নাবিল পরিবহন অনলাইন টিকিট কাটার নিয়ম

বর্তমানে নাবিল পরিবহন যাত্রীদের কাছে আস্থা ও ভরসার নাম। দেশের বিভিন্ন রুটে যাত্রীদের নিয়মিত সেবা প্রদান করে আসছে। বিশেষ করে নাবিল পরিবহন দেশের উত্তরবঙ্গের যাত্রীদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে। যাত্রীদের সুবিধার কথা চিন্তা করে নাবিল পরিবহন অনলাইন টিকিট বুকিং সিস্টেম চালু করেছে। অর্থাৎ অনলাইন ওয়েবসাইট থেকে নাবিল পরিবহনের অনলাইন টিকিট কাটতে পারবেন।

এক নজরে সম্পূর্ণ লেখা

নাবিল পরিবহন অনলাইন টিকিট কাটার নিয়ম

অনলাইনে নাবিল পরিবহনের টিকিট কাটতে https://www.nabilparibahan.com ভিজিট করুন। এরপর নিচের ছবির মতো একটি পেজ দেখতে পাবেন।

  • From: কোথায় থেকে যেতে চান লিখুন।
  • To: কোথায় যেতে চান লিখুন।
  • Date of Journey: ভ্রমণের তারিখ সিলেক্ট করুন।
  • শেষে Search Buses অপশনে ক্লিক করুন। 

এবার “Bus Type” অপশন থেকে AC / Non AC সিলেক্ট করুন। এখানে গাড়ি ছাড়ার সময়, পৌঁছানোর সময়, রুট সহ বিস্তারিত তথ্য দেখতে পাবেন।

BM Khalid Hasan Sujon

এরপর বাসের সিট সিলেক্ট করুন। সাদা রঙের সিট গুলো ফাঁকা আছে। এরপর “Boarding points” অপশনে ক্লিক করে কোথায় থেকে যাত্রা শুরু করবেন সিলেক্ট করুন। শেষে “Continue” অপশনে ক্লিক করুন।

এরপর “Passenger Details” অপশনে Name, Gender, Mobile Number, Email লিখে Mobile Banking বা Card or Internet Banking অপশন থেকে যেকোনো একটি সিলেক্ট করে পেমেন্ট করুন।

এছাড়া নাবিল পরিবহন কাউন্টার ফোন নম্বরে ফোন করে অগ্রিম টিকেট বুকিং করতে পারবেন। নাবিল পরিবহন সকল কাউন্টার ফোন নম্বর জানুন।

আরো পড়ুন