ডালি আম্বার রিসোর্ট (Dhalis Amber Nivaas Resort) রাজধানী ঢাকার অদূরে মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান থানার অধিনস্ত ইছাপুরার বাহেরকুচিতে অবস্থিত। সবুজে মোড়ানো ঢালী রিসোর্ট ঘিরে রয়েছে দৃষ্টিনন্দন আলোকসজ্জার ব্যবস্থা। রাতের রিসোর্ট জেগে উঠে দৃষ্টিনন্দন আলোর পসরায়।
প্রায় ৩৩ একর জায়গা জুড়ে ডালি আম্বার নিবাস রিসোর্টে গেস্টদের অবকাশ যাপনের জন্য রয়েছে আধুনিক কটেজ, বড় সুইমিংপুল, জীম সেন্টার, স্পা সেন্টার, ইনডোর গেমস, মাল্টি কুজিন রেস্টুরেন্ট, কনফারেন্স হল, কনভেনশন সেন্টার, ফ্যাশন হাউজ, ডিপার্টমেন্ট স্টোর, মিটিং হল রুম সহ বিভিন্ন ধরনের অনুষ্ঠান আয়োজন করার সুব্যবস্থা।
এছাড়া ছোট বাচ্চাদের জন্য রয়েছে বিভিন্ন কিডস জোন, ভারচুয়াল রিয়েলিটি গেমস জোন ও খেলার মাঠ। এখানে রয়েছে বিশাল একটি লেক, সেখানে বোট রাইডিং করতে পারবেন। রিসোর্টের নয়ানাভিরাম স্থাপত্যশৈলি ও সবুজে ঘেরা পরিবেশ যেকারো মন কাড়তে বাধ্য করে।
প্রবেশ টিকেট মূল্য
ডালি আম্বার নিবাস রিসোর্টে জনপ্রতি ২৫০ টাকা দিয়ে টিকেট কেটে সারাদিন রিসোর্টের সৌন্দর্য উপভোগ করতে পারবেন।
ডালি আম্বার রিসোর্ট রুম ভাড়া
| Room Type | Room Price |
| DAN Apartment | 45,000++ |
| Family Cottage Room | 23,000++ |
| Water Lily Suite Room | 20,000++ |
| Water Lily Premium Room | 15,000++ |
| Water Lily Deluxe Room | 12,000++ |
| Executive Room (Double/Twin) | 15,000++ |
| Super Deluxe Room (Double/Twin) | 13,000++ |
| Deluxe Room (Double/Twin) | 12,000++ |
| Cottage Room | 9,000++ |
| Sunflower Deluxe | 12,000++ |
| Lotus Suite | 12,000++ |
| Lotus Premium | 12,000++ |
ডালি আম্বার নিবাস রিসোর্ট ডে ট্যুর প্যাকেজ
- September Package 11,500 Tk
- Swimming Package 900 Tk
- Ramadan Package 11,999 Tk
- Game Festival Package 400 Tk
খাওয়া-দাওয়া ব্যবস্থা
ডালি আম্বার নিবাস রিসোর্টে খাবার জন্য মেরিগোল্ড নামে একটি রেস্টুরেন্ট রয়েছে। যেখানে ওয়েস্টার্ন কন্টিনেন্টাল, থাই, চাইনিজ ও ভারতীয় খাবার পাবেন। এছাড়া চা/কফি খাওয়া জন্য আম্বার ক্যাফে নামে একটি ক্যাফে রয়েছে।
খাবার সময়সূচী
- সকালের নাস্তা ৭:৩০ থেকে ১০:৩০ মিনিট।
- দুপুরের খাবার ১:৩০ থেকে ৪:৩০ মিনিট।
- রাতের খাবার ৭:০০ টা থেকে রাত ১১ টা।
যোগাযোগ
- ঠিকানা: ডালি আম্বার নিবাস রিসোর্ট, বাহেরকোচি, ইছাপুরা, সিরাজদিখান, মুন্সিগঞ্জ।
- মোবাইল নাম্বার: 01708-590320, 01708590304, 01708-590319
- ইমেইল: reservations@dhalisamberresort.com
- ফেসবুক পেজ
- ওয়েবসাইট
হেড অফিস
ঠিকানা: জেড স্কায়ার ২০৯/এ-বি (২য় তলা), শহীদ সৈয়দ নজরুল ইসলাম শরণি, পুরনো পল্টন, ঢাকা।
কিভাবে যাবেন
ঢাকার গুলিস্তান ও যাত্রাবাড়ী বাস স্টেশন থেকে যেকোনো বাসে চড়ে ঢাকা মাওয়া মহাসড়কের শ্রীনগর থেকে একটু আগে নিমতলি বাসস্ট্যান্ড নেমে যাবেন। সেখান থেকে সিএনজি বা অটোরিকশা ভাড়া করে সরাসরি ডালি আম্বার রিসোর্ট যেতে পারবেন।
এছাড়া ঢাকার গুলিস্তান বা সাইনবোর্ড থেকে মুক্তাপুর ব্রিজ এসে সেখান থেকে সিএনজি রিজার্ভ করে রিসোর্ট যেতে পারবেন।
আরো পড়ুন
- মুন্সিগঞ্জ ওয়াটার পার্ক
- মুন্সিগঞ্জ আবাসিক হোটেল
- মাওয়া রিসোর্ট
- পদ্মা রিসোর্ট
- এম জে হলিডে রিসোর্ট
- আরণ্যক হলিডে রিসোর্ট





