ভাঙ্গা আবাসিক হোটেল সমূহ

ভাঙ্গা বাংলাদেশের ফরিদপুর জেলার একটি একটি উপজেলা শহর। যা পূর্বনাম ছিলো কুমারগঞ্জ। পদ্ম সেতু ও ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে নির্মাণ করার পর থেকে এর বিশেষ পরিচিত লাভ করেছে। ভাঙ্গা উপজেলায় অনেক দর্শনীয় স্থান রয়েছে। এসব দর্শনীয় স্থানে ঘুরতে গিয়ে ভাঙ্গায় রাত্রিযাপন করার জন্য অনেক আবাসিক হোটেল রয়েছে। আজকের ভ্রমণ টিপসে আপনাদের জানাবো ভাঙ্গা আবাসিক হোটেল সমূহের নাম, ঠিকানা, ভাড়া ও সুবিধা গুলো।

ভাঙ্গা উপজেলায় মোটামুটি মানের বেশ কয়েকটি আবাসিক হোটেল রয়েছে। এর মধ্যে সবচেয়ে ভালো ও নিরাপদ আবাসিক হোটেল সমূহের তথ্য উল্লেখ করবো। যাতে আপনারা ভাঙ্গা ঘুরতে এসে এসব হোটেলে রাত্রিযাপন করতে পারেন।

ভাঙ্গা আবাসিক হোটেল সমূহের গুনগত মান, নিরাপত্তা ও গেস্ট রিভিউ থেকে সবচেয়ে ভালো আবাসিক হোটেল গুলো সিলেক্ট করেছি। এসব হোটেল গুলোতে আপনি নিরাপদে রাত্রিযাপন করতে পারবেন।

ভাঙ্গা আবাসিক হোটেল সমূহ

ভাঙ্গা উপজেলার আবাসিক হোটেল গুলোর ভাড়া সময়ের সাথে পরিবর্তন হতে পারে। তাই বুকিং করার সময় অবশ্যই বর্তমান ভাড়া এবং দামাদামি করে নিবেন।

#১ ভাই ভাই আবাসিক হোটেল

ভাঙ্গা-বরিশাল হাইওয়ে রোডে মোস্তফা বাস স্ট্যান্ডের পাশে অবস্থিত ভাই ভাই আবাসিক হোটেল। যারা কম খরচে থাকতে চান তাদের জন্য আদর্শ স্থান। এখানে প্রত্যেকটি রুম নন-এসি। রুমের সাথে ওয়াশরুম, বিছানা, ফ্যান, লাইট ইত্যাদি পাবেন। রুম ভাড়া ২৫০ টাকা থেকে ৫০০ টাকা।

যোগাযোগ

  • ঠিকানা: মোস্তফাপুর বাস টার্মিনাল, ভাঙ্গা-বরিশাল হাইওয়ে
  • মোবাইল নাম্বার: 01920-879927

#২ যুবরাজ আবাসিক হোটেল

ভাঙ্গা উপজেলা সদরে অবস্থিত যুবরাজ আবাসিক হোটেল। মোটামুটি মানের পরিস্কার পরিচ্ছন্ন একটি হোটেল। ম্যানেজার অত্যান্ত আন্তরিক। এখানে এসি নন-এসি রুম সহ সিঙ্গেল ও ডাবল বেডরুম রয়েছে।

রুমের সাথে ওয়াশরুম, গিজার, ওয়াই-ফাই নেটওয়ার্ক, টিভি, এয়ারকন্ডিশন, ফ্যান, লাইট, বিছানা সহ রুমের টুকটাক প্রয়োজনীয় আসবাবপত্র পাবেন। প্রত্যেক রাতের জন্য রুম ভাড়া ৪০০ টাকা থেকে ১,৫০০ টাকা।

যোগাযোগ

  • ঠিকানা: ভাঙ্গা উপজেলায় সদর, ভাঙ্গা
  • মোবাইল নাম্বার: 01785-543132

#৩ সোনার বাংলা আবাসিক হোটেল

ভাঙ্গা মহিলা কলেজ রোডে অবস্থিত সোনার বাংলা আবাসিক হোটেল। পরিস্কার পরিচ্ছন্ন আধুনিক রুচি সম্মত একটি আবাসিক হোটেল। এখানে রুমের সাথে ওয়াশরুম, ফ্যান, লাইট, বিছানা ইত্যাদি পাবেন। রুম ভাড়া ২৫০ টাকা থেকে ৪০০ টাকা।

যোগাযোগ

  • ঠিকানা: মহিলা কলেজ রোড, ভাঙ্গা, ফরিদপুর
  • মোবাইল নাম্বার: 01734-046407, 01988-392168

#৪ হোটেল লাক্সারী আবাসিক

ভাঙ্গা মুকসুদপুর কলেজ রোডে অবস্থিত হোটেল লাক্সলী আবাসিক। ভাঙ্গা উপজেলায় যতগুলো হোটেল রয়েছে তারমধ্যে সবচেয়ে ভালো হোটেল এটি। এখানে এসি নন-এসি সিঙ্গেল ও ডাবল বেডরুম  রয়েছে।

রুমের সাথে ওয়াশরুম, এয়ারকন্ডিশন, ফ্যান, লাইট, টিভি, ওয়াই-ফাই নেটওয়ার্ক, বিছানা ইত্যাদি পাবেন। রুম ভাড়া ৪০০ টাকা থেকে ১,৫০০ টাকা।

যোগাযোগ

  • ঠিকানা: কলেজ রোড, মুকসুদপুর, ভাঙ্গা
  • মোবাইল নাম্বার: 01717-085116

#৫ হোটেল রিলাক্স

ভাড়া উপজেলা সদরে অবস্থিত হোটেল রিলাক্স আবাসিক। এখানে এসি নন-এসি সিঙ্গেল ডাবল রুম রয়েছে। যারা কম খরচে এসি রুম থাকতে চান তারা হোটেল রিলাক্সে থাকতে পারেন।

এখানে রুমের সাথে বাথরুম, এয়ারকন্ডিশন, ফ্যান, লাইট, এলইডি টিভি, ওয়াই-ফাই নেটওয়ার্ক, টেবিল, বিছানা ইত্যাদি পাবেন। রুম ভাড়া ৪৫০ টাকা থেকে ১,৫০০ টাকা। রুম ভাড়া করার সময় দামাদামি করে নিবেন।

যোগাযোগ

  • ঠিকানা: ভাঙ্গা উপজেলায় সদর, ভাঙ্গা
  • মোবাইল নাম্বার: 01701-581315

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *