জ্বীনের মসজিদ লক্ষীপুর

লক্ষীপুর জেলা থেকে প্রায় ২১ কিলোমিটার দূরত্বে রায়পুর উপজেলার দেনায়েতপুর নামক স্থানে অবস্থিত ঐতিহাসিক জ্বীনের মসজিদ। ১৮৮৮ সালের শেষার্ধে নির্মিত এই মসজিদটি এলাকায় “মৌলভী আবদুল্লাহ সাহেবের মসজিদ” বলে পরিচিত। মসজিদের সামনে সিঁড়ির কাছে নেমপ্লেটে “মসজিদ-ই জামে আব্দুল্লাহ” উল্লেখ করা হয়েছে।…













