শামুক বীচ, টেকনাফ

কক্সবাজার ডলফিন মোড় থেকে মেরিন ড্রাইভ রোড ধরে টেকনাফ জিরো পয়েন্ট যেতে বড় ডেইল বাহার ছড়া অবস্থিত শামুক বীচ (Shamok Beach)। কক্সবাজার অন্যান্য বীচ থেকে কিছুটা ভিন্ন শামুক বীচ। প্রকৃতিক সৌন্দর্যে ভরা এই বীচে সেন্টমার্টিনের মতো প্রবাল পাথর আছে, যা পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করে। প্রবাল পাথরের উপর দাঁড়ালে সমুদ্রের ঢেউ আপনার পা ধুয়ে দিবে।

এছাড়া এখানে ঝাউবন আছে। ঝাউবনের মধ্যে পর্যটকদের রেস্ট নেওয়া জন্য হ্যামক বাঁধা আছে। হ্যামকে শুয়ে সমুদ্র দেখা ও সমুদ্রের গর্জন শুনতে পারবেন। এখানে ছোট বড় বিভিন্ন ধরনের শামুক দেখতে পাবেন। অনেক পর্যটক শামুক সংগ্রহ করে বাসায় নিয়ে আসেন।

এই বীচে পর্যটকদের নামাজের জন্য একটি মসজিদ আছে। যেখানে পর্যটকেরা ফরজ নামাজ আদায় করতে পারবেন। এছাড়া খাবার জন্য একটি রেস্তোরাঁ ও বেশ কয়েকটি টং দোকান আছে। মেরিন ড্রাইভ রোড থেকে শামুক বীচ ও বিপরীত পাশে উঁচু পাহাড়ের সৌন্দর্য একসাথে উপভোগ করতে পারবেন।

আপনারা যারা কক্সবাজার নিরিবিলি শান্ত পরিবেশে সমুদ্র সৈকত উপভোগ করতে চান তাদের জন্য শামুক বীচ আদর্শ জায়গা।

শামুক বীচ কিভাবে যাবেন

বড় ডেইল বাহার ছড়া শামুক বীচে যেতে হলে প্রথমে আপনাকে কক্সবাজার আসতে হবে। ঢাকা থেকে কক্সবাজার যাওয়ার উপায় পড়ুন।

কক্সবাজার মেরিন ড্রাইভ রোড দিয়ে টেকনাফ যাওয়ার পথে বড় ডেইল বাহার ছড়ায় শামুক বীচ পেয়ে যাবেন। কক্সবাজার ডলফিন মোড় থেকে সিএনজি বা চাঁন্দের গাড়ি করে যেতে পারবেন। রিজার্ভ সিএনজি বা চাঁন্দের গাড়ি ভাড়া করে মেরিন ড্রাইভ রোডের সকল দর্শনীয় স্থান একসাথে দেখে আসতে পারবেন।

কোথায় থাকবেন

শামুক বীচে থাকার জন্য হোটেল বা রিসোর্ট নেই। অধিকাংশ পর্যটকগণ কক্সবাজার বা মেরিন ড্রাইভ রোডে অবস্থিত হোটেল বা রিসোর্ট গুলো রাত্রিযাপন করে। মেরিন ড্রাইভ রোডে থাকার জন্য বিভিন্ন মানের হোটেল ও রিসোর্ট আছে। এর মধ্যে উল্লেখযোগ্য হোটেল বেওয়াচ, ইনানী রয়াল রিসোর্ট, ডেরা রিসোর্ট, রয়েল টিউলিপ রিসোর্ট, লা বেল্যা রিসোর্ট।

এছাড়া কক্সবাজার শহরে থাকার জন্য বিভিন্ন মানের হোটেল, মোটেল, গেস্ট হাউজ ও রিসোর্ট আছে। এর মধ্যে উল্লেখযোগ্য হোটেল মিশুক, উর্মি গেস্ট হাউজ, হোটেল সি প্যালেস, সিগাল হোটেল, জলতরঙ্গ হোটেল, হোটেল কক্স টুডে, সি পার্ল বিচ রিসোর্ট, মারমেইড বিচ রিসোর্ট, লং বিচ হোটেল, হোটেল সায়মন, ওশান প্যালেস হোটেল, হোটেল রামাদা।

কোথায় খাবেন

শামুক বীচে সাধারণ মানের খাবার খাওয়ার জন্য “শহিদ রেস্টুরেন্ট” নামে একটি রেস্টুরেন্ট আছে। যেখান আপনি সমুদ্রের তাজা মাছ, মুরগী, হাঁস সহ বিভিন্ন আইটেমের ভর্তা পাবেন। এই বীচে বেড়াতে যাওয়া অধিকাংশ পর্যটক এই রেস্টুরেন্টে দুপুরের খাবার খায়।

এছাড়া কক্সবাজার শহরে খাবার জন্য ভালো মানের হোটেল ও রেস্টুরেন্ট আছে। এর মধ্যে ধানসিঁড়ি, রোদেলা, পৌষি, কাচ্চি ডাইন, ঝাউবন, নিরিবিলি, কাসুন্দি, টেস্ট অফ নবাব রেস্তোরাঁ উল্লেখযোগ্য।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *