হোটেল সি প্যালেস কক্সবাজার

কক্সবাজার বাংলাদেশ পর্যটন শিল্পের অন্যতম দর্শনীয় স্থান। যারা সমুদ্র, নীল আকাশ, পাহাড় ও ঝর্ণা ভালোবাসেন তারা যেকোনো সময় ভিড় জমায় কক্সবাজার সমুদ্র সৈকতে। পর্যটকদের নিরাপদে রাত্রিযাপন করার জন্য কক্সবাজারে প্রায় ৫০০ এর বেশি হোটেল ও রিসোর্ট রয়েছে। আজকের আর্টিকেলে আমরা জানবো হোটেল সি প্যালেস কক্সবাজার সম্পর্কে বিস্তারিত তথ্য।

কক্সবাজার কলাতলী বীচের পাশে অবস্থিত হোটেল সি প্যালেস লিমিটেড (Hotel sea Palace limited)। যারা মিডিয়াম বাজেটের মধ্যে বীচের পাশে নিরাপদে থাকতে চাচ্ছেন তাদের জন্য হোটেল সি প্যালেস সেরা।

এখানে ব্রেকফাস্ট, গাড়ি পাকিং, ফ্রি ওয়াই-ফাই নেটওয়ার্ক, সুইমিং পুল, রেস্টুরেন্ট, মিটিং রুম, কনফারেন্স হল, জিম সেন্টার, কফি শপ, রেস্তোরাঁ, মিনি বার ও স্পেশাল খাবার পাবেন।

Hotel sea Palace limited

হোটেল সি প্যালেস কক্সবাজার রুম ভাড়া ও খরচ

হোটেল সি প্যালেস এর রুম গুলোকে ক্রাউন প্লাজা ও ওয়েস্টার্ন প্লাজা দুই ভাগে ভাগ করা হয়েছে।

Room TypeRoom Price
Regular Couple7,000 Tk
Regular Twin7,500 Tk
Family Twin8,000 Tk
Semi Suite8,500 Tk
Premium Deluxe Twin14,000 Tk
Premium Deluxe Couple12,000 Tk
Super Deluxe Twin12,000 Tk
Crown Deluxe Twin9,800 Tk
Executive Suite Couple18,000 Tk
Crown Regular Suite Twin14,500 Tk
Crown Regular Suite Couple11,000 Tk
Family Suite30,000 Tk
Royal Suite Sea Side50,000 Tk
Royal Suite Hill Side40,000 Tk

রুমের বৈশিষ্ট্য

কিং সাইজের বিছানা, আলাদা থাকার জায়গা, উন্নত বাথরুমের সুযোগ সুবিধা, এয়ার কন্ডিশন, স্যাটেলাইট টিভি, টেলিফোন, মিনারেল ওয়াটার বোতল, বিনামূল্যের ওয়াই-ফাই নেটওয়ার্ক, মিনিবার (কিছু রুমে), চা/কফি তৈরির যন্ত্র সহ রুমের প্রয়োজনীয় আসবাবপত্র।

যোগাযোগ

  • ঠিকানাঃ কলাতলী, কক্সবাজার, বাংলাদেশ।
  • ফোন নাম্বারঃ 01714-652227-8, 01709-934751
  • ইমেইলঃ info@hotelseapalaceltd.com
  • ফেসবুক পেজ  |  ওয়েবসাইট
  • ঢাকা অফিসঃ হামিদ সেন্টার (তৃতীয় তলা), ৪২ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ কাওরান বাজার, ঢাকা।

খাওয়া-দাওয়ার ব্যবস্থা

কক্সবাজারের হোটেল সি প্যালেস অতিথিদের খাবার জন্য অত্যাধুনিক রেস্তোরাঁ ও ফুড কোর্ট আছে। এখানে বিনামূল্যে সকালের নাস্তা পাবেন। দুপুর ও রাতের খাবার জন্য ক্রাউন রেস্তোরাঁ, ওয়েস্টার্ন রেস্তোরাঁ, বার-বিকিউ ও ফুড কোর্ট আছে। রেস্তোরাঁ থেকে আপনি পছন্দের খাবার অর্ডার করে খেতে পারবেন।

কক্সবাজার সেরা হোটেল সমূহ