শেরপুর আবাসিক হোটেল সমূহ

শেরপুর পূর্বে ঢাকা বিভাগের অন্তর্ভুক্ত থাকলেও বর্তমানে ময়মনসিংহ বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। ভৌগোলিক দিক থেকে শেরপুর অনেক দর্শনীয় স্থান ও শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। আপনারা যারা শেরপুর থাকার জন্য আবাসিক হোটেল খুঁজছেন তাদের জন্য আজকের আর্টিকেলে শেরপুর আবাসিক হোটেল সমূহের তথ্য শেয়ার করবো। যাতে আপনি শেরপুর এসে সহজে থাকার জন্য আবাসিক হোটেল খুঁজে নিতে পারেন।

শেরপুর জেলায় রাত্রিযাপন করার জন্য অনেক আবাসিক হোটেল আছে। কিন্তু সব আবাসিক হোটেল থাকার জন্য নিরাপদ না। কারণ অনেক আবাসিক হোটেলে অনাকাঙ্ক্ষিত ঘটনা আমরা শুনতে পাই। তাই শেরপুরের নিরাপদ আবাসিক হোটেল সমূহের তথ্য শেয়ার করবো। যাতে আপনি নিশ্চিতে থাকতে পারেন।

শেরপুর নিরাপদ আবাসিক হোটেল গুলো নির্বাচন করা হয়েছে হোটেলের গুণগত মান, নিরাপত্তা, স্টেপদের আচার-আচরণ, গেস্ট রিভিউ ও গুগল রেটিং থেকে। আশাকরি নিচে উল্লেখ করা আবাসিক হোটেল গুলোতে নিশ্চিতে নিরাপদে থাকতে পারবেন।

শেরপুর আবাসিক হোটেল সমূহ

নিচে উল্লেখ করা শেরপুর আবাসিক হোটেল সমূহের ভাড়া সময়ের সাথে পরিবর্তন হতে পারে। তাই রুম বুকিং করার আগে অবশ্যই বর্তমান ভাড়া এবং কোনো ডিসকাউন্ট অফার আছে কিনা জেনে নিবেন।

#১ হোটেল আয়সার ইন

শেরপুর শহরের রঘুনাথ বাজার অবস্থিত হোটেল আয়সার ইন। পরিস্কার পরিচ্ছন্ন ও সুন্দর ডেকোরেশন যেকারো পছন্দ হবে। হোটেলের স্টপদের ব্যবহার মার্জিত। অফিসিয়াল মিটিং করার জন্য আলাদা কনফারেন্স রুম আছে।

এখানে এসি নন-এসি সিঙ্গেল, ডাবল ও ফ্যামেলি রুম রয়েছে। রুমের সাথে ওয়াশরুম, ঠান্ডা ও গরম পানি, এয়ারকন্ডিশন, ফ্যান, লাইট, ওয়াই-ফাই নেটওয়ার্ক, এলইডি টিভি, আলমারি, সোফা, টি-টেবিল, মিনারেল ওয়াটার বোতল ও বিছানা রয়েছে।

এসি / নন-এসি রুম ভেদে প্রত্যেক রাতের জন্য ভাড়া ৫০০ টাকা থেকে ২,৫০০ টাকা। সিসিটিভি ক্যামেরা দ্বারা সার্বক্ষানিক নিরাপত্তা প্রদান করা হয়।

যোগাযোগ

  • ঠিকানা: রঘুনাথ বাজার, থানা রোড, শেরপুর সদর, শেরপুর ২১০০
  • মোবাইল নাম্বার: 01799-344810

#২ হোটেল সোহা (আবাসিক)

শেরপুর শহরের গৌরীপুর নতুন বাস টার্মিনালের পাশে অবস্থিত হোটেল সোহা আবাসিক। যারা কম খরচে শেরপুর নিরাপদ ও আরামদায়ক ভাবে রাত্রিযাপন করতে চান তাদের জন্য আদর্শ স্থান।

এখানে রুমের সাথে ওয়াশরুম, ফ্যান, টিভি, লাইট, ওয়াই-ফাই নেটওয়ার্ক, চেয়ার-টেবিল, বিছানা ইত্যাদি পাবেন। প্রত্যেক রাতের জন্য রুম ভাড়া ৩০০ টাকা থেকে ৫০০ টাকা।

যোগাযোগ

  • ঠিকানা: গৌরীপুর নতুন বাস টার্মিনাল, শেরপুর শহর, শেরপুর
  • মোবাইল নাম্বার: 01924-580253, 01823-404533

#৩ হোটেল সম্পদ প্লাজা লিমিটেড (আবাসিক)

শেরপুর-নকলা হাইওয়ের রঘুনাথ বাজার অবস্থিত হোটেল সম্পদ প্লাজা লিমিটেড একটি সুনামধন্য আবাসিক হোটেল। শেরপুর যতগুলো আবাসিক হোটেল রয়েছে তার মধ্যে এটি অন্যতম। এখানে সিঙ্গেল, ডাবল বেডরুম, ফ্যামেলি সহ সর্বমোট ৬৯ টি রুম রয়েছে।

রুমের সাথে ওয়াশরুম, ঠান্ডা ও গরম পানি, এয়ারকন্ডিশন, ফ্যান, লাইন, ওয়াই-ফাই নেটওয়ার্ক, এলইডি টিভি, সোফা, টেবিল, বিছানা ইত্যাদি পাবেন। রুম ভাড়া ৩৫০ টাকা থেকে ২,০০০ টাকা পর্যন্ত।

যোগাযোগ

  • ঠিকানা: রঘুনাথ বাজার, শেরপুর শহর, শেরপুর-নকলা হাইওয়ে, শেরপুর
  • মোবাইল নাম্বার: 0931-61776, 01718-290447

#৪ হোটেল আরাফাত আবাসিক

শেরপুর শহরের গোপালবাড়ী অবস্থিত হোটেল আরাফাত আবাসিক। এখানে রাত্রিযাপন করার জন্য সর্বমোট ২০ টি রুম রয়েছে। রুমের সাথে ওয়াশরুম, এয়ারকন্ডিশন, ফ্যান, লাইট, এলইডি টিভি, ওয়াই-ফাই নেটওয়ার্ক, চেয়ার-টেবিল, বিছানা ইত্যাদি পাবেন।

হোটেলের স্টপদের ব্যবহার অত্যান্ত মার্জিত। সিসিটিভি ক্যামেরা দ্বারা সার্বক্ষকনিক নিরাপত্তা ব্যবস্থা আছে। রুম ভাড়া ৪০০ টাকা থেকে ১,৫০০ টাকা।

যোগাযোগ

  • ঠিকানা: গোপালবাড়ী, বটতলা, শেরপুর শহর, শেরপুর
  • মোবাইল নাম্বার: 0931-61217, 01751-405504

#৫ হোটেল বাগান বাড়ী (আবাসিক)

শেরপুর শহরের নিউ মার্কেটে অবস্থিত হোটেল বাগান বাড়ি। কম খরচে শেরপুর শহরে থাকার জন্য নিরাপদ স্থান। এখানে রুমের সাথে ওয়াশরুম, ওয়াই-ফাই নেটওয়ার্ক, লাইট, ফ্যান, এয়ারকন্ডিশন, এলইডি টিভি, বিছানা, সোফা ইত্যাদি আছে।

প্রত্যেক রাতের জন্য রুম ভাড়া ৩০০ টাকা থেকে ১,৫০০ টাকা। গাড়ি পাকিং ও সিসিটিভি ক্যামেরা দ্বারা নিরাপত্তা প্রদান করা হয়।

যোগাযোগ

  • ঠিকানা: শেরপুর নিউ মার্কেট, শেরপুর শহর, শেরপুর
  • মোবাইল নাম্বার: 0931-62677

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *