মিনি বান্দরবান কক্সবাজার

কক্সবাজার শহরের ডলফিন মোড় থেকে মেরিন ড্রাইভ রোড ধরে টেকনাফের দিকে ১৮ কিলোমিটার সামনে গেলে দেখতে পাবেন উখিয়ার রেজুখাল সেতু। সেতুর পূর্বপাশে বডার গার্ড বাংলাদেশ চেকপোস্ট। পাশের সাইনবোর্ডে দেখতে পাবেন মিনি বান্দরবান কক্সবাজার। সাইনবোর্ড অনুসরণ করে রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নে অবস্থিত মিনি বান্দরবান।

উঁচু-নিচু পাহাড়ের ভেতর দিয়ে সাপের মতো আঁকাবাকা ১২ কিলোমিটার একটি দীর্ঘ সড়ক। পাহাড় কেটে সড়কটি তৈরি করা হয়েছে। সড়কের দুপাশে সবুজ গাছগাছালি ও পাখির কিচিরমিচির যা এখানে বেড়াতে আসা পর্যটকদের মুগ্ধ করে।

রামু উপজেলায় অবস্থিত এই সড়কের নাম গোয়ালিয়া-মরিচ্যা। যা পর্যটকদের কাছে মিনি বান্দরবান নামে পরিচিত পেয়েছে। সড়কটি ধরে ৩ কিলোমিটার যাওয়ার পর উঁচু পাহাড়ের চূড়ায় অবস্থিত গোয়ালিয়া পার্ক। পার্কে বসার স্থান, চা-কফি খাবার টং দোকান আছে। এখানে পর্যটকদের কেউ ছবি তুলছে আবার কেউ চারপাশের সবুজ প্রকৃতি উপভোগ করছে।

গোয়ালিয়া পার্কের উত্তর পাশে ৩০-৪০ ফুট উঁচু একটি পাহাড় আছে। মিনি বান্দরবানের মতো এই পাহাড়ের নাম দেওয়া হয়েছে মিনি চিম্বুক। এই পাহাড়ে উঠার সিঁড়ি নেই, পর্যটকেরা হেঁটে পাহাড়ের চূড়ায় উঠছেন। পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে সমুদ্র সৈকত, ঝাউবন, ছোট-বড় সারি সারি পাহাড় ও রেজুখাল দেখতে পাবেন।

কক্সবাজার বেড়াতে আসা পর্যটকদের মধ্যে যাঁরা কখনো পার্বত্য জেলা বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়ির মনোরম দৃশ্য দেখিনি তাঁদের মিনি বান্দরবান দেখে অপূর্ণতা কিছুটা হলেও ঘোচাবে।

মিনি বান্দরবান কক্সবাজার কিভাবে যাবেন

কক্সবাজার মিনি বান্দরবান যেতে হলে প্রথমে আপনাকে কক্সবাজার আসতে হবে। রাজধানী ঢাকা থেকে বাস, ট্রেন ও বিমানে সরাসরি কক্সবাজার আসতে পারবেন। বিভিন্ন মাধ্যমে ঢাকা থেকে কক্সবাজার যাওয়ার উপায় ও খরচ জানুন।

কক্সবাজার ডলফিন মোড় থেকে মেরিন ড্রাইভ রোড ধরে টেকনাফ যেতে ১৮ কিলোমিটার পথ এগিয়ে গেলে উখিয়ার রেজুখাল সেতু। সেতু পার হয়ে বিজিবির চেকপোস্ট হয়ে ১ কিলোমিটার গেলে মিনি বান্দরবান।

কোথায় থাকবেন

মিনি বান্দরবান বেড়াতে আসা পর্যটকগণ কক্সবাজার শহর বা মেরিন ড্রাইভ রোডে অবস্থিত হোটেল ও রিসোর্ট গুলোতে রাত্রিযাপন করে। কক্সবাজার শহরে থাকার জন্য বিভিন্ন মানের হোটেল, রিসোর্ট ও গেস্ট হাউজ আছে। এর মধ্যে হোটেল সি প্যালেস, সিগাল হোটেল, জলতরঙ্গ হোটেল, বেওয়াচ, হোটেল কল্লোল, হোটেল মিশুা, হোটেল কক্স টুডে, সি পার্ল বিচ রিসোর্ট, মারমেইড ইকো রিসোর্ট, লং বিচ হোটেল, ওশান প্যালেস হোটেল, হোটেল সায়মন, হোটেল রামাদা, উর্মি গেস্ট হাউজ উল্লেখযোগ্য।

কোথায় খাবেন

মিনি বান্দরবান গোয়ালিয়া পার্কে দুপুরে হালকা খাবার খাওয়ার জন্য টং দোকান আছে। অধিকাংশ পর্যটক কক্সবাজার ফিরে এসে খাবার খায়। কক্সবাজার শহরে খাবার জন্য ধানসিঁড়ি, রোদেলা, পৌষি, কাচ্চি ডাইন, ঝাউবন, নিরিবিলি, কাসুন্দি, টেস্ট অফ নবাব রেস্তোরাঁ সহ অনেক হোটেল ও রেস্তোরাঁ আছে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *