হোটেলে এসি নন-এসি সিঙ্গেল, ডাবল, ফ্যামেলি সব ক্যাটাগরির রুম পাবেন। হোটেলটি নতুন তৈরি করছে অনেক রুমের কাজ এখনো চলমান।

BM Khalid Hasan Sujon

যাদের বাজেট কম অর্থাৎ কম খরচে ফরিদপুর রাত্রিযাপন করতে চান তাদের জন্য এই হোটেলটি সেরা। এখানে রুমের সাথে ওয়াশরুম, ওয়াই-ফাই নেটওয়ার্ক, এলইডি টিভি, এয়ারকন্ডিশন, ফ্যান, লাইট, চেয়ার-টেবিল, বিছানা ইত্যাদি পাবেন।

নন-এসি রুমের ভাড়া ৪০০ টাকা এবং এসি রুমের ভাড়া ২,০০০ টাকা পর্যন্ত। শীতের সময় এসি রুমের ভাড়া তুলনামূলক কমে যায়।

যোগাযোগ

  • ঠিকানা: নতুন বাসস্ট্যান্ড, হেলিপোর্ট বাজার, গোয়ালচামট, ফরিদপুর
  • মোবাইল নাম্বার: 01580-774468, 01725-157211

#৩ হোটেল গোল্ড ষ্টার (আবাসিক)

ফরিদপুর গোয়ালচামট তাজ ট্রেডার্স এর পাশে অবস্থিত হোটেল গোল্ড ষ্টার। কম খরচে নিরাপদে রাত্রিযাপন করার সুব্যবস্থা আছে। এখানে এসি নন-এসি সিঙ্গেল, ডাবল ও ফ্যামেলি রুম রয়েছে। হোটেলের স্টোপদের ব্যবহার ভালো।

রুমের সাথে ওয়াশরুম, এয়ারকন্ডিশন, ফ্যান, লাইট, এলইডি টিভি, ওয়াই-ফাই নেটওয়ার্ক, মিনারেল ওয়াটার বোতল, নামাজের পার্টি, টেবিল, ডেসিন-টেবিল, বিছানা সহ রুমের প্রয়োজনীয় আসবাবপত্র পাবেন।

BM Khalid Hasan Sujon

এসি নন-এসি রুম ভেদে প্রত্যেক রাতের জন্য ভাড়া ৩০০ টাকা ২,০০০ টাকা। সিসিটিভি ক্যামেরা দ্বারা সার্বক্ষানিক নিরাপত্তা ও গাড়ি পাকিং করার সুবিধা পাবেন।

যোগাযোগ

  • ঠিকানা: তাজ ট্রেডার্স এর পাশে গোয়ালচামট ফরিদপুর
  • মোবাইল নাম্বার:

#৪ হোটেল জে.কে. ইন্টারন্যাশনাল

ফরিদপুর নীলটুলি এলাকায় অবস্থিত হোটেল জে. কে. ইন্টারন্যাশনাল। সুন্দর পরিবেশ ও আকর্ষণীয় ডেকোরেশন যেকারো পছন্দ হবে। এখানে এসি নন-এসি বিভিন্ন ক্যাটাগরির রুম পাবেন।

রুমের সাথে ওয়াশরুম, গিজার, ওয়াই-ফাই নেটওয়ার্ক, টিভি, সোফা, টি-টেবিল, এয়ারকন্ডিশন, ফ্যান, লাইট, আলমারি, বিছানা ইত্যাদি পাবেন। রুম ভাড়া ৫০০ টাকা থেকে ২,২০০ টাকা।

যোগাযোগ

  • ঠিকানা: নীলটুলি এলাকা, মুজিব সড়ক, ফরিদপুর
  • মোবাইল নাম্বার: 01708-882266, 01756-900400

#৫ হোটেল রয়েল প্যালেস

ঢাকা-ফরিদপুর হাইওয়ে রোডের তিতুমীর বাজার অবস্থিত হোটেল রয়েল প্যালেস। কম খরচে এখানে এসি নন-এসি বিভিন্ন ধরনের রুমে থাকতে পারবেন।

রুমের সাথে ওয়াশরুম, টিভি, টেবিল, ফ্যান, লাইট, ওয়াই-ফাই নেটওয়ার্ক, বিছানা ইত্যাদি পাবেন। রুম ভাড়া ৩০০ টাকা থেকে ১,৫০০ টাকা।

যোগাযোগ

  • ঠিকানা: তিতুমীর বাজার, ঢাকা-ফরিদপুর হাইওয়ে, ফরিদপুর
  • মোবাইল নাম্বার: 01761-407170

#৬ হোটেল পদ্মা আবাসিক

ফরিদপুর নিলটুলী অবস্থিত হোটেল পদ্মা আবাসিক। এখানে এসি নন-এসি সিঙ্গেল রুম, ডাবল বেড রুম ও ফ্যামেলি রুম পাবেন। রুমের সাথে ওয়াশরুম, ওয়াই-ফাই নেটওয়ার্ক, এয়ারকন্ডিশন, ফ্যান, লাইট, টিভি, বিছানা ইত্যাদি পাবেন।

এসি নন-এসি রুম ভেদে প্রত্যেক রাতের জন্য ভাড়া ৪০০ টাকা থেকে ১,৫০০ টাকা।

যোগাযোগ 

  • ঠিকানা: নিলটুলী, ফরিদপুর
  • মোবাইল নাম্বার: 01711-227153, 62688, 62188

আরো পড়ুন