আপনি এখন মাত্র ৫ মিনিটে মোবাইল বা কম্পিউটার থেকে অনলাইন জন্ম নিবন্ধন যাচাই করতে পারবেন। আপনার জন্ম নিবন্ধন সনদ নাম্বার এবং জন্ম তারিখ দিয়ে যাচাই করে দেখতে পারবেন অনলাইনে জন্ম নিবন্ধন আছে কিনা বা জন্ম নিবন্ধন তথ্য সঠিক কিনা। জন্ম নিবন্ধন যাচাই করার পাশাপাশি জন্ম নিবন্ধন যাচাই অনলাইন কপি ডাউনলোড বা প্রিন্ট করে বের করতে পারবেন।
অনলাইন জন্ম নিবন্ধন যাচাই করতে কি কি লাগে
অনলাইনে জন্ম নিবন্ধন যাচাই করতে মাত্র দুইটি জিনিস লাগে। এগুলো হলো-
- জন্ম নিবন্ধন সনদ নাম্বার
- জন্ম তারিখ (বছর-মাস-দিন)
আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে জন্ম নিবন্ধন নাম্বার ও উক্ত জন্ম নিবন্ধন সনদে থাকা জন্ম তারিখ লিখে জন্ম নিবন্ধন যাচাই করতে পারবেন।
অনলাইনে জন্ম নিবন্ধন যাচাই করার নিয়ম
মোবাইল বা কম্পিউটার থেকে অনলাইন জন্ম নিবন্ধন যাচাই করতে https://everify.bdris.gov.bd লিংকে ভিজিট করুন। প্রথম ঘরে আপনার জন্ম নিবন্ধন সনদ নাম্বার লিখুন। দ্বিতীয় ঘরে জন্ম নিবন্ধন সনদে থাকা জন্ম তারিখ (বছর-মাস-দিন) সিলেক্ট করুন। এরপর ক্যাপচা পূরণ করুন। শেষে Search অপশনে ক্লিক করে জন্ম নিবন্ধন তথ্য যাচাই করুন।

- Birth Registration Number: জন্ম নিবন্ধন সনদের নাম্বার লিখুন।
- Date of Birth (YYYY-MM-dd): জন্ম তারিখ লিখুন।
- The answer is: ক্যাপচা কোড যোগ ফল লিখুন।
- Search অপশনে ক্লিক করুন।
জন্ম নিবন্ধন যাচাই করার নিয়ম
জন্ম নিবন্ধন যাচাই yyyy mm dd করা এবং জন্ম নিবন্ধন অনলাইন কপি ডাউনলোড করার নিয়ম নিচে ছবিসহ বিস্তারিত উল্লেখ করা হয়েছে। আপনি নিচের ধাপ গুলো অনুসারণ করে নিজের বা অন্য ব্যাক্তির Birth Registration Check করতে পারবেন।
#ধাপ ১ঃ Bdris Gov BD ভিজিট করুন
মোবাইল বা কম্পিউটার থেকে যেকোনো একটি ব্রাউজার ওপেন করে গুগল সার্চ করুন “bdris” লিখে। এরপর গুগলের প্রথমে থাকা ওয়েবসাইটে ভিজিট করুন। অথবা গুগলে https://everify.bdris.gov.bd লিখে এন্টার করুন।

#ধাপ ২ঃ জন্ম নিবন্ধন সনদ নাম্বার লিখুন
https://everify.bdris.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করার পরে নিচের ছবির মতো একটি পেজ দেখতে পাবেন। এখানে ঘরে Birth Registration Number লিখুন।
এখানে আপনার ১৭ ডিজিটের জন্ম নিবন্ধন নাম্বার লিখুন। আপনার জন্ম নিবন্ধন সনদে যদি ১৩ ডিজিটের নাম্বার থাকে তাহলে শুরুতে আপনার জন্ম সাল (yyyy) বসিয়ে দিয়ে ১৭ ডিজিট করে নিবেন।

#ধাপ ৩ঃ জন্ম তারিখ লিখুন
দ্বিতীয় ঘরে আপনার জন্ম নিবন্ধন সনদে উল্লেখ করা জন্ম তারিখ (বছর-মাস-দিন) লিখুন। অর্থাৎ আপনার জন্ম তারিখ যদি ২৫ এপ্রিল ২০০০ সাল হয় তাহলে 2000-04-25 এভাবে লিখুন।
yyyy-mm-dd এখানে প্রথমে জন্ম সাল লিখতে হবে। তারপর ড্যাশ দিয়ে মাস তারপর ড্যাশ দিয়ে তারিখ লিখতে হবে। যদি আপনার জন্ম তারিখ ভুল থাকে তাহলে Birth Registration Check করতে পারবেন না।

#ধাপ ৪ঃ ক্যাপচা লিখুন
উপরে দুইটি ঘর পূরণ করে অংকের একটি ঘর দেখতে পাবেন। এই ক্যাপচা ঘরে অংক সমাধান করে The answer is ফাঁকা ঘরে লিখতে হবে। অংকে যোগ বা বিয়োগ যেকোনো একটির উত্তর লিখতে হবে।

#ধাপ ৫ঃ অনলাইন জন্ম নিবন্ধন যাচাই করুন
উপরের সকল তথ্য সঠিকভাবে যাচাই করে “Search” অপশনে ক্লিক করতে হবে। সার্চ অপশনে ক্লিক করলে আপনার জন্ম নিবন্ধন সনদের সকল তথ্য দেখতে পাবেন।

আপনি চাইলে এখান থেকে CTRL+P এন্টার করে খুব সহজে জন্ম নিবন্ধন অনলাইন কপি ডাউনলোড করে নিতে পারবেন। মোবাইল থেকে চেক করলে ব্রাউজারের উপরের থ্রিডট অপশনে ক্লিক করে Share অপশনে ক্লিক করে PDF ফাইল হিসাবে সেভ করে নিতে পারেন।

যদি আপনার সকল তথ্য দেওয়ার পর Record Not Found লেখা আসে তাহলে বুঝতে হবে আপনার Birth Certificate টি এখনো ডিজিটাল করা হয়নি। তাই অনলাইনে জন্ম নিবন্ধন তথ্য পাওয়া যাচ্ছে না। আপনি ইউনিয়ন পরিষদ বা সিটি কর্পোরেশন অফিসে গিয়ে জন্ম সনদটি ডিজিটাল করুন।
জন্ম নিবন্ধন যাচাই অনলাইন চেক apps
Google Play Store এ জন্ম নিবন্ধন যাচাই করার অ্যাপস আছে। আপনি সেটি ইন্সটল করে জন্ম নিবন্ধন যাচাই করে দেখতে পারবেন। তবে https://everify.bdris.gov.bd ভিজিট করে খুব সহজে জন্ম নিবন্ধন চেক করতে পারবেন।
yyyy mm dd জন্ম তারিখ দিয়ে জন্ম নিবন্ধন যাচাই
মনে রাখবেন নাম ও জন্ম তারিখ দিয়ে জন্ম নিবন্ধন যাচাই করা যায় না। অনলাইনে জন্ম নিবন্ধন সনদ যাচাই করতে হলে অবশ্যই জন্ম নিবন্ধন নাম্বার ও জন্ম তারিখ প্রয়োজন হয়।
জন্ম নিবন্ধন চেক করতে নিচের নিয়ম গুলো অনুসরণ করুন-
- https://everify.bdris.gov.bd লিংকে ভিজিট করুন।
- ১৭ ডিজিটের জন্ম নিবন্ধন সনদ নাম্বার লিখুন।
- YYYY MM DD (বছর মাস দিন) ফরম্যাটে জন্ম তারিখ লিখুন।
- যোগ বিয়োগ সংখ্যা সমাধান করে ক্যাপচা কোডে লিখুন।
- Search অপশনে ক্লিক করুন।
জন্ম নিবন্ধন অনলাইন কপি ডাউনলোড PDF
অনলাইনে জন্ম নিবন্ধন সনদ যাচাই করার পর আপনি যদি অনলাইন কপি ডাউনলোড PDF করতে চান তাহলে কম্পিউটারে কীবোর্ড থেকে CTRL কী চেপে ধরে P চাপুন। তাহলে একটি পপআপে প্রিন্ট (Print) করার করার অপশন চলে আসবে। কম্পিউটারে প্রিন্টার যুক্ত থাকলে প্রিন্ট হবে। না হলে কম্পিউটার অটোমেটিক পিডিএফ ফাইল ডাউনলোড হয়ে যাবে।
মোবাইলে জন্ম নিবন্ধন অনলাইন কপি ডাউনলোড করার জন্য ব্রাউজারের উপরে থ্রিডট অপশনে ক্লিক করুন। এরপর Share অপশনে ক্লিক করে নিচে স্ক্রোল করে PDF খুঁজে ক্লিক করুন। এরপর পিডিএফ ফাইল ডাউনলোড করুন।

নোটঃ আপনি Online Jonmo Nibondhon Jachai করার পর যদি জন্ম নিবন্ধন সনদের তথ্য অনলাইনে খুঁজে (Record Not Found) না পান তাহলে ইউনিয়ন পরিষদ / সিটি কর্পোরেশন অফিসে যোগাযোগ করুন।প্রশ্ন উত্তর (FAQs)
জন্ম নিবন্ধন যাচাই ওয়েবসাইট কোনটি?
অনলাইন জন্ম নিবন্ধন যাচাই করার ওয়েবসাইট https://everify.bdris.gov.bd
জন্ম নিবন্ধন যাচাই করতে কি টাকা লাগে?
জন্ম নিবন্ধন যাচাই বা ডাউনলোড করতে টাকা লাগে না। সম্পূর্ণ ফ্রিতে অনলাইনে যাচাই করতে পারবেন।
নাম ও জন্ম তারিখ দিয়ে কি জন্ম নিবন্ধন চেক করা যায়?
না। নাম ও জন্ম তারিখ দিয়ে জন্ম নিবন্ধন চেক করা যায় না। জন্ম নিবন্ধন চেক করার জন্য জন্ম নিবন্ধন সনদ নাম্বার ও জন্ম তারিখ লাগে।
জন্ম নিবন্ধন হারিয়ে গেলে কি করবো?
জন্ম নিবন্ধন হারিয়ে গেলে নিকটস্থ ইউনিয়ন পরিষদ বা সিটি কর্পোরেশন অফিসে যোগাযোগ করুন।
আরো পড়ুন
- নতুন ভোটার আইডি কার্ড ডাউনলোড
- ১০ হাজার টাকা লোন নিন আজই





