শ্রীমঙ্গল ভ্রমণের উপযুক্ত সময় কখন

শ্রীমঙ্গল বাংলাদেশের সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার অন্তর্ভুক্ত একটি উপজেলা। ভৌগোলিক অবস্থানের কারণে শ্রীমঙ্গলে প্রচুর চা চাষ হয় বলে শ্রীমঙ্গল চায়ের রাজধানী নামে খ্যাত। এখানকার ৪৩.৩৪% জায়গা জুড়ে রয়েছে চা বাগান। আপনারা যারা শ্রীমঙ্গল ভ্রমণে যেতে চাচ্ছেন তাদের মধ্যে অনেকে জানতে চাচ্ছেন শ্রীমঙ্গল ভ্রমণের উপযুক্ত সময় কখন?

শ্রীমঙ্গল অঞ্চলে উঁচু নিচু পাহাড়, রেইন ফরেস্ট, হাওর আর সবুজ চা বাগান একসাথে উপভোগ করার জন্য প্রতিদিন অসংখ্য দেশি-বিদেশি পর্যটকদের আগমন ঘটে। পর্যটকদের থাকার জন্য বাংলাদেশের সেরা ও আধুনিক রিসোর্ট গুলো গড়ে তোলা হয়েছে এই অঞ্চলে।

শ্রীমঙ্গল ভ্রমণের উপযুক্ত সময় কখন

বছরের যেকোনো সময় শ্রীমঙ্গল ভ্রমণের জন্য উপযুক্ত। তবে একেক সিজনে শ্রীমঙ্গলের সৌন্দর্য একেক ভাবে উপভোগ্য। শীতের মৌসুম অক্টোবর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত শ্রীমঙ্গলের আবহাওয়া বেশ ঠান্ডা থাকে। এসময় কুয়াশা ঢাকা সবুজ চা বাগান ও অন্যান্য প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন।

BM Khalid Hasan Sujon

এছাড়া বর্ষা মৌসুম জুন থেকে আগস্ট মাসে শ্রীমঙ্গলের হামহাম জলপ্রপাতে পানি থাকায় আসল সৌন্দর্য উপভোগ করতে পারবেন। তবে বর্ষা মৌসুমে অতি বৃষ্টির কারণে ভ্রমণে কিছুটা কষ্ট হতে পারে। এছাড়া বর্ষাকালে লাউয়াছড়া জাতীয় উদ্যানের সবুজ প্রকৃতি আপনাকে মুগ্ধ করবে।

যারা চা পাতা সংগ্রহের দৃশ্য দেখতে চাইলে মে মাস থেকে অক্টোবর মাসে শ্রীমঙ্গল ভ্রমণে যাবেন। তখন চা শ্রমিকদের কর্মব্যস্ততা ও সবুজ চা বাগানের পরিপূর্ণ সৌন্দর্য উপভোগ করতে পারবেন।

আরো পড়ুন