১০ হাজার টাকা লোন নিন আজই

আপনি কি আর্থিক সমস্যায় ভুগছেন বা ছোট একটা বিজনেস করার জন্য অর্থ জোগাড় করতে পারছেন না? তাহলে আজকের এই আর্টিকেলটি আপনার জন্য। কেননা আজকের আর্টিকেলে আমরা জানবো কিভাবে অনলাইনের মাধ্যমে ১০ হাজার টাকা লোন নিবেন।

আপনি এখন চাইলে ঘরে বসে অনলাইনের মাধ্যমে ১০ হাজার টাকা লোন নিতে পারবেন বিকাশ অ্যাপ (Bkash App) সিটি ব্যাংককের মাধ্যমে। বিকাশ অ্যাপের মাধ্যমে সিটি ব্যাংক ও বিকাশের পাইলট প্রজেক্টের আওতায় ১০ হাজার টাকা পর্যন্ত সহজ লোন পাবেন।

বিকাশ গ্রহককে কোনো ডকুমেন্টস ও জামানত  ছাড়াই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI) আপনার বিকাশ অ্যাপের লেনদেন পর্যালোচনা করে যোগ্যতার ভিত্তিতে এই ডিজিটাল লোন প্রদান করবে।

লোনের টাকা বিকাশ একাউন্টে ইনস্ট্যান্ট যুক্ত হবে। ৩ মাসের কিস্তিতে লোনের টাকা পরিশোধ করতে হবে। বিকাশ একাউন্টে টাকা থাকলে অটোমেটিক কিস্তির টাকা জমা হবে। লোনের টাকা উত্তলন করে অন্য কাজে অথবা ব্যবসার মূলধন হিসেবে কাজে লাগাতে পারবেন।

বিকাশ অ্যাপ থেকে ১০ হাজার টাকা লোন নেওয়ার উপায়

  • বিকাশ অ্যাপে লগইন করে হোমস্ক্রিন থেকে “লোন” সিলেক্ট করুন।
  • লোনের লিমিট দেখে “লোন নিন” অপশনে ট্যাপ করুন।
  • লোনের অ্যামাউন্ট দেখে পরবর্তী ধাপে যেতে হবে।
  • স্ক্রিনে লোনের সব তথ্য চলে আসবে।
  • এবার বিকাশ পিন নাম্বার দিয়ে নিচের অংশ ট্যাপ করে ধরে রাখলেই লোন নেওয়া হয়ে যাবে।

প্রশ্ন উত্তর (FAQs)

আপনি লোনের উপযুক্ত কিনা কিভাবে জানবেন?

বর্তমানে বিকাশ ডিজিটাল লোন নির্দিষ্ট কিছু গ্রাহকের জন্য চালু করেছে। যেসকল গ্রাহক বেশি বেশি লেনদেন করে তারা লোনের জন্য উপযুক্ত। বিকাশ অ্যাপ থেকে লোন অপশনে ক্লিক করে জানতে পারবেন আপনি ১০ হাজার টাকা লোনের উপযুক্ত কিনা।

কিভাবে লোনের লিমিট বাড়ানো যায়?

লোনের লিমিট বাড়াতে লোন নিয়ে সময়মতো পরিশোধ করুন এবং বেশি বেশি লেনদেন করুন।

আমি কি একাধিক বার লোন নিতে পারবো?

হ্যাঁ লোনের পরিশোধ করে একাধিক বার লোন নিতে পারবেন।

কিভাবে লোন পরিশোধ করা যায়?

লোন নেওয়ার পর নির্দিষ্ট তারিখে বিকাশ অ্যাপে ব্যালেন্স রাখলে লোনের কিস্তি অটোমেটিক পরিশোধ হয়ে যাবে। তাছাড়া আপনি নিজেও নির্দিষ্ট সময়ের আগে লোনের টাকা পরিশোধ করতে পারবেন।

আরো পড়ুন