কক্সবাজার ওয়াটার পার্ক

পর্যটননগরী কক্সবাজার প্রথমবারের মতো তৈরি করা হয়েছে সী পার্ল ওয়াটার পার্ক (Sea pearl water park)। কক্সবাজার সমুদ্র সৈকত উপভোগ করার পাশাপাশি পরিবার-পরিজন ও বন্ধু-বান্ধব নিয়ে ঘুরে আসতে পারেন কক্সবাজার ওয়াটার পার্ক থেকে। মেরিন ড্রাইভ রোডে ইনানীর রয়্যাল টিউলিপ রিসোর্ট সংলগ্ন এই ওয়াটার পার্ক।

প্রায় ৯ একর জায়গায় উপর গড়ে তোলা সী পার্ল ওয়াটার পার্কে সব বয়সী মানুষের জন্য ইনডোর, আউটডোর গেইমস ও রাইডস আছে। ওয়েব পুল, ফান পুল, রেইন ড্যান্স, ওপেন স্লাইড, থান্ডার বোল, মালটি লেন, উইন্ড স্টর্ম, বডি স্লাইড, আকোয়া লুপ, ঘোষ্ট হাউজ, ফাইব ডি সিনেমা।

এখানে রাইডের জন্য আলাদা টিকেট কাটতে হয় না। প্রবেশ টিকেটের সাথে সব রাইডস আনলিমিটেড ফ্রি উপভোগ করতে পারবেন। এছাড়া খাওয়া-দাওয়ার রেস্টুরেন্ট আছে। ওয়াটার পার্কের ভিতর স্টেপদের বিনয়ী ব্যবহার, নিরাপত্তা ও শান্ত পরিবেশ যেকোনো দর্শনার্থীদের মুগ্ধ করবে।

প্রবেশ মূল্য ও সময়সূচী

সী পার্ল ওয়াটার পার্কে প্রবেশের দুইটি প্যাকেজ আছে।

  • প্যাকেজ ১ঃ ১,২০০ টাকা (প্রবেশ + ৯ টি রাইডস: ওয়েব পুল, ফান পুল, রেইন ড্যান্স, ওপেন স্লাইড, থান্ডার বোল, মালটি লেন, উইন্ড স্টর্ম, বডি স্লাইড, আকোয়া লুপ)।
  • প্যাকেজ ২ঃ ১,৬০০ টাকা (প্রবেশ + ১১ টি রাইডস: ওয়েব পুল, ফান পুল, রেইন ড্যান্স, ওপেন স্লাইড, থান্ডার বোল, মালটি লেন, উইন্ড স্টর্ম, বডি স্লাইড, আকোয়া লুপ, ঘোষ্ট হাউজ, ফাইব ডি সিনেমা)।
  • লকার খরচঃ ১৫০ টাকা।

প্রতিদিন সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত সী পার্ল ওয়াটার পার্ক খোলা থাকে। এক টিকেটে সারাদিন আনলিমিটেড রাইডস উপভোগ করতে পারবেন।

কক্সবাজার ওয়াটার পার্ক কিভাবে যাবেন

কক্সবাজার ওয়াটার পার্ক বা সী পার্ল ওয়াটার পার্কে আসতে হলে প্রথমে আপনাকে কক্সবাজার যেতে হবে। বিভিন্ন মাধ্যমে ঢাকা থেকে কক্সবাজার যাওয়ার উপায় ও খরচ জানুন।

কক্সবাজার ডলফিন মোড় বা বিভিন্ন ট্যুরিস্ট স্পট থেকে ওয়াটার পার্কে যাওয়ার জন্য শাটল বাস আছে। জনপ্রতি ভাড়া ৩০ টাকা (ভাড়া পরিবর্তন যোগ্য)। ওয়াটার পার্ক শাটল বাসের সময়সূচী জানতে কল করুন 01844-016070।

কোথায় খাবেন

ওয়াটার পার্কের ভিতর খাবার জন্য রেস্টুরেন্ট আছে। সেখান থেকে ভালো মানের খাবার খেতে পারবেন। এছাড়া পার্কের সামনে স্থানীয় কয়েকটা টং দোকান আছে সেখান থেকে পাহাড় ফল ও অন্যান্য খাবার খেতে পারেন।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *