এম জে হলিডে রিসোর্ট, মুন্সিগঞ্জ

ঢাকা শহরের কোলাহল ছেড়ে প্রকৃতির মাঝে কিছুটা সময় কাটাতে মুন্সিগঞ্জের ইছামতী নদীর তীরে নিরিবিলি শান্ত পরিবেশে গড়ে তোলা হয়েছে এম জে হলিডে রিসোর্ট (M J Holiday Resort). গ্রামীন প্রকৃতিক পরিবেশে গড়ে তোলা হলেও আধুনিকতার সবকিছুই এই রিসোর্টে পাবেন।

রিসোর্টে প্রবেশ করার পর আপনার চোখে পড়বে লাল পদ্মা পুকুর ও শান বাঁধানো ঘাট। এছাড়া কর্পোরেট পিকনিক, কর্পোরেট মিটিং, বিবাহের অভ্যর্থনা, জন্মদিনের পার্টি, প্রেস কনফারেন্স, সম্মেলন, অ্যাকাডেমিক আলোচনাসভা সহ অন্যান্য অনুষ্ঠান আয়োজন করার সুব্যবস্থা রয়েছে।

রিসোর্টে আকর্ষন বৃদ্ধি করতে সুইমিংপুল ও ভূতের বাড়ি আছে। সুইমিংপুলের পাশে বিশ্রাম নেওয়ার জন্য স্লিপিং চেয়ারে বসে সুইমিংপুল ও খোলা আকাশের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। চাইলে বড়শি দিয়ে মাছ ধরতে পারেন। সেই মাছ বাসায় নিয়ে আসতে পারবেন মাত্র ২০০ টাকা কেজি দরে। 

এম জে হলিডে রিসোর্টে খেলাধুলা ও থাকা-খাওয়ার পাশাপাশি ডে আউট প্যাকেজ ও রাত্রিযাপন করার সুব্যবস্থা রয়েছে। ঢাকার কাছাকাছি হওয়ায় প্রত্যেক দিন দর্শনার্থীদের আগমন ঘটে। রিসোর্টের নিজস্ব গাড়িতে ঢাকা-রিসোর্ট-ঢাকা যাতায়াতের ব্যবস্থা আছে।

প্রবেশ টিকেট মূল্য

এম জে হলিডে রিসোর্টে জনপ্রতি প্রবেশ টিকেট মূল্য ১,৫০০ টাকা। সারাদিন রিসোর্টে ঘুরে বেড়ানো সহ খাবার খেতে পারবেন।

এম জে হলিডে রিসোর্টের রুম ভাড়া

রাত্রিযাপন করার জন্য রিসোর্টে কয়েক ক্যাটাগরির রুম রয়েছে। এই রুম গুলোর ভাড়া নিচে উল্লেখ করা হল।

Room TypeRoom Price
Room (non A/C, attch Toilet)3,000 Tk (15% Vat)
Standard Room3,925 Tk (15% Vat)
Deluxe Room4,800 Tk (15% Vat)
Extra Bed500 Tk (15% Vat)

ডে আউট প্যাকেজ

এম জে হলিডে রিসোর্টে তিন ধরনের ডে আউট বা ডে লং প্যাকেজ রয়েছে।

#প্যাকেজ ১

  • মূল্য: জনপ্রতি ৬৫০ টাকা + ১৫% ভ্যাট ও ১০% সার্ভিস চার্জ।
  • সময়: চেক-ইন সকাল ১১ টা, চেক-আউট সন্ধ্যা ৬:৩০ মিনিট।
  • সুবিধা: দুই ঘন্টা খেলার মাঠ, দুই ঘন্টা মাছ ধরা ও এক ঘন্টা সুইমিংপুল।
  • খাবার: সাদা ভাত, চিকেন কারি, মিক্সড ভেজিটেবল, ডাল, তিন ধরনের ভর্তা, সালাদ, মিনারেল ওয়াটার।

#প্যাকেজ ২

  • মূল্য: জনপ্রতি ১,৩৫০ টাকা (কমপক্ষে ১০ জন) + ১৫% ভ্যাট ও ১০% সার্ভিস চার্জ।
  • সময়: চেক-ইন সকাল ৮ টা, চেক-আউট সন্ধ্যা ৬:৩০ মিনিট।
  • সুবিধা: দুই ঘন্টা খেলার মাঠ, দুই ঘন্টা মাছ ধরা ও এক ঘন্টা সুইমিংপুল।
  • সকালের নাস্তা: ২ টা পরোটা, মিক্সড ভেজিটেবল, ডাল, ডিম, কলা/কমলা, চা ও মিনারেল ওয়াটার।
  • দুপুরের খাবার: পোলাও, চিকেন রোস্ট, মিক্সড ভেজিটেবল, বিফ রেজালা, দই ও মিনারেল ওয়াটার বোতল।
  • বিকালের নাস্তা: সামুচা, চা, মিনারেল ওয়াটার।

#৩ প্যাকেজ

  • মূল্য: জনপ্রতি ১,১৫০ টাকা + ১৫% ভ্যাট ও ১০% সার্ভিস চার্জ।
  • সময়: চেক-ইন সকাল ৮ টা, চেক-আউট সন্ধ্যা ৬:৩০ মিনিট।
  • সুবিধা: দুই ঘন্টা খেলার মাঠ, দুই ঘন্টা মাছ ধরা ও এক ঘন্টা সুইমিংপুল।
  • সকালের নাস্তা: ২ টা পরোটা, মিক্সড ভেজিটেবল, ডাল, ডিম, কলা/কমলা, চা ও মিনারেল ওয়াটার।
  • দুপুরের খাবার: পোলাও, চিকেন রোস্ট, মিক্সড ভেজিটেবল, বিফ রেজালা, দই ও মিনারেল ওয়াটার বোতল।
  • বারবিকিউ ডিনার: এক পিচ চিকেন বারবিকিউ, দুইটি পরোটা, ডাল, সালাদ।
বি:দ্রি: - বাহিরের খাবার রিসোর্টের মধ্যে আনা নিষেধ।

যোগাযোগ

কিভাবে যাবেন

ঢাকা থেকে এম জে হলিডে রিসোর্টে যাওয়ার জন্য তাদের নিজস্ব গাড়ি আছে। প্রতিদিন সকাল ৭ টা, দুপুর ২ টা এবং বিকাল ৬ টার সময় ঢাকা কলেজের পূর্ব দিকের পেট্রল পাম্প থেকে রিসোর্টের উদ্দেশ্যে গাড়ি ছেড়ে যায়।

আবার এম জে হলিডে রিসোর্ট থেকে প্রতিদিন সকাল ৮ টা, দুপুর ১২ টা, বিকাল ৪ টা ও রাত ৮ টার সময় ঢাকার উদ্দেশ্যে গাড়ি ছেড়ে যায়। আপনারা যারা বুকিং করছেন তারা এই গাড়িতে যেতে পারবেন।

আরো পড়ুন