নন্দন পার্ক, সাভার

রাজধানী ঢাকার কাছাকাছি সাভার নবীনগর-চন্দ্রা মহাসড়কের পাশে বাড়ইপাড়া এলাকায় অবস্থিত নন্দন পার্ক (Nandan park) বাংলাদেশের সবচেয়ে বড় বিনোদন পার্ক। ১৩৫ বিঘা জায়গায় যুক্তরাজ্য থেকে প্রযুক্তি ও ডিজাইন নিয়ে ইন্ডিয়ার নিকো পার্কের সহয়তায় এই পার্কটি নির্মিত হয়েছে।

নন্দন পার্কে ছোট-বড় সকলের বিনোদনের জন্য রয়েছে বিভিন্ন ধরনের রাইডস, মানসম্মত ফুড কোর্ড, প্রকৃতিক পরিবেশ, পিকনিক স্পট, সভা/সেমিনার, মিটিং এবং রাত্রিযাপন করার জন্য কটেজ। সাথে পাবেন সুনিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা ও হকার মুক্ত পরিবেশ।

২০০৩ সালে অক্টোবর মাসে নন্দন পার্ক উদ্বোধন হওয়ার পর থেকে আজ পর্যন্ত বিশেষ দিন যেমন ১লা বৈশাখ, ঈদ, পূজা, বিজয় দিবস, স্বাধীনতা দিবস সহ বিভিন্ন উৎসব উপলক্ষে বড় কনসার্ট আয়োজন করা হয়।

নন্দন পার্কে প্রবেশ করার পর প্রথমে আপনি পার্কের কোথায় কি আছে সেটার একটা ম্যাপ দেখতে পাবেন। ম্যাপ থেকে জানতে পারবেন কোথায় কি কোন রাইডগুলো আছে।

নন্দন পার্কের রাইডস সমূহ

সম্পূর্ণ নন্দন পার্কটি সাজানো হয়েছে আকর্ষনীয় দেশি-বিদেশি সব রাইডস দিয়ে। রাইডগুলোর মধ্যে রয়েছে ক্যাবল কার, বাম্পার কার, ওয়েব পুল, রক ক্লাইম্বিং, জিপ স্লাইড, কাটার পিলার, রিপলিং, মুন রেকার, ওয়াটার কোস্টার, ওয়াটার ওয়ার্ল্ড, আইসল্যান্ড, প্যাডেল বোট, ক্যাব ট্রেন, ডুম স্লাইড, মাল্টি প্লে জোন, স্যুট ও ফ্যামিলি কার্ভ টিউব স্লাইড, ফাইভ-ডি সিনেমা থিয়েটার, চ্যালেঞ্জ কোর্স উল্লেখযোগ্য।

এসব রাইডগুলো চড়তে আলাদা টিকেট কাটতে হবে অথবা পার্কে প্রবেশ করার সময় প্যাকেজ কিনতে হবে।

নন্দন পার্ক টিকেট মূল্য ২০২৬

নন্দন পার্কে প্রবেশ টিকেট মূল্য জনপ্রতি ৪৫০ টাকা। এছাড়া কয়েকটি ক্যাটাগরির প্যাকেজ চালু আছে। প্যাকেজগুলো হল-

  • প্রবেশ টিকিট জনপ্রতি ৪৫০ টাকা
  • স্ট্যান্ডার্ড প্যাকেজ জনপ্রতি ৭৫০ টাকা (মেগা অফার চলছে)
  • ওয়াটার ওয়ার্ল্ড প্যাকেজ জনপ্রতি ৮০০ টাকা
  • সুপার সেভার প্যাকেজ জনপ্রতি ১,০৫০ টাকা
  • এক্সক্লুসিভ প্যাকেজ জনপ্রতি ১,১৫০ টাকা
  • ফ্যামেলী প্যাকেজ-সিঙ্গেল জনপ্রতি (খাবার সহ) ১,৩০০ টাকা
  • ফ্যামেলী প্যাকেজ ৪ জন (খাবার সহ) ৫,০০০ টাকা
  • ফ্যামেলী প্যাকেজ ৬ জন (খাবার সহ) ৭,৫০০ টাকা

নন্দন পার্ক গাড়ি পাকিং টিকিটের মূল্য তালিকা

  • মোটর সাইকেল ৬০ টাকা
  • প্রাইভেট কার ১২০ টাকা
  • মাইক্রোবাস ১৮০ টাকা
  • বাস/মিনিবাস ২৪০ টাকা
  • হেলমেট ৩০ টাকা

নন্দন পার্কের সময়সূচী ও সাপ্তাহিক বন্ধ

সপ্তাহের ৭ দিন অর্থাৎ শনিবার থেকে শুক্রবার নন্দন পার্ক সকাল ১০ টা থেকে রাত ৭ টা পর্যন্ত খোলা থাকে। নন্দন পার্ক সাপ্তাহিক বন্ধ নেই।

কিভাবে যাবেন

ঢাকা থেকে প্রকিদিন সাভারগামী অসংখ্য বাস নন্দন পার্কের সামনে দিয়ে চলাচল করে। ঢাকার গুলিস্তান বা মতিঝিল থেকে হানিফ, আজমেরী ও সুপার বাসে করে নন্দন পার্কের মেইন গেইটের সামনে নামতে পারবেন।

এছাড়া মতিঝিল শাহবাগ ফার্মগেট গাবতলী থেকে ওয়ান ট্রান্সপোর্ট পরিবহন, ঠিকানা এক্সপ্রেস, বিআরটিসি ও লাল-সবুজ (এসি) পরিবহন এবং  সদরঘাট শাহবাগ আসাদগেট ও সায়েন্সল্যাব থেকে সাভার পরিবহন, ইতিহাস পরিবহন ও ওয়েলকাম পরিবহনে করে নন্দন পার্ক যেতে পারবেন। 

রাজধানী ঢাকার মতিঝিল বা গুলিস্তান থেকে নন্দন পার্ক বাসে যেতে প্রায় দুই ঘন্টা সময় লাগে। এছাড়া নিজস্ব গাড়ি নিয়ে ও খুব সহজে যেতে পারবেন।

যোগাযোগ

  • ঠিকানাঃ বারোইপাড়া (নবীনগর-চন্দ্রা হাইওয়ে), চন্দ্রা ১২১২ সাভার, ঢাকা বিভাগ, বাংলাদেশ।
  • ফোন নাম্বারঃ 01755646816, 01755646805, 01755646828, 01755646829, 01755646806, 01755646809
  • ইমেইলঃ [email protected]
  • ওয়েবসাইট | ফেইসবুক পেজ

থাকা-খাওয়ার ব্যবস্থা

নন্দন পার্কে নন্দন ভিলেজ নামে একটি সুন্দর রিসোর্ট আছে। এই রিসোর্টে থাকার জন্য আধুনিক সব কটেজ আছে। চাইলে এই কটেজে রাত্রিযাপন করতে পারেন। নিচে কটেজ গুলোর ভাড়া উল্লেখ করা হল।

  • সিঙ্গেল বেড ভিলেজ রুম ৫,৫২০ টাকা
  • ডাবল বেড ভিলেজ রুম ৫,৫২০ টাকা
  • ইকো ফ্যামেলি ৮,০০০ টাকা
  • ইকো ব্যাকপ্যাকার ৩,২২০ টাকা

নন্দন পার্কে ঘুরতে আসা দর্শনার্থীদের জন্য খাবার জন্য পার্কের ভেতর ফুড কোর্ড (রেস্টুরেন্ট) আছে। পার্কে প্রবেশ করে আগেই খাবার অর্ডার দিবেন। এখানে দেশী-বিদেশী সব ধরনের খাবার পাওয়া যায়।

বিঃদ্রঃ বাহিরের খাবার বা পানি নিয়ে পার্কে প্রবেশ করতে পারবেন না।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *