হোটেল রামাদা একটি আন্তর্জাতিক মানের হোটেল ব্র্যান্ড। রামাদা বাই উইন্ডহ্যাম হোটেলস অ্যান্ড রিসোর্টসের মালিকানাধীন একটি বৃহৎ আমেরিকান বহুজাতিক হোটেল চেইন। বিশ্বের বিভিন্ন দেশে এর হোটেল আছে। ২০২২ সাল পর্যন্ত রামাদা ব্র্যান্ডের অধীনে ৬৩ টি দেশে ৮৫১ টি হোটেল পরিচালনা করছে। বাংলাদেশের পর্যটননগরী কক্সবাজারে হোটেল রামাদা আছে। আজকের আর্টিকেলে আপনাদের জানাবো হোটেল রামাদা কক্সবাজার রুম ভাড়া ও সুযোগ সুবিধা সমূহ।
বর্তমানে কক্সবাজার যতগুলো লাক্সারী ফাইভ স্টার হোটেল আছে তার মধ্যে হোটেল রামাদা বা উইন্ডহ্যাম অন্যতম। কক্সবাজার কলাতলী সমুদ্র সৈকতের পাশে অবস্থিত হওয়ার হোটেল রুম থেকে সী ভিউ উপভোগ করতে পারবেন।
আমি নিজে কক্সবাজার ভ্রমণে রামাদা বাই উইন্ডহ্যাম হোটেলে ৪ দিন থাকছি। হোটেলে প্রবেশ করলে পাবেন বিশাল বড় লভি এরিয়া। চেক ইন করার পর আপনাকে দেওয়া হবে ওয়েলকাম ড্রিংকস।
সুযোগ সুবিধা
২৪ ঘন্টা রুম সার্ভিস, গাড়ি পাকিং, জিম সেন্টার, মিনি বার, গেমিং রুম, মিটিং রুম, বিজনেস সেন্টার, কফি শপ, সুইমিংপুল ও বাচ্চাদের পুল, স্পা সেন্টার, সেলুন, রেস্টুরেন্ট, বিনামূল্যে সকালের নাস্তা, মানি এক্সচেঞ্জ, বারবিকিউ, এটিএম, বিনামূল্যে বিমানবন্দর শাটল, বাচ্চাদের খেলার স্থান, ভ্রমণ টিকেট ও সহয়তা, ইভেন্ট ইত্যাদি।
হোটেল রামাদা কক্সবাজার রুম ভাড়া
| Room Type | Regular Price | Discount Price |
| Standard Hill King | 20,000 Tk | 10,000 Tk |
| Standard Hill Twin | 20,000 Tk | 10,000 Tk |
| Ocean Front King | 20,000 Tk | 10,000 Tk |
| Ocean Front Twin | 20,000 Tk | 10,000 Tk |
| Super Deluxe | 40,000 Tk | 20,500 Tk |
| Executive Super Deluxe | 45,000 Tk | 25,500 Tk |
| Panorama Suite | 55,000 Tk | 35,000 Tk |
| Royal Suite | 85,000 Tk | 65,000 Tk |
| Presidential Suite | 2,75,000 Tk | 1,85,000 Tk |
| Extra Bed | 3,000 Tk | – |
নোটিশঃ রুমের ডিসকাউন্ট মূল্য যেকোনো সময় পরিবর্তন হতে পারে। তাই রুম বুকিং করার আগে অবশ্যই ডিসকাউন্ট মূল্য জেনে নিবেন।
হোটেলে চেক ইন করার সময় দুপুর ২ টা এবং চেকআউট করার সময় সকাল ১১ টা।
যোগাযোগ
- ঠিকানাঃ মেরিন ড্রাইভ রোড, কলাতলী, কক্সবাজার
- মোবাইলঃ 01896-100012
- ইমেইলঃ info@ramadacoxsbazarkolatoli.com
- ওয়েবসাইট | ফেসবুক পেজ





