শাহ ফতেহ আলী পরিবহন (Shah ali paribahan) দেশের উত্তরবঙ্গের মানুষের কাজে জনপ্রিয় একটি বাস পরিসেবা। ১৯৯৭ সাল থেকে দেশের উত্তরবঙ্গের যাত্রীদের আস্থার সাথে পরিবহন সেবা প্রদান করে আসতেছে। শাহ ফতেহ আলী পরিবহনের দেশ জুড়ে এসি/নন-এসি ও স্লিপার বাস চালু আছে। যাত্রীদের সুবিধার কথা চিন্তা করে শাহ ফতেহ আলী পরিবহন অনলাইন টিকিট বুকিং করার সিস্টেম চালু করেছে। যাতে যাত্রীরা ঘরে বসে খুব সহজে শাহ ফতেহ আলী পরিবহনের অনলাইন টিকিট বুকিং করতে পারে এবং নিশ্চিতে যাত্রা করতে পারে।
শাহ ফতেহ আলী পরিবহনের যাত্রীদের আগে পরিবহনে যাতায়াত করার জন্য কাউন্টারে গিয়ে টিকিট কাটতে হতো। যাত্রীদের সুবিধার জন্য এখন অনলাইন টিকিট কাটার উপায় চালু করেছে শাহ ফতেহ আলী পরিবহন কর্তৃপক্ষ। আজকের আর্টিকেলে আমরা জানবো কিভাবে অনলাইনে শাহ ফতেহ আলী পরিবহনের টিকেট বুকিং করতে হয়।
শাহ ফতেহ আলী পরিবহন অনলাইন টিকিট বুকিং করার নিয়ম
অনলাইনে শাহ ফতেহ আলী পরিবহনের টিকিট বুকিং করার জন্য আপনার স্মার্টফোন বা কম্পিউটার থেকে যেকোনো একটি ব্রাউজার ওপেন করে https://www.shahaliparibahan.com ওয়েবসাইট ভিজিট করুন। অথবা সরাসরি শাহ ফতেহ আলী পরিবহন ওয়েবসাইটে যেতে এই লিংকে ক্লিক করুন। এরপর,

- From: কোথায় থেকে যাত্রা শুরু করবেন লিখুন।
- To: কোথায় যেতে চাচ্ছেন লিখুন।
- Date of Journey: যাত্রার তারিখ সিলেক্ট করুন।
- Date of Return: অপশনাল
- Search Buses: সার্চ অপশনে ক্লিক করুন।

আপনার যাত্রা রুটের শাহ ফতেহ আলী পরিবহনের বিভিন্ন সময়সূচির বাস গুলো দেখতে পাবেন। এরপর এসি/নন-এসি বাস সিলেক্ট করুন। আপনার সময় অনুযায়ী বাস সিলেক্ট করতে View Seats অপশনে ক্লিক করুন।

বাসের ফাঁকা সিট সিলেক্ট করুন (সাদা রঙের সিট গুলো ফাঁকা আছে)। এরপর Boarding points অপশন থাকে কোথায় থেকে বাসে উঠতে চান সিলেক্ট করুন। এরপর Continue অপশনে ক্লিক করুন।

যাত্রীর বিস্তারিত তথ্য উল্লেখ করতে হবে। যেমন সম্পূর্ণ নাম, জেন্ডার, মোবাইল নাম্বার, ইমেইল এড্রেস। এরপর পেমেন্ট মেথড সিলেক্ট করে Proceed to Pay অপশনে ক্লিক করুন।
মোবাইল ব্যাংকিং বা ডেবিট/ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করে শাহ ফতেহ আলী পরিবহন অনলাইন টিকিট ডাউনলোড করুন। এছাড়া আপনার প্রদান করা ইমেইল এড্রেসে টিকিটের কপি পাঠিয়ে দেওয়া হবে। সেখান থেকেও টিকিট ডাউনলোড করতে পারবেন।
ডাউনলোড করা টিকেট কম্পিউটার থেকে প্রিন্ট করে বা অনলাইন টিকেটের কপি দেখিয়ে শাহ ফতেহ আলী পরিবহনে গন্তব্যে যাত্রা করতে পারবেন।





