স্বপ্নদ্বীপ রিসোর্ট – ঈশ্বরদী, পাবনা

স্বপ্নদ্বীপ রিসোর্ট (Shopnodip Resort) পাবনা জেলা শহর সদর থেকে ২৪ কিলোমিটার এবং ঈশ্বরদী উপজেলা সদর থেকে ৫ কিলোমিটার দূরে প্রায় ১০ বিঘা জায়গায় উপর গড়ে তোলা হয়েছে। ২০২০ সালের ১৪ ফেব্রুয়ারি খায়রুল গ্রুপ অব কোম্পানির চেয়ারম্যান আলহাজ্ব খায়রুল ইসলাম নিজ উদ্যোগে এই রিসোর্টটি গড়ে তোলেন।

দেশের পশ্চিমাঞ্চলীয় রেলওয়ে দপ্তর, ইপিজেড ও রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের প্রাণ কেন্দ্রে এই থ্রি-স্টার মানের রিসোর্ট। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই রিসোর্টে দেশী-বিদেশী দর্শানার্থীদের আবাসন ও অবসর সময় কাটানোর আদর্শ স্থান।

স্বপ্নদ্বীপ রিসোর্টে প্রবেশ করলে দেখতে পাবেন কৃত্রিম তৈরি কাঁঠাল, দাবার কোর্ট, বাঘ, সিংহ, জিরাফ, উটপাখি, শল্কচিল, হনুমান, ডলফিন, কুমির, সাপ, পাহাড়ি ঝর্ণা, ফুলের লাভ রিয়্যাক্ট, পুষ্পকুঞ্জ, গ্রামী্র নারীর কলসি কাঁধে, কার্টুনের বই পড়া শিশু, গিটার হাতে গিটারিষ্ট, নারী-পুরুষের ভালবাসার প্রতিকৃতি, গেমিং জোন ইত্যাদি।

এছাড়া রয়েছে মিনি পার্ক, হানিসুই রাইড, সোয়ান রাইড, কিডস জোন, পিকনিক স্পট, সুইমিংপুল, কনফারেন্স হল ও সহস্রাধিক মানুষের অনুষ্ঠান আয়োজন করার স্পট। স্বপ্নদ্বীপ রিসোর্টের দৃষ্টিনান্দন সৌন্দর্য উপভোগ করতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রাতিদিন নানা বয়সী মানুষের আগমন ঘটে।

BM Khalid Hasan Sujon

স্বপ্নদ্বীপ রিসোর্ট প্রবেশ মূল্য ও সময়সূচী

রিসোর্টে জনপ্রতি প্রবেশ টিকেট মূল্য ১০০ টাকা এবং বাচ্চাদের প্রবেশ টিকেট মূল্য ৫০ টাকা (৩.৫ ফিট পর্যন্ত)।

স্বপ্নদ্বীপ রিসোর্টের পার্ক এরিয়া প্রতিদিন সকাল ০৮:০০ টা থেকে রাত ০৮:০০ টা পর্যন্ত খোলা থাকে।

রিসোর্টের প্যাকেজ সমূহ

  • স্পেশাল প্যাকেজ ১ (৩ জন)
  • পার্কে প্রবেশ
  • চিকেন চাওমিন
  • থাই ফ্রাইড চিকেন
  • সফট ড্রিংকস ২৫০ মিলি
  • মূল্য ৯৫০ টাকা (১ ঘন্টা সুইমিংপুল সহ ১,৭৫০ টাকা)
  • স্পেশাল প্যাকেজ ২ (৩ জন)
  • পার্কে প্রবেশ
  • তান্দুরি চিকেন
  • স্পেশাল নান ২ টা
  • সফট ড্রিংকস ২৫০ মিলি
  • মূল্য ১,১০০ টাকা (১ ঘন্টা সুইমিংপুল সহ ১,৯০০ টাকা)
  • স্পেশাল প্যাকেজ ৩ (৩ জন)
  • পার্কে প্রবেশ
  • ক্যাশওনাট সালাদ
  • অস্থন ৬ পিস
  • থাই স্যুপ থিক
  • সফট ড্রিংকস ২৫০ মিলি
  • মূল্য ১,৫০০ টাকা (১ ঘন্টা সুইমিংপুল সহ ২,৩০০ টাকা)
  • স্পেশাল প্যাকেজ ৪ (৪ জন)
  • পার্কে প্রবেশ
  • স্পেশাল পিজ্জা ১২ পিচ
  • সফট ড্রিংকস ২৫০ মিলি
  • মূল্য ১,৪০০ টাকা (১ ঘন্টা সুইমিংপুল সহ ২,৪০০ টাকা)
  • স্পেশাল প্যাকেজ ৫ (৫ জন)
  • পার্কে প্রবেশ
  • চিকেন বিরিয়ানী (সোনালী মুরগী)
  • সফট ড্রিংকস ২৫০ মিলি
  • মূল্য ১,৬০০ টাকা (১ ঘন্টা সুইমিংপুল সহ ২,৬০০ টাকা)
  • স্পেশাল প্যাকেজ ৬ (৬ জন)
  • পার্কে প্রবেশ
  • বিফ দম বিরিয়ানী
  • সফট ড্রিংকস ২৫০ মিলি
  • মূল্য ১,৭০০ টাকা (১ ঘন্টা সুইমিংপুল সহ ২,৭০০ টাকা)

রুম ভাড়া ও খরচ

রিসোর্টে বিভিন্ন ক্যাটাগরির রুম রয়েছে। রুম ভাড়া ২,৯৯৯ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ৭,৯৯৯ টাকা পর্যন্ত। বিভিন্ন উৎসব ও বিশেষ দিনে বিশেষ ডিসকাউন্ট অফার থাকে।

BM Khalid Hasan Sujon
Room TypeRoom Price
Superior Single Room2,999 Tk
Premium Room4,499 Tk
Executive Room5,499 Tk
Cottage Room5,999 Tk
Dragon Cottage Room7,999 Tk
Premium Family Room7,999 Tk

সুবিধা: পার্ক এন্টি, গাড়ি পাকিং, ওয়েলকাম ড্রিংক, হাই স্পিড ওয়াইফাই, সুইমিংপুল, ২৪ ঘন্টা রুম সার্ভিস সহ আরো বিশেষ সুবিধা রয়েছে।

খাবার ব্যবস্থা

রিসোর্টে খাবার জন্য তাদের নিজস্ব রেস্টুরেন্ট রয়েছে। এখানে প্রতিমাসে ৪ বার বুফে আয়োজন করা হয়। পাবনার মধ্যে একমাত্র বুফে রেস্টুরেন্ট এই স্বপ্নদ্বীপ রিসোর্টে। বাংলা, ইন্ডিয়ান, চাইনিজ, রাশিয়ান ও কন্টিনেন্টাল খাবার ব্যবস্থা রয়েছে। এছাড়া অতিথিরা চাইলে যেকোনো সময় পছন্দের খাবার অর্ডার করতে পারে।

যোগাযোগ তথ্য

কিভাবে যাবেন

স্বপ্নদ্বীপ রিসোর্টে যেতে হলে প্রথমে আপনাকে পাবনা যেতে হবে। রাজধানী ঢাকা থেকে খুব সহজে সড়কপথে বাস ও ট্রেন চড়ে পাবনা যেতে পারবেন। ঢাকার গাবতলী ও কল্যাণপুর বাস স্টেশন থেকে পাবনা এক্সপ্রেস, শাহজাদপুর ট্রাভেলস সহ অন্যান্য এসি নন-এসি পরিবহনে চড়ে পাবনা যেতে পারবেন। নন-এসি / এসি বাস ভেদে ভাড়া ৫০০ থেকে ৭০০ টাকা।

ট্রেনে যেতে ঢাকার কমলাপুর রেলস্টেশন থেকে রাজশাহীগামী যেকোনো ট্রেনে চড়ে ঈশ্বরদী বাইপাস রেলস্টেশনে নেমে যাবেন। রেলস্টেশন থেকে সিএনজি বা অটোরিকশা করে ৯ কিলোমিটার দূরে স্বপ্নদ্বীপ রিসোর্ট যেতে পারবেন।

BM Khalid Hasan Sujon

এছাড়া পাবনা জেলা শহর থেকে সিএনজি বা অটোরিকশা চড়ে খুব সহজে রিসোর্ট যেতে পারবেন। সিএনজি বা অটোরিকশা ভাড়া লাগবে ৪০ থেকে ৫০ টাকা।

আরো পড়ুন