পাকশী রিসোর্ট (Pakshi Resort) পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার পদ্মা নদীর তীরে অবস্থিত। প্রাকৃতিক পরিবেশে প্রায় ৩৩ একর জায়গায় জুড়ে পাঁচ তারকা মানের এই রিসোর্ট গড়ে তোলা হয়েছে।
পাকশী রিসোর্টের চারপাশে বিভিন্ন রকমের ফুলের বাগান, বিভিন্ন প্রজাতির গাছ, ফলের বাগান, দৃষ্টিনন্দন লেক, মিনি চিড়িয়াখানা, কিডস জোন, স্পা সেন্টার, সুইমিংপুল, মাল্টি কুজিন রেস্টুরেন্ট, রিসোর্ট ও বিভিন্ন ধরনের ইনডোর গেমস।
ইনডোর গেমসের মধ্যে ব্যাডমিন্টন, বিলিয়ার্ড, দাবা, কেরাম বোর্ড, বাস্কেট বল, টেবিল টেনিস, লং টেনিস, লুডু ইত্যাদি। লেকের পাড়ে বসে রিসোর্টে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য রয়েছে বেঞ্চ। এছাড়া উপভোগ করতে পারবেন প্রাচীন বাংলার লোক সঙ্গীত।
পাকশী রিসোর্ট রুম ভাড়া ও খরচ
পাকশী রিসোর্টে রাত্রিযাপন করার জন্য ৩ তলা বিশিষ্ট শীততাপনিয়ন্ত্রত ২ টি ভবন রয়েছে। এখানে ওয়াশরুম, ঠান্ডা ও গরম পানি, এয়ারকন্ডিশন, ফ্যান, লাইট, ওয়াই-ফাই নেটওয়ার্ক, এলইডি টিভি, সোফা, টেলিফোন, চেয়ার-টেবিল, কিং সাইজের বিছানা সহ প্রয়োজনীয় আসবাবপত্র রয়েছে।
রিসোর্টের ভবনের রুমে থাকতে প্রত্যেক রাতে খরচ হবে ৫,০০০ থেকে ৬,০০০ টাকা পর্যন্ত।
খাবার ব্যবস্থা
পাকশী রিসোর্টে খাবার জন্য তাদের নিজস্ব রেস্টুরেন্ট রয়েছে (নাম ষড়ঋতু)। এই রেস্টুরেন্টে দেশী, ইন্ডিয়ান, চায়নিজ ও থাই খাবার পাওয়া যায়। অর্ডার করে আপনি পছন্দের খাবার খেতে পারবেন।
যোগাযোগ তথ্য
- পাকশী রিসোর্ট – খানকা শরীফ রোড, ঈশ্বরদী উপজেলা, পাবনা – ৬৬০০
- মোবাইল নাম্বার: 01730-706251, 01730-706258
যাওয়ার উপায়
পাকশী রিসোর্টে যেতে হলে প্রথমে আপনাকে পাবনার ঈশ্বরদী যেতে হবে। ঢাকার গাবতলী, কল্যাণপুর ও মহাখালী বাস টার্মিনাল থেকে সরাসরি ঈশ্বরদী যাওয়ার বাস পাবেন। নন-এসি / এসি বাস ভেদে জনপ্রতি ভাড়া ৫০০ থেকে ৭০০ টাকা।
এছাড়া ঢাকার কমলাপুর ও বিমানবন্দর রেলস্টেশন থেকে উত্তরবঙ্গ বা দক্ষিণবঙ্গগামী ট্রেনে চড়ে ঈশ্বরদী জংশনে নেমে যাবেন। সেখান থেকে সিএনজি বা অটোরিকশা করে পাকশী রিসোর্ট যেতে পারবেন। যেতে সময় লাগবে সর্বোচ্চ ৩০ মিনিট।





