গল্লামারী লিনিয়ার পার্ক, খুলনা

গল্লামারী লিনিয়ার পার্ক খুলনা মহানগরীর গল্লামারী এলাকায় ময়ূর নদীর তীরে অবস্থিত একটি বিনোদন পার্ক। ২০০৯ সালে খুলনা সিটি করর্পোরেশন গল্লামারী ময়ূর নদীর তীরে প্রায় ১৪ একর জায়গার উপর এই পার্ক নির্মাণের উদ্যোগ নেয় এবং ২০১২ সালে প্রকল্পটি অনুমোদনের পর পার্ক তৈরির কাজ আরম্ভ হয়।

পার্কে প্রবেশ করলে দেখতে পাবেন সুন্দর সাজানো-গোছানো প্রকৃতিক পরিবেশ। হাঁটার জন্য সুন্দর ওয়ার্কওয়ে, বসার বেঞ্চ, শিশুদের জন্য কিডস জোন, বাঘ হরিণ ও গরুর গাড়ির কৃক্রিম ভাস্কর্য, পিকনিক স্পট, দুটি দৃষ্টিনন্দন ব্রিজ, ট্রেন, নাগরদোলা, খেলার মাঠ, চারতলা অবজারভেশন টাওয়ার, দুটি মেরি গ্রাউন্ড, চারটি কাম্বিং পোল, দশটি আমব্রেলা শেড, প্যাডেস্ট্রিয়ান, জ্যাম্পিং প্যাড, স্লিপার, আর্টিফিশিয়াল টানেল, মিনি চিড়িয়াখানা ও খাবার জন্য রেস্টুরেন্ট আছে।

প্রবেশ টিকেট মূল্য ও সময়সূচী

গল্লামারী লিনিয়ার পার্কের প্রবেশ টিকেট মূল্য জনপ্রতি ৪০ টাকা। প্রতিদিন সকাল ৯ টা থেকে সন্ধ্যা ৬:৩০ মিনিট পর্যন্ত খোলা থাকে।

BM Khalid Hasan Sujon

গল্লামারী লিনিয়ার পার্ক কিভাবে যাবেন

রাজধানী ঢাকার গাবতলী, নবীনগর, গুলিস্তান বাস টার্মিনাল থেকে হানিফ পরিবহন, শ্যামলী পরিবহন, সোহাগ পরিবহন, এনা পরিবহন, ইমাদ পরিবহন সহ খুলনাগামী যেকোনো পরিবহনে চড়ে খুলনা আসতে পারবেন। নন-এসি/এসি বাস ভেদে ভাড়া ৬০০ থেকে ১০০০ টাকা।

এছাড়া ঢাকার কমলাপুর রেলস্টেশন থেকে জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনে খুলনা আসতে পারবেন। প্রতি সোমবার বাদে ঢাকা থেকে রাত ০৮:০০ টায় খুলনার উদ্দেশ্যে ছেড়ে আসে। আসন ভেদে জনপ্রতি ভাড়া ৪৪৫ থেকে ১০১৮ টাকা।

খুলনা শহর থেকে সিএনজি মামাকে গল্লামারী লিনিয়ার পার্কের কথা বললে আপনাকে নিয়ে যাবে।

কোথায় খাবেন

লিনিয়ার পার্কের ভেতর খাবার জন্য ঝালমুড়ি, চটপটি ইত্যাদির খাবার দোকান আছে। সেখান থেকে টুকটাক খাবার কিনে খেতে পারবেন।

BM Khalid Hasan Sujon

খুলনা শহরে ভালো মানের অনেক খাবার হোটেল ও রেস্টুরেন্ট আছে। এখানে বাংলা, ইন্ডিয়ান ও চাইনিজ খাবার খেতে পারবেন। খুলনা ভ্রমণে এসে খুলনার বিখ্যাত চুইঝালের গরু ও খাশির মাংস, মিষ্টি, চিংড়ি মাছ খেতে ভুলবেন না।

কোথায় থাকবেন

পার্কের ভেতরে থাকার জন্য হোটেল বা রিসোর্ট নেই। খুলনা শহরে থাকার জন্য ভালো মানের বিভিন্ন হোটেল আছে। এর মধ্যে হোটেল রয়েল ইন্টারন্যাশনাল (01718-679900), হোটেল ক্যাসেল সালাম (01711-397607), হোটেল টাইগার গার্ডেন (88041721108), হোটেল সিটি ইন উল্লেখযোগ্য। এছাড়া থাকার জন্য খুলনা আবাসিক হোটেল আছে। সেখানে কম খরচে নিরাপদে রাত্রিযাপন করতে পারবেন।

আরো পড়ুন