ফ্যামিলি কার্ড অনলাইন আবেদন 2026

ফ্যামিলি কার্ড বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয় কর্তৃক প্রবর্তিত একটি ডিজিটাল সামাজিক নিরাপত্তা কর্মসূচি। এর প্রধান লক্ষ্য দেশের হতদরিদ্র ও নিন্ম আয়ের পরিবারগুলোকে একটি ডাটাবেজের আওয়ায় এনে সরাসরি আর্থিক ও খাদ্য সহায়তা প্রদান করা।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর নির্বাচনী ইশতেহারে প্রধান অঙ্গীকার ছিল ফ্যামিলি কার্ড। নির্বাচনে বিপুলসংখ্যক আসনে জয়লাভ করার পর ২০২৬ সালের ১০ মার্চ প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকার কড়াইল বস্তি সংলগ্ন টিআ্যান্ডটি মাঠে আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির উদ্বোধন করেন।

এই কার্ডের মাধ্যমে নির্বাচিত পরিবারগুলোকে নিয়মিত নগদ অর্থ সহায়তা দেওয়া হবে। এর মূল দর্শন হলো “ব্যাক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক”। পাইলটিং কর্মসূচিতে প্রথম পর্যায় ১৪ টি ইউনিটে ১০ হাজার পরিবারকে এই কার্ড প্রদান করা হয়। পরবর্তীতে প্রতি ধাপে ১০ হাজার বৃদ্ধি করে ২০২৬ সালের মধ্যে বিভিন্ন ইউনিটে ৪০ হাজার পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতাভুক্ত করা হবে।

২০৩০ সালের মধ্যে ফ্যামিলি কার্ড বাংলাদেশের প্রতিটি নাগরিকের জন্য একটি ” সর্বজনীন সোশ্যাল আইডি কার্ড” হিসেবে রূপান্তর করা।

ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্দেশ্য

দারিদ্র্য বিমোচনঃ ২০৩০ সালের মধ্যে দেশকে দারিদ্র্য মুক্ত করা ও প্রান্তিক জনগোষ্ঠীকে আর্থিক স্বচ্ছলতা নিশ্চিত করা এই প্রকল্পের দীর্ঘমেয়াদী রূপকল্প।

পরিবারকে উন্নয়নের একক হিসেবে বিবেচনাঃ ব্যাক্তি নয়, পরিববারই উন্নয়নের মূল একক” এই দর্শনের উপর ভিত্তি করে অভাবী ফ্যামিলি গুলোকে সরাসরি এই সহায়তায় আওতায় নিয়ে আসা।

নারীর ক্ষমতায়নঃ নারীকে পরিবারের প্রধান হিসেবে স্বীকৃতি দিয়ে সরাসরি তার হাতে অর্থ পৌঁছে দেওয়া, যাতে তিনি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারে।

অর্থ প্রদানঃ মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে সুবিধাভোগীর কাছে সরাসরি অর্থ সহায়তা পৌঁছে দেওয়া।

খাদ্য নিরাপত্তাঃ মাসে নিয়মিত আর্থিক সহায়তায় মাধ্যমে দরিদ্র পরিবারগুলোকে খাদ্য ও প্রয়োজনীয় চাহিদা পূরণ করা।

ডিজিটাল ডাটাবেইজঃ ৯৫ টির বেশি বিদ্যমান সামাজিক নিরাপত্তা কর্মসূচির মধ্যে সমন্বয়হীনতা দূর করে একক ডিজিটাল ডাটাবেইজ তৈরি করা।

টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDG) অর্জনঃ দারিদ্র্য বিমোচন (SDG-1), খাদ্য নিরাপত্তা (SDG-2) ও লিঙ্গ বৈষম্য হ্রাসসহ (SDG-5) অন্যান্য বৈশ্বিক লক্ষ্যমাত্রা অর্জনে সহায়তা করা।

সর্বজনীর সামাজিক পরিচয়পত্রঃ সরকারের দীর্ঘমেয়াদী লক্ষ্য ২০৩০ সালের মধ্যে ফ্যামিলি কার্ড “ইউনিভার্সাল সোশ্যাল আইডি কার্ড” এ নিশ্চিত করা।

ফ্যামিলি কার্ড কারা পাবেন

  • ভূমিহীন ও গৃহহীন যাদের নিজস্ব স্থায়ী বাড়িঘর বা জমি নেই।
  • পরিবারের প্রতিবন্ধী বা অক্ষম সদস্য।
  • প্রান্তিক জনগোষ্ঠী, হিজড়া ও বেদে সম্প্রদায়ের মানুষ।
  • দেশের বিভিন্ন অঞ্চলে বসবাস করা ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ।
  • যাদের চাষযোগ্য জমির পরিমাণ ০.৫ একর বা তার থেকে কম।
  • বিধবা বা স্বামী পরিত্যক্ত নারী যিনি পরিবার পরিচালনা করেন।
  • প্রাকৃতিক দুর্যোগ ও নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবার।

ফ্যামিলি কার্ড আবেদন করতে কি কি কাগজপত্র লাগবে

ফ্যামিলি কার্ডের আবেদন করতে প্রয়োজনীয় কাগজপত্র গুলো নিচে উল্লেখ করা হলঃ

  • জাতীয় পরিচয়পত্র (NID)
  • পাসপোর্ট সাইজের ছবি
  • সচল মোবাইল নাম্বার (মোবাইল ব্যাংকিং একাউন্ট থাকতে হবে)

ফ্যামিলি কার্ড অনলাইন আবেদন 2026

ফ্যামিলি কার্ড অনলাইন আবেদন করার জন্য স্থানীয় ইউনিয়ন পরিষদ ও ওয়ার্ড কাউন্সিল কার্যালয় থেকে আবেদন ফরম সংগ্রহ করে আবেদন করতে পারবেন।

এছাড়া ঘরে বসে familycard.gov.bg সরকারি অনলাইন পোর্টাল ওয়েবসাইট থেকে নিজে নিজে আবেদন করতে পারবেন।

নোটিশঃ ফ্যামিলি কার্ড অনলাইন আবেদন প্রক্রিয়া এখনো শুরু হয়নি। খুব দ্রুত সময়ের মধ্যে অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হবে। তাই ইউনিয়ন পরিষদ, পৌরসভার ও ওয়ার্ড কাউন্সিল কার্যালয় থেকে ফ্যামিলি কার্ড আবেদন ফরম সংগ্রহ করে আবেদন করুন।

কার্ডে কত টাকা পাবেন

ফ্যামিলি কার্ড যোগ্য পরিবার প্রতিমাসে ২,৫০০ টাকা পর্যন্ত সহায়তা পেতে পারেন। বড় পরিবার অর্থাৎ পরিবারের সদস্য সংখ্যা ৫ জনের বেশি হলে ৫,০০০ টাকা পর্যন্ত সহায়তার উল্লেখ আছে।

বিকাশ, নগদ বা রকেট বা অনুমোদিত মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে টাকা পেয়ে যাবেন।

FAQs (প্রশ্ন উত্তর)

ফ্যামিলি কার্ড আবেদন ফরম কোথায় পাবো?

ফ্যামিলি কার্ড আবেদন ফরম ইউনিয়ন পরিষদ ও ওয়ার্ড কাউন্সিল কার্যালয় থেকে সংগ্রহ করতে পারবেন।

ফ্যামিলি কার্ড আবেদন লিংক

ফ্যামিলি কার্ড অনলাইন আবেদন করার লিংক familycard.gov.bg

ফ্যামিলি কার্ড কবে উদ্বোধন করেন এবং কে করেন?

২০২৬ সালের ১০ মার্চ ফ্যামিলি কার্ড উদ্বোধন করেন বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *