ইন্ডিয়ান টুরিস্ট ভিসা আপডেট 2026 – কবে চালু হবে, প্রয়োজনীয় কাগজপত্র, খরচ, কতদিন লাগে

বর্তমানে বাংলাদেশীদের কাছে বিদেশ ভ্রমণে সবচেয়ে পছন্দের তালিকায় ইন্ডিয়া (India)। বাংলাদেশ থেকে প্রতি বছর অসংখ্য মানুষ ভ্রমণ, চিকিৎসা ও ব্যবসার কাজে ভারত ভ্রমণ করে। দীর্ঘদিন ইন্ডিয়ান ভিসা প্রক্রিয়া সীমিত থাকলেও সাম্প্রতিক সময়ে পুরোপুরি ইন্ডিয়ান টুরিস্ট ভিসা প্রক্রিয়া চালু হচ্ছে। তাহলে চলুন জেনে আসি ইন্ডিয়ান টুরিস্ট ভিসা আপডেট 2026 কবে চালু হবে, প্রয়োজনীয় কাগজপত্র, খরচ, কতদিন সময় লাগে সহ সকল আপডেট সমূহ।

ইন্ডিয়ান টুরিস্ট ভিসা আপডেট 2026 (কবে চালু হবে)

২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশের রাজনৈতিক স্থবিরতার জেরে গত ১৮ মাস ধরে ভারতের ভিসা প্রক্রিয়া সীমিত করা হয়। বাংলাদেশে নতুন সরকার আসার পর ভারত বাংলাদেশের মধ্যে কূটনীতিক সম্পর্কের মাধ্যমে আবার ইন্ডিয়ান টুরিস্ট ভিসা প্রক্রিয়া চালু করার সিদ্ধান্ত গ্রহণ করে।

২০২৬ সালের ৫ মে থেকে ভারতের টুরিস্ট ভিসা পুরোপুরি চালু হতে যাচ্ছে। এতে পর্যটকদের ইন্ডিয়ান ভিসা প্রাপ্তিতে দীর্ঘ সময়ের অচলাবস্থার অবসান ঘটবে।

BM Khalid Hasan Sujon

ইন্ডিয়ান টুরিস্ট ভিসার জন্য প্রয়োজনীয় কাগজপত্র

ভারতীয় ট্যুরিস্ট ভিসা আবেদনের জন্য নিচে উল্লেখ করা কাগজপত্র জমা দিতে হবেঃ

১. ভিসা আবেদন জমা দেওয়ার সময় ৬ মাস মেয়াদসহ মূল পাসপোর্টে কমপক্ষে দু’টি খালি পৃষ্ঠা থাকতে হবে। পাসপোর্টের কপি (প্রথম ৪ পাতা এবং মেয়াদ বাড়ানোর অনুমোদন যদি থাকে) সঙ্গে দিতে হবে। আবেদনপত্রের সঙ্গে পুরোনো সব পাসপোর্ট জমা দিতে হবে।

২. পূর্ণ মুখমণ্ডল দেখা যায় এমন সাম্প্রতিক তোলা (৩ মাসের অধিক পুরোনো নয়) পাসপোর্ট সাইজ রঙিন ছবি।

৩. জন্ম তারিখের প্রমাণ: জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন সনদের কপি।

BM Khalid Hasan Sujon

৪. আবাসন প্রমাণ: ইউটিলিটি বিল যেমন ইলেকট্রিসিটি, টেলিফোন, গ্যাস বা পানির বিল (৬ মাসের অধিক পুরোনো নয়)।

৫. পেশার প্রমাণ: যে প্রতিষ্ঠানে কাজ করছেন সেখানকার নিয়োগকর্তার চিঠি। ছাত্রদের ক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠানের পরিচয়পত্র সংযোজন করতে হবে।

৬. আর্থিক স্বচ্ছলতার প্রমাণ: প্রতিটি আবেদনপত্রের সঙ্গে ১৫০ ডলান সমমূল্যের বিদেশী মুদ্রা এনডোর্স এবং/বা আন্তর্জাতিক ক্রেডিট কার্ডের কপি এবং/বা ভ্রমণের ক্ষেত্রে পর্যাপ্ত ব্যালান্স দেখানোর প্রয়োজনে হালনাগাদ ব্যাংক স্টেটমেন্ট।

৭. বিজিডি রেজিস্ট্রেশন নম্বরসহ অনলাইন ভিসা আবেদনপত্র।

BM Khalid Hasan Sujon

৮. অনলাইন ভিসা আবেদনপত্রের প্রদত্ত জায়গায় আবেদনকারীর ছবি স্ক্যান করে আপলোড করতে হবে।

৯. ভিসা আবেদনপত্রের সঙ্গে পুরোনো সব পাসপোর্ট জমা দিতে হবে, এসব ছাড়া ভিসা আবেদন অসম্পূর্ণ বলে গণ্য হবে।

ইন্ডিয়ান টুরিস্ট ভিসা খরচ কত টাকা

ভারতীয় ট্যুরিস্ট ভিসা আবেদনের জন্য সরকারিভাবে কোনো ফি নেই, তবে আইভ্যাকের সার্ভিস চার্জ প্রদান করতে হবে। বর্তমানে ইন্ডিয়ান টুরিস্ট ভিসা খরচ ১৫০০ টাকা (ভ্যাটসহ)। এই টাকা আপনি মোবাইল ব্যাংকিং বিকাশ, নগদ বা ডেবিট/ক্রেডিট কার্ডের মাধ্যমে জমা দিতে পারবেন। পূর্বে ভিসা ফি ৮০০ টাকা থাকলেও বর্তমানে বাড়ানো হয়েছে।

ভিসা পেতে কতদিন সময় লাগে

ইন্ডিয়ান টুরিস্ট ভিসার আবেদন করার পর ভিসা পেতে সাধারণত ৭ দিন থেকে ১৫ দিন পর্যন্ত সময় লাগে। কিছু কিছু ক্ষেত্রে এর চেয়ে বেশি সময় লাগে। ভিসা প্রসেসিং করার সময় এম্বাসি থেকে একটি স্লিপ প্রদান করা হয়। উক্ত স্লিপ দিয়ে ট্যুরিস্ট ভিসা সংগ্রহ করতে হবে।

ইন্ডিয়ান টুরিস্ট ভিসার মেয়াদ কতদিন

ইন্ডিয়ান টুরিস্ট ভিসার মেয়াদ সম্পূর্ণভাবে নির্ভর করে ভারতীয় হাই কমিশনের উপর। সাধরণত ট্যরিস্ট ভিসার মেয়াদ ৯০ দিন পর্যন্ত হয়ে থাকে। তবে পর্যটকদের জন্য ১ বছর বা তার বেশি সময় মেয়াদি মাল্টিপল এন্ট্রি ভিসা প্রদান করা হয়।

ইন্ডিয়ান টুরিস্ট ভিসা আবেদন

ভিসা আবেদন করার জন্য অনলাইনে ফরম পূরণ করতে হবে। অনলাইনে আইভ্যাক (IVAC) ওয়েবসাইট ভিজিট করে ইন্ডিয়ান টুরিস্ট ভিসার আবেদন করতে হবে। আপনার প্রয়োজনীয় তথ্য সঠিক ভাবে পূরণ করুন এবং সাথে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিন। সামান্য ভুল হলে ভিসা বাতিল হতে পারে।

অনলাইন আবেদন শেষে ফরমটি নিদিষ্ট তারিখে আইভ্যাক (IVAC) সেন্টারে জমা দিয়ে স্লিপ সংগ্রহ করুন। ভিসা সংগ্রহ করার সময় উক্ত স্লিপ জমা দিয়ে ভিসা সংগ্রহ করুন।

বাংলাদেশে আইভ্যাক (IVAC) সেন্টার সমূহ

বর্তমানে সারাদেশে মোট ১৬ টি ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার কার্যক্রম পরিচালনা করছে। আপনি যদি ভিসা আবেদন করতে চান তাহলে নিচে উল্লেখ করা আপনার নিকটস্থ সেন্টারে গিয়ে ভারতীয় ট্যুরিস্ট ভিসার আবেদন জমা দিতে পারেন।

  • প্রধান কেন্দ্রঃ যমুনা ফিউচার পার্ক, কুড়িল, ঢাকা।
  • বিভাগীয় শহরঃ খুলনা, সিলেট, রাজশাহী, চট্টগ্রাম, ময়মনসিংহ, রংপুর ও বরিশাল।
  • জেলা শহরঃ সাতক্ষীরা, ঠাকুরগাঁও, নোয়াখালী, কুমিল্লা, বগুড়া, ব্রাক্ষণবাড়িয়া ও কুষ্টিয়া।

আরো পড়ুন